Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছে আর্লিং হালান্ডের নরওয়ে। রাজধানী অসলোর রাস্তায় দলটিকে স্বাগত জানাতে জড়ো হন এক লাখেরও বেশি সমর্থক। বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা মুহূর্তেই রূপ নেয় জাতীয় উদযাপনে। সোমবার (১৩ জুলাই) দুপুর থেকেই রাজপ্রাসাদ চত্বরে ভিড় করতে শুরু করেন সমর্থকেরা। আগের দিন অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় নরওয়ের। তবুও দলটির ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানকে সম্মান জানাতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন। দেশে ফেরার পর বিমানবন্দরে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’-এর মাধ্যমে দলকে অভ্যর্থনা জানানো হয়। এরপর রাজধানীতে শুরু হয় বিজয় শোভাযাত্রা। সমর্থকদের দীর্ঘ সারি রাজপ্রাসাদ চত্বর ছাড়িয়ে…
ক্রীড়া ডেস্ক: কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর এবার সেমিফাইনালের প্রস্তুতিতে নেমেছে আর্জেন্টিনা। তবে সোমবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের কানসাসে অনুষ্ঠিত দলের অনুশীলনে দেখা যায়নি অধিনায়ক লিওনেল মেসিকে। চলতি বিশ্বকাপে এই প্রথম কোনো অনুশীলন সেশনে অনুপস্থিত থাকলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এটি চোটজনিত কারণে নয়। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি দূর করতে এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। রিকভারি সেশনে শুধু মেসিই নন, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারসহ সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে খেলা অধিকাংশ ফুটবলারকেই বিশ্রামে রাখা হয়। কানসাসের অনুশীলনে মূলত রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই কাজ করেন স্কালোনি। সেমিফাইনালের আগে বিকল্প…
নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। গত সাত দিনে সাপের কামড়ে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯৩ জন। চিকিৎসকদের মতে, অতীতের যেকোনো সময়ের তুলনায় এ সংখ্যা অনেক বেশি। তবে দ্রুত চিকিৎসা পাওয়ায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। গত ছয় থেকে সাত দিন ধরে চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলার শত শত গ্রাম বন্যার পানিতে প্লাবিত রয়েছে। এ সময়ে সাপের কামড়ে আহত ৯৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালের ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ১৩ জন। তাদের সবার পায়ে সাপের কামড় লেগেছে। ভর্তি রোগীদের মধ্যে শিশুও রয়েছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, আক্রান্তদের…
সময়পত্র ডেস্ক: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত আবারও শুরু হয়েছে বলে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের দাবি, এই ঘোষণার মাধ্যমে নতুন করে ৬০ দিনের একটি সময়সীমা শুরু হয়েছে, যার মধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে পারবেন প্রেসিডেন্ট। কংগ্রেসে পাঠানো চিঠিতে ট্রাম্প জানান, ৭ জুলাই থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু হয়েছে। তিনি বলেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির স্বার্থ রক্ষার সাংবিধানিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি এই সামরিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। চিঠিতে ট্রাম্প দাবি করেন, ১৭ জুন ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) তেহরান লঙ্ঘন করেছে। তার…
নিজস্ব প্রতিনিধি: আগামী এক বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীর বাটাজোরে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে নির্ধারিত সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে। পাশাপাশি দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। সরকার নারীদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষ…
নিজস্ব প্রতিনিধি: দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস বহর সম্প্রসারণে প্রায় ১৪ হাজার কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। এ বিনিয়োগের আওতায় বহরে যুক্ত হবে ২১টি নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ। পরিকল্পনা বাস্তবায়িত হলে এয়ারলাইনসটির মোট উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৬টিতে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে পাঠানো ইউএস-বাংলার এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিশ্বের শীর্ষস্থানীয় পাঁচটি এয়ারক্র্যাফট লিজিং প্রতিষ্ঠানের কাছ থেকে লিজের মাধ্যমে উড়োজাহাজগুলো সংগ্রহ করা হবে। ২০২৭ সালের মধ্যে পুরো পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। নতুন উড়োজাহাজ যুক্ত হলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে…
নিজস্ব প্রতিনিধি: ঢাকার জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ পলিথিন। এর ব্যবহার কমানো না গেলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। সোমবার (১৩ জুলাই) সকালে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিএসসিসি প্রশাসক জানান, সাম্প্রতিক জলাবদ্ধতার সময় পানি চলাচলের পথগুলোতে বিপুল পরিমাণ পলিথিন জমে থাকতে দেখা গেছে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ড্রেন ও খাল থেকে বিপুল পরিমাণ পলিথিন অপসারণ করেছেন। তাই পলিথিনের ব্যবহার বন্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ঢাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। নগরীর খালগুলোকে পুনরুদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারলে…
ক্রীড়া ডেস্ক: ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেমিফাইনালের এই বহুল প্রতীক্ষিত লড়াইকে ঘিরে মাঠের বাইরে শুরু হয়েছে উত্তেজনা। ম্যাচের আগে আর্জেন্টিনাকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোল। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচ। সম্প্রতি ‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে জো কোল বলেন, লিওনেল মেসিকে নিয়ন্ত্রণ করতে পারলেই ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তার ভাষায়, আর্জেন্টিনার অধিনায়ককে প্রভাব বিস্তার করার সুযোগ না দিলেই ম্যাচ নিজেদের পক্ষে নেওয়া সম্ভব। মজার ছলে কোল বলেন, ‘মেসিকে থামানোর উপায় হলো তাকে ঘুম…
সময়পত্র ডেস্ক: গাজা সিটির ইন্ডাস্ট্রিয়াল জোনে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্র জানিয়েছে, এ হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। হামলায় একটি ধাতু প্রক্রিয়াজাতকরণ কারখানাসহ আশপাশের বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, অভিযানের লক্ষ্য ছিল হামাসের একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র। তাদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্থাপনাটি সামরিক কাজে ব্যবহৃত হচ্ছিল এবং সেখানে হামাসের সদস্যদের উপস্থিতির তথ্যের ভিত্তিতেই হামলা চালানো হয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনি কর্মকর্তারা এ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, হামলাটি একটি বেসামরিক শিল্পকারখানায় হয়েছে। তাদের দাবি, এতে সাধারণ মানুষের প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবাকর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।…
সময়পত্র ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিগামী ‘কে-টু এয়ারওয়েজ’-এর একটি বোয়িং ৭৩৭ কার্গো বিমানের ধ্বংসাবশেষ আরব সাগর থেকে উদ্ধার করা হয়েছে। প্রায় ১২ ঘণ্টার টানা অভিযানের পর পাকিস্তান নৌবাহিনী ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হলেও, বিমানে থাকা পাঁচজন ক্রুর এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার (৭ জুলাই) রাতে শারজাহ থেকে করাচির উদ্দেশে উড্ডয়নের পর বিমানটির নেভিগেশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে জানিয়েছে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গেছে, নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগের মাত্র তিন মিনিট পর বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। এর আগে এটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং দিক পরিবর্তন…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
