Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল উঠেছে স্পেনের মিডফিল্ডার রদ্রির হাতে। অথচ পুরো টুর্নামেন্টে তিনি কোনো গোল করেননি, এমনকি একটি অ্যাসিস্টও নেই। তাই অনেক ফুটবলপ্রেমীর মনেই প্রশ্ন উঠেছে—গোল বা অ্যাসিস্ট ছাড়াই কীভাবে সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন এই স্প্যানিশ তারকা? বিশ্বকাপজুড়ে স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা ছিলেন রদ্রি। বলের নিয়ন্ত্রণ ধরে রাখা, খেলার গতি নির্ধারণ, প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া এবং রক্ষণ থেকে আক্রমণে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তিনি নিখুঁতভাবে পালন করেছেন। মাঠে তার উপস্থিতিই স্পেনের খেলায় ভারসাম্য এনে দিয়েছে। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে। পুরো টুর্নামেন্টে দলটির কৌশল বাস্তবায়নের অন্যতম ভিত্তি ছিলেন রদ্রি। কোচ লুইস দে লা…
ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের ট্রফি আরেকবার আকাশে উঁচিয়ে ধরার স্বপ্ন ছিল লিওনেল মেসির। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। আর শেষ বাঁশির পর ফুটবল বিশ্ব দেখল আবেগে ভেঙে পড়া এক মেসিকে। ফাইনাল শেষে রানার্সআপ দলের খেলোয়াড়রা যখন পদক গ্রহণ করতে যান, তখন আর্জেন্টিনার ফুটবলারদের মুখে স্পষ্ট ছিল হতাশার ছাপ। পদক হাতে নেওয়ার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। মাঠেই তার চোখ ভিজে ওঠে অশ্রুতে। টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে সেই হৃদয়স্পর্শী মুহূর্ত। কোটি কোটি দর্শক দেখেছেন, ক্যারিয়ারের আরেকটি বিশ্বকাপ ফাইনাল হারার বেদনা কীভাবে নীরবে বহন করছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে পরাজয়ের মাঝেও…
ক্রীড়া ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপের সিংহাসনে স্পেন। শ্বাসরুদ্ধকর ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে লা রোহারা। অতিরিক্ত সময়ে ফেরান টোরেসের একমাত্র গোলেই নির্ধারিত হয়েছে ম্যাচের ভাগ্য। ফাইনালের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। পেদ্রি, রদ্রি ও ইয়ামালদের দারুণ সমন্বয়ে একের পর এক সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইউরোপিয়ানরা। অন্যদিকে, আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। লিওনেল মেসিকেও অনেকটাই নিস্তেজ দেখা যায়। দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। স্পেন ধারাবাহিকভাবে আক্রমণ চালালেও আর্জেন্টিনার রক্ষণ কোনোভাবে গোল ঠেকিয়ে রাখে। তবে মাঝমাঠে প্রভাব বিস্তার করতে ব্যর্থ হয় আলবিসেলেস্তেরা, ফলে মেসি-আলভারেজদের আক্রমণও…
ক্রীড়া ডেস্ক: ফুটবল ইতিহাসে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে মাত্র দুটি দল—ইতালি ও ব্রাজিল। আর্জেন্টিনাও একাধিকবার সেই ইতিহাসের খুব কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু দুইবারই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া করতে হয়েছে আলবিসেলেস্তেদের। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপ যেন নতুন করে ফিরিয়ে আনল ১৯৯০ সালের স্মৃতি। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বলও জিতেছিলেন ম্যারাডোনা। চার বছর পর ইতালিতে অনুষ্ঠিত ১৯৯০ বিশ্বকাপেও ফাইনালে পৌঁছেছিল তার দল। কিন্তু সেই ফাইনালে অপেক্ষা করছিল ভিন্ন পরিণতি। ১৯৮৬ সালে যাদের হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা, সেই পশ্চিম জার্মানির কাছেই ১৯৯০ সালের ফাইনালে হেরে যায় ম্যারাডোনার…
সময়পত্র ডেস্ক: প্রায় দুই ঘণ্টার প্রযুক্তিগত বিভ্রাটের পর আবারও স্বাভাবিক হয়েছে ফেসবুকের ডেস্কটপ সংস্করণ। রোববার (১৯ জুলাই) দুপুরের দিকে সেবাটি ব্যবহার করতে গিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েন। ব্যবহারকারীদের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ৪০ মিনিটের পর থেকে ফেসবুকের ওয়েব সংস্করণে প্রবেশ, লগইন এবং নিউজ ফিড ব্যবহারে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তবে বিকেল সাড়ে ৩টার দিকে ধীরে ধীরে সেবা স্বাভাবিক হতে শুরু করে এবং অনেকেই আবার ডেস্কটপ ভার্সনে প্রবেশ করতে সক্ষম হন। বিভ্রাট চলাকালে অনেক ব্যবহারকারীর সামনে একটি বার্তা প্রদর্শিত হচ্ছিল, যেখানে জানানো হয় যে সাইটে সাময়িক প্রযুক্তিগত সমস্যার কারণে অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না এবং কিছুক্ষণ পর…
ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর এবারের আসর। ফুটবলের পাশাপাশি সংগীত, প্রযুক্তি ও বিনোদনের এক অনন্য মঞ্চে হাজির হবেন বিশ্বের জনপ্রিয় কয়েকজন তারকা। ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। ‘আ নাইট টু রিমেম্বার’ শিরোনামের এই আয়োজনে প্রথমেই মঞ্চ মাতাবেন আন্তর্জাতিক সংগীতশিল্পী পোস্ট ম্যালোন, লরা পাউসিনি ও রবি উইলিয়ামস। উদ্বোধনী পরিবেশনা করবে জনপ্রিয় ব্যান্ড ওয়ান রিপাবলিক। আয়োজকদের অন্যতম আকর্ষণ হিসেবে বিশেষ উপস্থিতি থাকবে হলিউড অভিনেতা টম ক্রুজের। এছাড়া ম্যাচ শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন।…
ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামছে আজ মহারণের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল। ৪৮টি দল, ১০৪টি ম্যাচ এবং তিনটি আয়োজক দেশজুড়ে প্রায় এক মাসের লড়াই শেষে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। আর্জেন্টিনা চতুর্থ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে, আর স্পেন মাঠে নামছে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে। নকআউট পর্বে কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল। একাধিক ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের নজির গড়েছে আলবিসেলেস্তেরা। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি…
ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের শিরোপা, গোল্ডেন বল—সবই জিতেছেন লিওনেল মেসি। তবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে এখনও অধরা রয়েছে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার, গোল্ডেন বুট। ২০২৬ বিশ্বকাপের ফাইনালই সেই স্বপ্ন পূরণের শেষ সুযোগ। তবে এই লড়াই মোটেও সহজ নয়। বর্তমানে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি নিজের গোলসংখ্যা বাড়িয়ে ১০-এ নিয়েছেন। অন্যদিকে, ফাইনালের আগে মেসির ঝুলিতে রয়েছে ৮ গোল। শুধু দুটি গোল করলেই অবশ্য গোল্ডেন বুট নিশ্চিত হবে না মেসির। কারণ, সেক্ষেত্রে দুজনেরই গোল হবে ১০টি। অ্যাসিস্টেও বর্তমানে সমতায় আছেন তারা—দুজনেরই ৪টি করে। গোল ও অ্যাসিস্ট সমান হলে ফিফা বিবেচনায় নেয়…
ক্রীড়া ডেস্ক: ইউরোপের চ্যাম্পিয়ন হওয়ার পর ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর স্পেন। আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে লুইস দে লা ফুয়েন্তের দল। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে অপরাজিত থাকা স্পেন এবার দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার খুব কাছাকাছি। তাদের সামনে শেষ বাধা লিওনেল মেসির আর্জেন্টিনা। ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে দুই প্রজন্মের দুই তারকার লড়াই—৩৯ বছর বয়সী লিওনেল মেসি বনাম ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল। বার্সেলোনার ভবিষ্যৎ তারকা হিসেবে যাকে মেসির উত্তরসূরি বলা হয়, সেই ইয়ামালের সঙ্গে এটিই মেসির প্রথম অফিসিয়াল মুখোমুখি। এই দ্বৈরথকে আরও আবেগঘন করে তুলেছে ২০০৭ সালের একটি ছবি।…
সময়পত্র ডেস্ক: বাংলাদেশ ভৌগোলিকভাবে একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর ঝড়, অতিবৃষ্টি, বজ্রপাত, জলাবদ্ধতা, নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও প্রকট হওয়ায় এসব দুর্যোগের তীব্রতা ও ঘনত্ব বেড়েছে। ফলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে যাওয়া এবং নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ বাস্তবতায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনার এখনই উপযুক্ত সময়। আমার বিনীত প্রস্তাব, প্রতিবছর মার্চ মাসের মধ্যেই এ দুটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হোক। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সে অনুযায়ী শিক্ষাবর্ষের পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণের নির্দেশনা…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
