Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
ক্রীড়া ডেস্ক: প্রথমবারের মতো ২০২৬ বিশ্বকাপে খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্স মূল্যায়নে চালু হয়েছে ‘ফিফা পাওয়ার র্যাঙ্কিং’। সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর সহযোগিতায় চালু হওয়া এই ব্যবস্থার মাধ্যমে উন্নত পারফরম্যান্স ডেটা ও বিশেষ অ্যালগরিদম ব্যবহার করে ফুটবলারদের ম্যাচভিত্তিক পারফরম্যান্স মূল্যায়ন করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার ভাষ্য অনুযায়ী, এই র্যাঙ্কিং শুধু গোল বা অ্যাসিস্টের মতো প্রচলিত পরিসংখ্যানের ওপর নির্ভর করবে না। বরং মাঠে একজন খেলোয়াড়ের সামগ্রিক অবদান, সিদ্ধান্ত গ্রহণ, আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণে ভূমিকা—সবকিছু বিবেচনায় নেওয়া হবে। যেভাবে কাজ করবে ফিফা পাওয়ার র্যাঙ্কিং আউটফিল্ড খেলোয়াড়দের পারফরম্যান্স তিনটি বিভাগে মূল্যায়ন করা হবে— অ্যাটাকিং ক্রিয়েটিভিটি ডিফেন্ডিং অন্যদিকে গোলরক্ষকদের জন্য থাকবে দুটি বিভাগ— বল দখলে…
নিজস্ব প্রতিনিধি: ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর লড়াই চলছে। এরই মধ্যে বিদায় নিয়েছে জার্মানি, ব্রাজিল ও পর্তুগালের মতো শক্তিশালী দল। তবে টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের অধিনায়ক লিওনেল মেসিও রয়েছেন দারুণ ফর্মে। চার ম্যাচে ৭ গোল করে তিনি বর্তমানে গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টায় রাউন্ড অব ১৬-এর ম্যাচে মিশরের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জয় পেলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের পথে আরও একধাপ এগিয়ে যাবে লিওনেল স্কালোনির দল। রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে হারিয়ে কঠিন পরীক্ষা পেরিয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচের পর…
নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যসেবাকে কোনো বিশেষ সুবিধা নয়, বরং একটি মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান। ডা. জুবাইদা রহমান বলেন, দেশে চিকিৎসা ব্যয়ের প্রায় ৭২ শতাংশই মানুষকে নিজস্ব অর্থ থেকে বহন করতে হয়, যা অনেক পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। তাই সবার জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এদিকে, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবারের বাজেটে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে প্রণোদনা…
নিজস্ব প্রতিনিধি: ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় ফিলিস্তিনের জনগণের উদ্দেশে উৎসর্গ করেছিলেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে হাতে নিয়েছিলেন ফিলিস্তিনের পতাকাও। এবার আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে আবারও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন তিনি। সোমবার (৬ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎই ফিলিস্তিন প্রসঙ্গ তোলেন হাসান। প্রায় চার মিনিট ধরে তিনি ফিলিস্তিনিদের মানবিক সংকট নিয়ে কথা বলেন। তার বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে সমর্থন জানান। হোসাম হাসান বলেন, ‘পৃথিবীতে যদি এমন কেউ থাকে, যে ফিলিস্তিনিদের জন্য অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশিক্ষণ মাঠে স্বশরীরে উপস্থিত হয়ে তিনি সেনাসদস্যদের বিভিন্ন কৌশলগত মহড়া পর্যবেক্ষণ করেন, বাঙ্কারে নেমে রণকৌশল সম্পর্কে অবহিত হন এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অফিসার ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সফরকালে সেনাসদস্যদের সঙ্গে তাৎক্ষণিক প্রস্তুত করা খাবার গ্রহণ ও চা পানও করেন প্রধানমন্ত্রী। তার আকস্মিক আগমনের খবরে প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে উৎসুক মানুষের ভিড় জমে যায়। বিদায়ের সময় প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ৪২ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুতক্ষিরা এলাকায় মাদরাসাতুল মনোয়ারা কমপ্লেক্সের পেছনে হায়দারের কাঠবাগানে স্থাপিত বাংলাদেশ সেনাবাহিনীর…
নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেস (আইএপিবি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অন্ধত্ব প্রতিরোধ, দৃষ্টিপ্রতিবন্ধিতা কমানো এবং এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উপস্থিত ছিলেন এবং চক্ষুস্বাস্থ্য খাতে সরকারের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়। বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং আইএপিবির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড আলোচনার গুরুত্বপূর্ণ…
নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। সোমবার (৬ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রাষ্ট্রদূত। পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা, পারস্পরিক সম্পর্কের উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় নিযুক্ত সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ…
নিজস্ব প্রতিনিধি: মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। সোমবার (৬ জুলাই) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলীয় অঞ্চল থেকে সরে গিয়ে মৌসুমি নিম্নচাপটি বর্তমানে অভ্যন্তরীণ উড়িষ্যা ও পার্শ্ববর্তী দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে…
নিজস্ব প্রতিনিধি,সিংগাইর (মানিকগঞ্জ) : “মাদকমুক্ত সমাজ গঠন ও খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ধারায় সম্পৃক্ত রাখার লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বাজার ও ভূমদক্ষিণ এলাকায় অবস্থিত মিজানুর রহমান আবাসিক প্রকল্পে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দি প্লাস্টিসিটি ও আরবান গ্রীন হেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।…
নিজস্ব প্রতিনিধি: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত হাম পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ২ জুলাই সকাল ৮টা থেকে ৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হাম উপসর্গ নিয়ে নতুন ৯৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে। একই সময়ে পরীক্ষায় আরও ১৩৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে ৩ জুলাই…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
