Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, প্রার্থী নির্বাচনের দায়িত্ব বিএনপির স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে। তিনিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের বিভিন্ন প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও সংসদের স্পিকারের…

Read More

নিজস্ব প্রতিনিধি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়। বার্তায় তারেক রহমান বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য তিনি দোয়া করছেন। একই সঙ্গে আল্লাহর কাছে তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দেওয়ার প্রার্থনা করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বিশেষ বন্ধু আনোয়ার ইব্রাহিমের প্রতি বাংলাদেশের জনগণ ও তার নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে।

Read More

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের…

Read More

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। দেশটির অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিজের সোমবার সন্ধ্যার সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে শুধু পশ্চিমাঞ্চলীয় শহর পেরেইরাতেই প্রাণ হারিয়েছেন অন্তত ৬৬ জন। তথ্যসূত্র: রয়টার্স এ ঘটনায় ৫৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পেরেইরার মেয়র মাউরিসিও সালাজার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, শহরটিতে ভূমিকম্পে এখন পর্যন্ত ৬৬ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৫৩ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। আন্দিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত পেরেইরা রিসারালদা…

Read More

সময়পত্র ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান Visa-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে ডিজিটাল কমার্সের সম্প্রসারণ, পেমেন্ট নিরাপত্তা এবং ডিজিটাল লেনদেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিকল্পনায় গুরুত্ব তুলে ধরেন স্টিফেন কারপিন। তিনি বলেন, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ, দ্রুত বিকাশমান ই-কমার্স খাত এবং আর্থিক অবকাঠামোতে ধারাবাহিক বিনিয়োগের ফলে বাংলাদেশ ডিজিটাল পেমেন্টের নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠিও উপস্থিত ছিলেন।

Read More

সময়পত্র ডেস্ক: কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৭ জন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে দেশটির কয়েকটি শহরে বহু ভবন ধসে পড়েছে। রাজধানী বোগোটাসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, গত এক দশকে দেশটিতে রেকর্ড হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভার কাছে, বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ২…

Read More

সময়পত্র ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়। সভায় রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সংসদের প্রয়োজনীয় প্রস্তুতি, ভোটগ্রহণের ব্যবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে গত রোববার (৯ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করে ক্ষমতাসীন দল বিএনপি। দলটির পক্ষ থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী মনোনয়নপত্র সংগ্রহ করেন। রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম…

Read More

সময়পত্র ডেস্ক: শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল চালুর জট অবশেষে কাটতে শুরু করেছে। হাসপাতালটি কোম্পানি আইনের আওতায় করপোরেট ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছে। দ্রুতই আলাদা পরিচালনা পর্ষদ গঠন এবং নতুন করে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলে নির্মিত এই হাসপাতালটি দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় তৈরি করা হয়। নির্মাণ শেষে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের পর নানা জটিলতা ও অব্যবস্থাপনার কারণে প্রায় চার বছর ধরে এটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। হাসপাতালটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। নতুন উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আইন সংশোধন করা হয়েছে। এর আওতায় হাসপাতালটি আলাদা একটি বোর্ড অব ডিরেক্টরসের মাধ্যমে পরিচালিত হবে।…

Read More

নিজস্ব প্রতিবেদক: সংস্কারের অভাবে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারটি গুরুত্বপূর্ণ সড়ক এখন দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কোথাও পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কোথাও বর্ষায় হাঁটুপানি ও কাদায় চলাচল প্রায় অসম্ভব। আবার কোথাও সংস্কারকাজ শুরু হয়ে অভিযোগের কারণে দুই বছরের বেশি সময় ধরে বন্ধ। এসব সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, রোগী, চাকরিজীবী ও সাধারণ মানুষ চলাচল করলেও দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, সড়কগুলোর বেহাল দশার কারণে একদিকে যেমন সময় ও যাতায়াত ব্যয় বেড়েছে, অন্যদিকে রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ ও শিক্ষার্থীদের চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই কোথাও কোথাও সড়ক পরিণত হচ্ছে কাদা-পানির পথে।…

Read More

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ বলেছেন, যুদ্ধের পর হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না। দেশটির সংবাদ সংস্থা মেহরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় নিকজাদ বলেন, যুদ্ধ চলাকালে ইরান আগ্রাসী ও বিভ্রান্ত শত্রুপক্ষকে বোঝানোর চেষ্টা করেছে যে হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে তারা বিষয়টি বুঝতে না পারার ভান করেছে। তবে সময়ই বিভ্রান্ত মানুষদের সবচেয়ে বড় শিক্ষক। শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন বুঝতে পেরেছে, হরমুজ প্রণালি খোলার কোনো সামরিক সমাধান নেই। নিকজাদের দাবি, তাদের এই অঞ্চলের নতুন বাস্তবতা মেনে নিতে হবে।…

Read More