Author: Dainik Somoy Potro
DSP is an online news platform sharing authentic, timely, and insightful updates. We highlight stories that matter, keeping readers informed on global and daily events. With truth, neutrality, and responsibility, we remain your trusted source.
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম প্রতিবছরই বিপুল মুনাফা করছে। মুনাফার পরিমাণ বছরে দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। তারপরও বন্দরের বিভিন্ন সেবার মাশুল একলাফে ৪১ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যা নিয়ে আপত্তি করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হিসাবে, ২০২৪–২৫ অর্থবছরে বন্দরের খরচ বাদ দিয়ে রাজস্ব উদ্বৃত্ত ছিল ২ হাজার ৯১২ কোটি টাকা। কর পরিশোধের পর নিট মুনাফা দাঁড়িয়েছে ২ হাজার ১৮৪ কোটি টাকা। এমন পরিস্থিতিতে ১৫ অক্টোবর থেকে বর্ধিত হারে মাশুল আদায় শুরু হয়। এতে আগামী বছরগুলোতে বন্দরের আয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের মাশুল এমন সময়ে বাড়ানো হয়েছে, যখন বন্দরের চারটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের দিচ্ছে সরকার।…
একটা দিক থেকে মেহেদী হাসান মিরাজ ভাগ্যবানই বটে! এর আগে বাংলাদেশের কোনো অধিনায়কের কপালে যা জোটেনি, সেটাই জুটেছে তাঁর কপালে। গতকাল তাঁর অধীনে বাংলাদেশ প্রথমবারের মতো খেলেছে সুপার ওভার। তবে সমস্যা হলো, সুপার ওভারে দলকে নেওয়ায় আলাদা কোনো অর্জন বা গর্ব নেই। একটু বাড়তি রোমাঞ্চ হয়তো আছে। যদিও জেতা ম্যাচ সুপার ওভারে নিয়ে যেতে বাধ্য হলে তাতে হতাশাও ভর করতে পারে। মিরাজের কেমন লেগেছে তা অজানা হলেও এটা সত্য যে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক এখন আলোচনায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজে তাঁর অধিনায়কত্ব ও পারফরম্যান্স নিয়ে কথা হচ্ছে। যেহেতু অধিনায়ক, তাই ফল নিয়ে কাটাছেঁড়ায় তাঁর নামটাই আগে আসে। বাংলাদেশ কাল…
ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস। পরে ট্রাম্প বলেছেন, তিনি কোনো ‘অর্থহীন বৈঠকে’ বসে সময় নষ্ট করতে চান না। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ইঙ্গিত দেন, আলোচনার পথে একটি বড় বাধা হলো বর্তমান সমররেখায় লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি। এর আগে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, ‘নিকট ভবিষ্যতে’ ট্রাম্প-পুতিন বৈঠকের ‘কোনো পরিকল্পনা’ নেই। অথচ গত বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেছিলেন, দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হবে। বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শান্তি প্রস্তাবের মূল পার্থক্যগুলো এ সপ্তাহে ক্রমেই আরও বেশি…
মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় যে ১৫ জন সেনা কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করেছেন, তাঁরা নির্দোষ বলে দাবি করেছেন তাঁদের আইনজীবী এম সরোয়ার হোসেন। তিনি বলেছেন, এই মামলার মূল অপরাধীরা ভারতে পালিয়ে গেছেন। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হিসেবে ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার পর শুনানি শেষে আইনজীবী সরোয়ার হোসেন সাংবাদিকদের এ কথা বলেন। ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর আদেশ দিলে এই সেনা কর্মকর্তাদের ঢাকা সেনানিবাসের সাবজেলে নিয়ে যাওয়া হয়। ১৫ আসামির আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী সরোয়ার হোসেন পরে সাংবাদিকদের বলেন, ‘এর আগে সেনা সদরের আদেশে সংযুক্তকৃত ১৫ জন অফিসার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে স্বেচ্ছায় আন্তর্জাতিক অপরাধ…
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘সামা টিভি’ জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতের কাছে এশিয়া কাপের ট্রফি হস্তান্তর করা হতে পারে। এসিসি এ নিয়ে বিসিসিআইয়ের কাছে সম্ভাব্য একটি তারিখও প্রস্তাব করেছে। সেই দিনটি ১০ নভেম্বর। সূত্রের বরাত দিয়ে সামা টিভি জানিয়েছে, এশিয়া কাপের ট্রফি হস্তান্তর করতে এর আগে এসিসি সভাপতি মহসিন নাকভির কাছে চিঠি পাঠিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এসিসি সেই চিঠির জবাবে বলেছে, ভারতকে তারা কখনো ট্রফি দিতে অস্বীকৃতি জানায়নি। চিঠিতে পূর্বের অবস্থানে অনড় থেকে ভারতের প্রতিনিধিদের এসিসির অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রফি বুঝে নিতে বলেছে এশিয়ান ক্রিকেটের এই সংস্থা। সামা টিভিকে এ নিয়ে সূত্র বলেছে, ‘আনুষ্ঠানিকভাবে…
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবিকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার হানেগবি নিজেই এক বিবৃতিতে এমন কথা জানিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, পরিষদের উপপ্রধান গিল রিচকে জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিযুক্ত করা হবে। গতকাল সন্ধ্যায় হানেগবি এক বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ (মঙ্গলবার) আমাকে বলেছেন, তিনি জাতীয় নিরাপত্তা পরিষদে নতুন করে কাউকে প্রধান হিসেবে নিয়োগের পরিকল্পনা করছেন। এই প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে আমার মেয়াদ আজ শেষ হলো।’ এর কিছুক্ষণ পরই নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান গিল রিচকে পরিষদের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে…
যুদ্ধবিরতির আওতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গতকাল মঙ্গলবার আরও দুজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। একই দিনে ইসরায়েল ১৫ জন ফিলিস্তিনি বন্দীর মরদেহ ফেরত দিয়েছে। তবে হামাসের অভিযোগ, ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে। কারণ, তারা এখনো মিসরের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ রাফা সীমান্তটি নতুন করে খুলে দিচ্ছে না। গতকাল মঙ্গলবার রাতে দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করা হয়। আজ বুধবার ভোর নাগাদ তাঁদের পরিচয় শনাক্ত হয়। তাঁরা হলেন ৮৫ বছর বয়সী বেসামরিক নাগরিক আরিয়ে জালমানোভিচ ও ৩৮ বছর বয়সী সেনাসদস্য তামির আদার। আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) বলেছে, গাজায় হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডের তত্ত্বাবধানে ইসরায়েলি জিম্মিদের মরদেহগুলো প্রথমে তাদের…
জাতিসংঘের শীর্ষ এক বিশেষজ্ঞ বলেছেন, বিশ্বজুড়ে ডানপন্থী জনতুষ্টিবাদী ও উগ্র ডানপন্থী শক্তির উত্থানের পেছনে ‘অত্যন্ত বিপজ্জনক’ এক রাজনৈতিক বয়ানকে কাজে লাগানো হচ্ছে। তাঁর মতে, মূলধারার রাজনীতিকেরা কয়েক দশক ধরে কল্যাণমূলক কর্মসূচি গুটিয়ে নেওয়ার যে চেষ্টা চালিয়েছেন, সেটির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লন্ডন থেকে লিসবন—উদার ডানপন্থী ও বামপন্থী, উভয় ধারার রাজনীতিকরাই ধীরে ধীরে সামাজিক কর্মসূচিগুলো দুর্বল করেছেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার অলিভিয়ে দে শুতার। তাঁর মতে, এতে সমাজে একধরনের অভাবের অনুভূতি তৈরি হয়েছে। যেটি অভিবাসীবিরোধী মনোভাব সৃষ্টিতে অনুকূল পরিবেশ তৈরি করছে। শুতার যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানকে বলেন, ‘রাষ্ট্র যদি আরও বেশি পদক্ষেপ নিত, তাহলে মানুষ হুমকির মুখে…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহ-সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
