Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে খাবার খাওয়ানোর ছবি প্রকাশের ঘটনায় তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা কয়েকটি ফোনালাপ থেকে এ তথ্য উঠে এসেছে। ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদের মধ্যে হওয়া ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। ফোনালাপে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা এবং তাদের খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। হারুন অর রশিদ জানান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ওই ছবি প্রকাশ করা হয়েছিল। পরে বিষয়টি শেখ হাসিনার নজরে এলে…

Read More

সময়পত্র ডেস্ক: দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পেল আনুষ্ঠানিক পরিণতি। প্রায় এক দশক একসঙ্গে থাকার পর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাগদানের এক বছর পূর্তিতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা জুটি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের খবরটি প্রকাশ করেন রোনালদো ও জর্জিনা। দুজনের হাতে আংটি এবং সাদা পোশাকে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘সি লাভ জি’। এর আগে রোনালদোর নিজ শহর মাদেইরায় বিয়ের আয়োজন হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়েছিল। সেই গুঞ্জনে মাদেইরার একটি ক্যাথেড্রালের সামনে ভক্ত ও সাংবাদিকদের ভিড়ও জমে। পরে জানা যায়, সেখানে অন্য এক দম্পতির বিয়ের আয়োজন ছিল। তবে একই দিন পর্তুগালের ক্যাসকাইসে…

Read More

সময়পত্র ডেস্ক: ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১১ আগস্ট) জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি। ট্রাম্পের বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। ইরানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, পরিস্থিতি ভালোভাবেই এগোচ্ছে। তার দাবি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এবং অন্য কোনো দেশের সেখানে নিয়ন্ত্রণ নেই। মার্কিন নৌবাহিনীর সক্ষমতার প্রশংসা করে ট্রাম্প বলেন, তাদের নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং দেশের স্বার্থে সবকিছু ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তবে ইরানের বিষয়ে নিজের অবিশ্বাসের কথাও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানকে বিশ্বাস…

Read More

নিজস্ব প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) মধ্যরাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের হাসিব গাজী এবং নোয়াপাড়া গ্রামের মেহেদী শেখ। রেলওয়ে পুলিশের তথ্যমতে, প্রচণ্ড গরমের কারণে রাতে ওই দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। পরে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান দিয়ে যাওয়ার সময় তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভূমদক্ষিণ বাজার বাসস্ট্যান্ড এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও চালকসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কালীগঙ্গা’ বাসটি সিংগাইরের ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে স্থানীয় কয়েকজন বাসটিতে হামলা চালায় বলে জানা গেছে। হামলায় বাসটির ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় বাসের চালক ও ভেতরে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছে সিংগাইর থানা পুলিশ। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার ঘটনায় কাওসার নামে…

Read More

নিজস্ব প্রতিনিধি: মহাজাগতিক বিরল এক দৃশ্যের অপেক্ষায় বিশ্ব। প্রায় দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীর মানুষ। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে যে বিরল দৃশ্য তৈরি হয়, সেটিই পূর্ণ সূর্যগ্রহণ। এবারের গ্রহণটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালের পাশাপাশি উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু এলাকাতেও এ দৃশ্য দেখা যাবে। ১৯৯৯ সালের পর ইউরোপের মূল ভূখণ্ড থেকে আবারও পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস পর্যায় স্থায়ী হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। গ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের…

Read More

ক্রিকেটার সাকিব আল হাসান দেশে ফিরে মামলার মুখোমুখি হতে চাইলে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিব দেশে ফিরলে বিমানবন্দর বা অন্য কোথাও তার ওপর হামলা কিংবা মবের শিকার হওয়ার আশঙ্কা নেই। আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানিয়েছিলেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মুখোমুখি হতে চান। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। তবে সাকিবের ব্যক্তিগত অবস্থান নিয়ে কঠোর সমালোচনা…

Read More

সময়পত্র ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৭৯ শিশু। মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৮২ শিশুর। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৮ শিশু। সব মিলিয়ে দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম—দুই কারণে এখন পর্যন্ত মোট…

Read More

সময়পত্র ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বসতে যাচ্ছে। অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ অধিবেশন আহ্বান করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অস্থায়ী রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি বছরের তৃতীয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদেরও তৃতীয় অধিবেশন।

Read More

সময়পত্র ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি ও ভোটগ্রহণের প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদ ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভোটের সর্বশেষ প্রস্তুতি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। আইন অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা প্রকাশ্য ভোটে অংশ নেবেন। এ ক্ষেত্রে গোপন ব্যালটের মতো টিক চিহ্ন বা সিল ব্যবহার করা হবে না। প্রত্যেক সংসদ সদস্য একটি করে ভোট দেওয়ার সুযোগ পাবেন। যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার প্রস্তুত করবে নির্বাচন কমিশন। প্রতিটি ব্যালট পেপারের…

Read More