Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর ম্যাচের আবেগঘন মুহূর্তগুলো নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তার ভাষায়, মাঠে প্রবেশের সময় থেকেই দল অনুভব করেছিল এটি অন্যরকম একটি ম্যাচ, আর জাতীয় সঙ্গীত বাজানোর মুহূর্তেই সেই অনুভূতি আরও গভীর হয়ে ওঠে। টিওয়াইসিকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানান, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মাঠে নামার সময় দলের প্রত্যেক খেলোয়াড়ই বিশেষ এক আবেগ অনুভব করছিলেন। জাতীয় সঙ্গীতের সময় সেই আবহ আরও তীব্র হয়ে ওঠে। তার মতে, এটি শুধুই একটি সেমিফাইনাল জয় নয়, বরং এমন একটি সাফল্য, যা আর্জেন্টিনার মানুষ দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছিল। ইংল্যান্ডের বিপক্ষে খেলাকে সবসময়ই বিশেষ বলে উল্লেখ করেন মেসি। রাজনৈতিক…
সময়পত্র ডেস্ক: দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৯১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৭০ জন, চট্টগ্রামে ৫৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৯ জন, খুলনায় ৭২ জন, ময়মনসিংহে ১৬ জন, রাজশাহীতে ১২ জন, রংপুরে ৬ জন এবং সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে…
সময়পত্র ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শিক্ষার্থীবান্ধব পরিবেশে সম্পন্ন করতে পাঁচটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের ২ হাজার ৫৮৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুকূল আবহাওয়া এবং প্রশাসনের সমন্বিত প্রস্তুতির ফলে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে পরীক্ষায় অংশ নেয়। সরকারের নেওয়া পাঁচটি উদ্যোগ হলো— ১. বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদফতর ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সব বোর্ডে পূর্বনির্ধারিত…
সময়পত্র ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বুধবার (১৫ জুলাই) আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সময়পত্র ডেস্ক: দেশজুড়ে সব শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়ে তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। সরকারের নির্বাচনী ইশতেহারে থাকা অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের সৃজনশীলতা, মেধা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সারাদেশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু…
ক্রীড়া ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর নতুন এক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন নেইমার জুনিয়র। ফুটবল মাঠের বদলে এবার তাকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (ডব্লিউএসওপি)-এর মূল আসরে। শনিবার (১১ জুলাই) রাতে ১০ হাজার ডলার বাই-ইনের মর্যাদাপূর্ণ মেইন ইভেন্টে অংশ নেন ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। তবে গতবারের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি। টুর্নামেন্টের প্রথম দিনই বিদায় নিতে হয়েছে তাকে। এর আগেও পেশাদার পর্যায়ে পোকারে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নেইমার। ২০২৫ সালের ডব্লিউএসওপিতে তিনি ফাইনাল টেবিল পর্যন্ত উঠে আলোচনায় এসেছিলেন। তবে এবার সেই সাফল্য ধরে রাখতে পারেননি। বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় লাস ভেগাসে নেইমারের এই…
ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত একবারের জন্যও পিছিয়ে পড়েনি ফ্রান্স কিংবা স্পেন। তবে সেমিফাইনাল শেষে এই অনন্য রেকর্ড ধরে রাখতে পারবে মাত্র একটি দল। মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি। বিশ্বকাপে এটি হবে ফ্রান্স ও স্পেনের দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনকে ৩-১ গোলে হারিয়েছিল ফ্রান্স। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ফ্রান্স টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৪ গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র দুটি। দলের সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপ্পে। ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই ফরোয়ার্ড এবারও ৮ গোল করে আর্জেন্টিনার…
ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৌঁছেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) রাত প্রায় ১০টা ১৫ মিনিটে আটলান্টায় পৌঁছায় লিওনেল স্কালোনির দল। এর আগে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে কানসাস সিটি থেকে যাত্রা শুরু করে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপে আটলান্টায় এটি হবে শেষ ম্যাচ। এর আগে শেষ ষোলোর লড়াইয়ে একই মাঠে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনালকে ঘিরে টিকিটের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ফিফার অফিসিয়াল রিসেল মার্কেটে সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ২ হাজার ৩০০ মার্কিন ডলার। অন্যদিকে, টিকিট বিক্রির প্ল্যাটফর্ম স্টাবহাবে গ্যালারির ওপরের অংশের সবচেয়ে কম দামের টিকিট…
ক্রীড়া ডেস্ক: আধুনিক ফুটবলের জন্মভূমি হিসেবে পরিচিত ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। ২২টি আসরে মাত্র একবার শিরোপা জিতেছে থ্রি লায়ন্সরা। বিশ্বকাপের সেমিফাইনালেও তাদের সাফল্য সীমিত। এবার ২০২৬ বিশ্বকাপে চতুর্থবারের মতো শেষ চারে উঠেছে ইংল্যান্ড। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। জয় পেলে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ পাবে তারা। আর্জেন্টিনার বিপক্ষে মহারণের আগে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের আগের তিনটি অভিযানের দিকে ফিরে দেখা যাক। ২০১৮: ক্রোয়েশিয়ার কাছে স্বপ্নভঙ্গ রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে শুরুতেই কাইরান ট্রিপিয়ারের দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ…
ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সমর্থকদের ফুটবলের মধ্যেই আবেগ সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে আর্জেন্টিনার প্রবীণ যোদ্ধাদের সংগঠন ‘এপ্রিল ২ ওয়ার ভেটেরান্স ফেডারেশন’। দক্ষিণ আটলান্টিকের মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের দাবিকে যেন ম্যাচের সঙ্গে না জড়ানো হয়, সেই অনুরোধও জানিয়েছে সংগঠনটি। ১৯৮২ সালে ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে স্বল্পস্থায়ী যুদ্ধ হয়েছিল। ওই সংঘাতে ৬৪৯ জন আর্জেন্টাইন এবং ২৫৫ জন ব্রিটিশ সেনাসদস্য নিহত হন। দ্বীপপুঞ্জটি নিয়ে এখনো দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ রয়েছে। সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ কোনো সশস্ত্র প্রতিশোধ বা ইতিহাসের ক্ষতিপূরণ নয়। একই সঙ্গে যুদ্ধে নিহত…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
