Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা আশরাফুল হক ডনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দেশ ছাড়ার সময় তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়। আশরাফুল হক ডন সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর গত বছরের অক্টোবরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ২০ অক্টোবর সালমান শাহর…

Read More

সময়পত্র ডেস্ক: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে অলি আহমদের নাম ঘোষণা করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, ১১ দল সর্বসম্মতিক্রমে অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে তাকে প্রার্থী করা হয়েছে। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারও বিগত সরকারের পথেই হাঁটছে। ইতোমধ্যে সরকার সাংবিধানিক নানা সংকট তৈরি করেছে বলেও অভিযোগ করেন তিনি। রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় ১১ দলের প্রতি কৃতজ্ঞতা জানান কর্নেল (অব.) অলি আহমদ।…

Read More

সময়পত্র ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি অবশেষে ঢাকায় পৌঁছেছে। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটটি গত বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল সোয়া ৫টার দিকে কানাডা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ফ্লাইটটিতে ২৫০ জনের বেশি যাত্রী ছিলেন। তবে কয়েক ঘণ্টা আকাশে ওড়ার পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা ১৯ মিনিটে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। বিমানটি অবতরণের পর ত্রুটি সারানোর চেষ্টা চালানো হলেও তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা সম্ভব হয়নি।…

Read More

ক্রীড়া ডেস্ক: মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর কারণে লিগস কাপের ম্যাচে মাঠে ছিলেন না ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। তবে ম্যাচজুড়ে বাবার প্রতি শ্রদ্ধা ও মেসির প্রতি সমর্থন জানিয়েছে ক্লাব, সতীর্থ ও সমর্থকেরা। আবেগঘন এই ম্যাচে মেসির জার্সি প্রদর্শন করে গোল উৎসর্গ করেছেন তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পল। যদিও শেষ পর্যন্ত মেক্সিকোর ক্লাব মন্তেরেইয়ের কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি। শনিবার (৮ আগস্ট) আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর সেদিন রাতেই রোজারিও পৌঁছান মেসি। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগত স্মরণসভায় অংশ নেবেন বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম। তবে…

Read More

সময়পত্র ডেস্ক: রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে দলের পক্ষে মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী। রাষ্ট্রপতি পদে আলোচনায় যাদের নাম এর আগে গত শনিবার (১ আগস্ট) রাতে রাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয় দলটির স্থায়ী কমিটি। রাষ্ট্রপতি পদে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। পাশাপাশি স্থায়ী কমিটির…

Read More

সময়পত্র ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্যের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে আজকের (৯ আগস্ট ২০২৬) বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো— মুদ্রার নাম বাংলাদেশি টাকা ইউএস ডলার ১২৩ টাকা ৩৬ পয়সা ইউরো ১৪২ টাকা ৮০ পয়সা পাউন্ড ১৬৪ টাকা ৯০ পয়সা ভারতীয় রুপি ১ টাকা ২৪ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ৩০ টাকা ২২ পয়সা সিঙ্গাপুরি ডলার ৯৬ টাকা ৩৯ পয়সা সৌদি রিয়াল ৩২ টাকা ৮৯ পয়সা কুয়েতি দিনার ৪০২ টাকা ৩১ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ৮৬ টাকা ৪০ পয়সা মুদ্রার বিনিময় হার সময় ও বাজার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে…

Read More

ক্রীড়া ডেস্ক: ফাঁস হওয়া মার্কিন পুলিশের একটি নিরাপত্তা নথিতে বিশ্বকাপ চলাকালে ফুটবলের তারকা খেলোয়াড়, রেফারি ও দলগুলোকে ঘিরে সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকি ও নিরাপত্তা ঝুঁকির চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ ও স্প্যানিশ একটি ওয়েবসাইটের বরাতে গোল ডটকম জানিয়েছে, এসব হুমকির অন্যতম লক্ষ্য ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গ্রুপ পর্বে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে ফোন করে এক ব্যক্তি স্টেডিয়ামে হামলার হুমকি দেন। দুই সহযোগীকে সঙ্গে নিয়ে গ্রেনেড ও এআর-১৫ রাইফেলসহ স্টেডিয়ামে ঢুকে পুলিশ ও দুই দলের খেলোয়াড়দের ওপর হামলার কথা জানান তিনি। একই সঙ্গে মেসিকে হত্যার হুমকিও দেওয়া হয়। আর্জেন্টিনা ও মিসরের রাউন্ড অব সিক্সটিন ম্যাচের আগেও…

Read More

সময়পত্র ডেস্ক: বছরব্যাপী বই পড়ার কর্মসূচিতে অংশ নিয়ে খুলনা মহানগরীর ৪৬টি স্কুলের ৩ হাজার ২৬৯ শিক্ষার্থী পুরস্কার পেয়েছে। শুক্রবার (৭ আগস্ট) খুলনার সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসবের আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র। এতে সার্বিক সহযোগিতা করে গ্রামীণফোন। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের পরিচালক মু. বিল্লাল হোসেন খান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক মুহাম্মাদ আলী নকী, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানাসহ শিক্ষাবিদ, প্রকৌশলী, বিজ্ঞান সংগঠক, শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা বিজয়ী…

Read More

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে পরীক্ষায় ধরা পড়ল ভেজাল। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা বাজারে ল্যাক্টোমিটার দিয়ে পরীক্ষা করে ১০ জন বিক্রেতার দুধে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত পানি মেশানোর অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করেছে বাজার কমিটি। ভেজাল ধরা পড়তেই অভিযুক্ত বিক্রেতারা দুধের পাত্র ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে বাজার কমিটির সিদ্ধান্তে প্রায় তিন মণ গাভীর দুধ জনসম্মুখে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে জামশা বাজারের দুধের হাটে এ ঘটনা ঘটে। ঘটনাটি মুহূর্তেই বাজারজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও জামশা বাজারে গাভীর দুধের হাট বসে। দীর্ঘদিন ধরে এ বাজারে বিক্রি হওয়া দুধে…

Read More

সময়পত্র ডেস্ক: চাঁদপুরে সিভিল আদালতে মামলা পরিচালনাকালে অ্যাডভোকেট মো. রুহুল আমিন নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। প্রায় ৫৪ বছর চাঁদপুর জেলা বারে আইন পেশায় যুক্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হাইমচর সিভিল জজ আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অ্যাডভোকেট রুহুল আমিন। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অ্যাডভোকেট রুহুল আমিন মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা। পেশাগত কারণে তিনি চাঁদপুর শহরের চেয়ারম্যান…

Read More