Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত হারের পর মিসরের তোলা পক্ষপাতের অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করেছেন ফিফার রেফারিং প্রধান পিয়েরলুইজি কলিনা। তিনি বলেছেন, বিশ্বকাপে দায়িত্ব পালনকারী রেফারিরা সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন এবং তাদের সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার (৯ জুলাই) ফিফার ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে কলিনা বলেন, ফুটবলে রেফারির সিদ্ধান্ত নিয়ে আলোচনা ও সমালোচনা স্বাভাবিক। তবে ভিত্তিহীন অভিযোগ শুধু রেফারিদের নয়, তাদের পরিবারকেও হুমকির মুখে ফেলতে পারে। তিনি বলেন, অল্প সময়ের ব্যবধানে অনেক ম্যাচ পরিচালনা করতে গিয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। তবে এমন পরিস্থিতি রেফারিদের আরও সতর্ক ও প্রস্তুত হতে উৎসাহিত…

Read More

নিজস্ব প্রতিনিধি: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ পরিচালকের পক্ষে মো. তারফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরে উত্তর-পূর্ব দিকে সরে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং চার সমুদ্রবন্দরের ওপর…

Read More

ক্রীড়া ডেস্ক: ২০২২ কাতার বিশ্বকাপের পুরো আসরে লাল কার্ড দেখেছিলেন মাত্র চারজন খেলোয়াড়। অথচ ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই লাল কার্ড দেখেন তিন খেলোয়াড়। শুরু থেকেই কঠোর রেফারিংয়ের আভাস মিললেও রাউন্ড অব ১৬ শেষে এবারের টুর্নামেন্টে লাল কার্ডের সংখ্যা পৌঁছেছে ১৩-তে। এ পর্যন্ত ৯৬টি ম্যাচ শেষে দেখানো ১৩টি লাল কার্ড ২০১৮ ও ২০২২—এই দুই বিশ্বকাপে মিলিয়ে দেখানো মোট ৮টি লাল কার্ডকেও ছাড়িয়ে গেছে। এবারের সবগুলোই সরাসরি লাল কার্ড। বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ২৮টি লাল কার্ড দেখানো হয়েছিল ২০০৬ সালে। সে আসরে সরাসরি লাল কার্ড ছিল ৯টি। দেশভিত্তিক হিসেবে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি দুটি করে লাল কার্ড দেখেছে দক্ষিণ আফ্রিকা ও কাতার।…

Read More

নিজস্ব প্রতিনিধি: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ কিংবা আর্থিক লেনদেন না করার জন্য সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে কর্মী প্রেরণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে কোনো ধরনের মেডিকেল পরীক্ষা বা এ-সংক্রান্ত অর্থ লেনদেন থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জারি করা এক জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি কঠোর নির্দেশনা দিয়ে মন্ত্রণালয় জানায়, সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো এজেন্সি মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে চুক্তি করতে পারবে না। পাশাপাশি কোনো কর্মীর পাসপোর্ট…

Read More

নিজস্ব প্রতিনিধি: ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। রায়ের পর তিনি গণমাধ্যমকে জানান, কোটা সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মেধার ভিত্তিতে ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এর আগে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ৮৪ শতাংশ কোটার ভিত্তিতে পরীক্ষা ও ফলাফল প্রকাশ করা হয়েছিল। সেই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে…

Read More

নিজস্ব প্রতিনিধি: নগরবাসী যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ লাইনে অপেক্ষা না করেই সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে ‘নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নিম্ন আয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে। সরকারের প্রধান লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সহজলভ্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তিনি আরও বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় জনস্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার আরও কার্যকরভাবে…

Read More

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা। ভারী বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ধসে বান্দরবানের লামায় পাঁচজন এবং কক্সবাজারের চকরিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় পাহাড়ধসে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। টানা ভারী বর্ষণে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া বান্দরবান সদর থেকে রাঙ্গামাটি, চট্টগ্রামসহ বিভিন্ন উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে পাহাড়ধসে…

Read More

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো হলুদ কার্ডের বিরুদ্ধে ফ্রান্সের করা আপিল খারিজ করেছে ফিফা। ফলে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে আবার হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনাল থেকে নিষিদ্ধ হবেন ফরাসি এই তারকা। বুধবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। প্যারাগুয়ের মাতিয়াস গালারজার সঙ্গে বাকবিতণ্ডার জেরে ম্যাচের শেষ দিকে হলুদ কার্ড দেখেন ওলিসে। তবে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, দুই খেলোয়াড়ের মধ্যে উল্লেখযোগ্য কোনো শারীরিক সংস্পর্শ হয়নি। এরপরই কার্ডটি প্রত্যাহারের আবেদন জানিয়েছিল ফরাসি ফুটবল ফেডারেশন। তবে সেই…

Read More

নিজস্ব প্রতিনিধি: ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পথ তৈরি করা সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ জুলাই) ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বিবিসির। ট্রাম্প বলেন, ‘আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তারা নিকৃষ্ট, অসুস্থ মানসিকতার মানুষ। তাদের নেতৃত্বও অসুস্থ মানসিকতার। তারা নিষ্ঠুর ও সহিংস।’ তিনি আরও বলেন, ‘তাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তারা সেটি ব্যবহার করত। আমার দৃষ্টিতে বিষয়টি এখানেই শেষ।’ যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘আমি আমাদের আলোচকদের সঙ্গে কথা বলব। তারা আলোচনা করতে চায়, তারা ভালো মানুষ। তবে…

Read More

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসি আরও একবার প্রমাণ করেছেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার এই অধিনায়ক আক্রমণ গড়া, সুযোগ সৃষ্টি এবং গোল করার ক্ষেত্রে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। পরিসংখ্যান বলছে, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ২৬টি ক্রস করেছেন মেসি। যা প্রমাণ করে তিনি শুধু গোলদাতা নন, দলের আক্রমণ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া প্রতিপক্ষের গোলমুখে সর্বোচ্চ ২৯টি শট নিয়েছেন তিনি। টুর্নামেন্টে এ পর্যন্ত একটি অ্যাসিস্টও করেছেন। মাঝমাঠ ও রক্ষণভাগের মাঝামাঝি এলাকায় বল গ্রণের ক্ষেত্রেও সবার ওপরে আছেন তিনি। এ পর্যন্ত ৯৭ বার ওই অঞ্চলে বল গ্রহণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে সবচেয়ে আলোচিত পরিসংখ্যানটি তার গোল করার ধারাবাহিকতা।…

Read More