Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
সময়পত্র ডেস্ক: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। তবে টানা শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর, আর তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ সূচকে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে। কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতেই সূচকটি নির্ধারণ করা হয়। সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন।…
সময়পত্র ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় মাথায় গুলিবিদ্ধ হওয়া ছোট্ট বাসিত খান মুসা আজ আবার হাসে, খেলে, খেলনা দিয়ে রোবট বানায়। তবে সেই হাসির আড়ালে লুকিয়ে আছে দীর্ঘ চিকিৎসা, অসংখ্য অস্ত্রোপচার এবং এখনো চলমান এক কঠিন সংগ্রামের গল্প। ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর রামপুরার মেরাদিয়া হাট এলাকায় বাবার সঙ্গে আইসক্রিম কিনতে বের হলে বাসার ফটকের ভেতরেই গুলিবিদ্ধ হয় মুসা। গুলিটি তার মাথা ভেদ করে পেছনে থাকা দাদি মায়া ইসলামের শরীরেও লাগে। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান দাদি। এরপর শুরু হয় মৃত্যুর সঙ্গে ছোট্ট মুসার দীর্ঘ লড়াই। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হলেও অবস্থার…
সময়পত্র ডেস্ক: বিশ্বকাপে খেলোয়াড় সরবরাহকারী ক্লাবগুলোর জন্য ফিফার ক্লাব বেনিফিটস প্রোগ্রাম (সিবিপি) থেকে এবারও সর্বোচ্চ অর্থ পেতে যাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর মাধ্যমে টানা তৃতীয় বিশ্বকাপে এই তহবিল থেকে সর্বোচ্চ আয়কারী ক্লাব হতে যাচ্ছে সিটি। ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে এবার ক্লাবগুলোর জন্য রেকর্ড ৩৫ কোটি ৫০ লাখ ডলারের তহবিল বরাদ্দ করেছে ফিফা। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে যেখানে মোট বরাদ্দ ছিল ২০ কোটি ৯০ লাখ ডলার, এবার সেই অঙ্ক প্রায় ৭০ শতাংশ বাড়ানো হয়েছে। মোট বরাদ্দের মধ্যে ২৫ কোটি ডলার মূল পর্বে অংশ নেওয়া ৪৮টি দেশের খেলোয়াড়দের ক্লাবগুলোর মধ্যে বিতরণ করা হবে।…
সময়পত্র ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। মাতৃত্বের দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকলেও এখন নতুন উদ্যমে কাজে ফিরছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, শুটিংয়ে গেলে যমজ দুই সন্তানকে কীভাবে সামলান। শিমু বলেন, যমজ দুই ছেলেকে নিয়েই এখন তার জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটছে। সন্তানদের বড় করে তোলার জন্য তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। তবে এখন ধীরে ধীরে অভিনয়ে নিয়মিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ সময় পর নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাটকটির পোস্টার প্রকাশের পর দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে শিমু বলেন, দর্শকদের প্রত্যাশা বেড়ে যাওয়ায় তার দায়িত্বও…
সময়পত্র ডেস্ক: চলতি বছরে দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪২ হাজার ১৭৪ জন, যা এ সময়ের মধ্যে বিশ্বের সর্বোচ্চ। ডব্লিউএইচওর সদর দপ্তর জেনেভায় জমা হওয়া বৈশ্বিক হাম ও রুবেলা সংক্রমণসংক্রান্ত প্রাথমিক তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। সংস্থাটির প্রকাশিত নজরদারি প্রতিবেদন ব্যবহার করে গত ১৪ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)ও বৈশ্বিক হাম পরিস্থিতি তুলে ধরেছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ছয় মাসে বিশ্বের ১৬৫টি দেশে মোট ১ লাখ ৮৬ হাজার হাম ও…
সময়পত্র ডেস্ক: টানা বৃষ্টি ও সরবরাহ সংকটের প্রভাবে রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। এক মাস আগেও যে কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হতো, এখন সেটির দাম অনেক বাজারে ২০০ টাকা ছাড়িয়েছে। কোথাও কোথাও প্রতি কেজি ২৮০ টাকাও নেওয়া হচ্ছে। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কারওয়ান বাজার এবং উত্তরার আশকোনা হজক্যাম্প বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতাদের মতে, টানা বৃষ্টি ও বিভিন্ন এলাকায় বন্যার কারণে সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় কাঁচা মরিচের উৎপাদন ও সরবরাহ কমেছে। ফলে চাহিদার তুলনায় বাজারে মরিচের জোগান কম থাকায় দাম দ্রুত বেড়েছে। পাশাপাশি…
সময়পত্র ডেস্ক: দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার…
সময়পত্র ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮ জন শিশু। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭০২ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন। ফলে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৭ জনে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ…
সময়পত্র ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে ধরা পড়া ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিরল প্রজাতির ঢাই মাছ ৫৮ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি প্রতি কেজি ৫ হাজার ৪০০ টাকা দরে কিনেছেন চট্টগ্রামের সৌদি আরবপ্রবাসী জাহাঙ্গীর চৌধুরী। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২১ জুলাই) সকালে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়ে বিশাল আকৃতির মাছটি। পরে সেটি বিক্রির জন্য ইউনুস মণ্ডলের আড়তে আনা হলে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। নিলামে প্রথমে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ প্রতি কেজি ৫ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৭ হাজার ২৪০ টাকায় মাছটি কেনেন। পরে তিনি অনলাইনের…
সময়পত্র ডেস্ক: প্রযুক্তিকে ভয় পাওয়ার পরিবর্তে ইতিবাচক ও দায়িত্বশীলভাবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রযুক্তির সুফল নিশ্চিত করতে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত ‘ডিজিটাল জেন্ডার রীতিনীতি: জাতীয় অভিজ্ঞতা ও শিক্ষা বিনিময়’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের সঠিক ব্যবহার নিশ্চিত করতে শুধু নারীদের নয়, সমাজের সব মানুষের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে অনলাইন হয়রানি, সাইবার বুলিং এবং ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
