Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে ৭২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৩ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, রংপুর বিভাগে ১৭২ জন এবং সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ২০ হাজার…

Read More

সৌদি আরবের মক্কার হিরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত হলি কোরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ১৮শ শতকের একটি হাতে লেখা পবিত্র কোরআনের পাণ্ডুলিপি। তথ্যসূত্র: সৌদি প্রেস এজেন্সি সোমবার (৯ আগস্ট) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। ঐতিহাসিক এই পাণ্ডুলিপিতে কোরআনের আয়াত লেখার পাশাপাশি তৎকালীন সময়ের নিখুঁত কারুকাজ ও অলংকরণশিল্পেরও চমৎকার নিদর্শন রয়েছে। এতে ইসলামী ক্যালিগ্রাফির বিভিন্ন ধারার বৈশিষ্ট্য ফুটে উঠেছে, যা ওই সময়ের শিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় বহন করে। কালো কালি দিয়ে লেখা পাণ্ডুলিপিটিতে হরকত ও অন্যান্য স্বরচিহ্ন অত্যন্ত নিখুঁতভাবে সংযোজন করা হয়েছে। হাতে লেখা কোরআনের শুদ্ধতা ও নির্ভুলতা নিশ্চিত করতে সে সময় কতটা গুরুত্ব দেওয়া হতো, এসব…

Read More

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার কিছুক্ষণ আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ভারতীয় হাইকমিশনার। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে ব্রিফ করবেন বলে জানা গেছে। এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন…

Read More

নিজস্ব প্রতিনিধি: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১১ দলীয় জোট। সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জোটের একটি প্রতিনিধিদল। পরে এক ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জয়-পরাজয় মুখ্য বিষয় নয়; গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াই মূল লক্ষ্য। গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চা ফিরিয়ে আনতেই রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ…

Read More

সময়পত্র ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার (৯ আগস্ট) সৌদি আরবে প্রবাসী কল্যাণ বিষয়ক সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে অগ্নিকাণ্ডের এ তথ্য জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার হঠাৎ করে ওই সোফা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ভেতরে অন্তত ১৭ জন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা বলে সহকর্মীরা জানিয়েছেন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে শুরু…

Read More

নিজস্ব প্রতিনিধি:, সিংগাইর (মানিকগঞ্জ): আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে কয়েক মাস ধরেই সরগরম ছিল মানিকগঞ্জের সিংগাইরের ২ লাখ ৭৯ হাজার ৫৫৯ ভোটের রাজনৈতিক মাঠ। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, কর্মী-সমর্থকদের নিয়ে শোডাউন, সামাজিক অনুষ্ঠান ও বিভিন্ন এলাকায় উপস্থিতির মাধ্যমে চলছিল নিজেদের অবস্থান জানান দেওয়ার প্রতিযোগিতা। কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন সামনে আসতেই সেই দৌড়ে যেন হঠাৎ ব্রেক কষেছে। সম্ভাব্য প্রার্থীদের অনেকেই এখন প্রচারণার চেয়ে আইনি যোগ্যতার হিসাব মেলাতেই বেশি মনোযোগী। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে হাইকোর্টের সাম্প্রতিক রুলের পর এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও রুলটি কোনো চূড়ান্ত রায় নয় এবং এখনো কারও প্রার্থিতা বাতিলের প্রশ্নও ওঠেনি, তবু এর…

Read More

সময়পত্র ডেস্ক: গত দুই বছরে ইসরায়েল ছেড়ে অন্য দেশে যাওয়ার কথা বিবেচনা করেছেন দেশটির প্রায় এক-পঞ্চমাংশ নাগরিক। ইসরায়েলি সংবাদমাধ্যম কেএএন নিউজের এক নতুন জরিপে এমন তথ্য উঠে এসেছে। সোমবার প্রকাশিত জরিপের ফল অনুযায়ী, ১৮ শতাংশ ইসরায়েলি জানিয়েছেন, গত দুই বছরে তারা দেশ ছাড়ার বিষয়টি ভেবেছেন। একই সময়ে জরিপে অংশ নেওয়া প্রতি তিনজনের একজন বলেছেন, গত দুই বছরে ইসরায়েল ছেড়ে চলে যাওয়া অনেক মানুষকে তারা ব্যক্তিগতভাবে চেনেন। জরিপে ১২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, আসন্ন নির্বাচনের ফল তাদের ইসরায়েল ছাড়ার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ, নির্বাচনের ফল তাদের দেশত্যাগের পরিকল্পনা বা সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে দেশত্যাগের বর্তমান প্রবণতা নিয়ে ইসরায়েলিদের মধ্যে…

Read More

সময়পত্র ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (৯ আগস্ট) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, সন্ধ্যার মধ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে, রোববার দুপুর ১২টায় ঢাকায় ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা…

Read More

সময়পত্র ডেস্ক: দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় এমন ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হলে দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা থাকলে বিনিয়োগকারীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা সম্ভব নয়। রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি সংকট নিয়ে কোনো প্রস্তাবনা থাকলে তা সংসদে উপস্থাপন করতে হবে। বিভ্রান্তি তৈরি করা যাবে না। দেশকে আর পিছিয়ে রাখা যাবে না,…

Read More

সময়পত্র ডেস্ক: নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়ালেখা বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। ডা. জুবাইদা রহমান বলেন, নারীদের সমতা ও নেতৃত্বের বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেও নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শিশুদের, বিশেষ করে মেয়েদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নারী নির্যাতন ও ধর্ষণের বিচারপ্রক্রিয়া দ্রুততর করে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিএনপি সরকার ইতিহাস সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি। ডা. জুবাইদা আরও বলেন,…

Read More