Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
সময়পত্র ডেস্ক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনে উল্লেখ করা প্রত্যক্ষদর্শীদের পরিচয় বাংলাদেশকে দেওয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এখনো মৃত্যুদণ্ডের বিধান বহাল থাকায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। বৃহস্পতিবার (৬ আগস্ট) মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মোহাম্মদ আলী আরাফাতসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় ট্রাইব্যুনাল-২-এ এ তথ্য জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামীম। যুক্তিতর্কে তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) জানিয়েছে, ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনে যেসব প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ব্যবহার করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন থেকে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হলে তাদের…
সময়পত্র ডেস্ক: জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অধ্যাপক জাফর ইকবাল, ঢাবির সাবেক উপাচার্য (ভিসি) মাকসুদ কামাল, শিক্ষক কে এম জামাল উদ্দিনসহ ৮ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এই মামলায় ঢাবির শিক্ষকদের পাশাপাশি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকেও আসামি করা হয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এর আগে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় মাকসুদ কামালের সঙ্গে তার কথোপকথনের একটি ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। ওই ফোনালাপে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে শেখ হাসিনার বক্তব্যের…
সময়পত্র ডেস্ক: আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল থেকেই এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ শুরু হবে। এদিন রাজধানীর সচিবালয়ে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল চালুর বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে মন্ত্রী বলেন, বিদ্যুতের ভুতুড়ে বিলের ব্যাপারে সবাই অভিযোগ করছেন। তবে কেউই সঠিক কাগজ নিয়ে সংশ্লিষ্টদের কাছে কেউ আসছে না। ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সাথে নিয়মিত বৈঠকের কথাও জানান তিনি। বলেন, ভারতীয় হাই কমিশনারের বৈঠকে পাইপ লাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল দেয়ার অনুরোধ করা হয়েছে।
সময়পত্র ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। সেমিনারে পার্বত্য অঞ্চলের জনগণের জীবন, ভূমির অধিকার ও সংস্কৃতির প্রতি সম্মান নিশ্চিতের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ড. ইফতেখারুজ্জামান বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজনের সুযোগ কাজে লাগিয়ে একটি পক্ষ তাদের দুর্বল রাখতে চায়। এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণে তাদের অধিকার সাংবিধানিকভাবে নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, একটি অপ্রতিরোধ্য শক্তির কারণে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হয়নি। এর আগে এক অনুষ্ঠানে ড.…
সময়পত্র ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান জোয়েল কাপলান জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদির পোস্ট সীমিত করার ভুলের জন্য ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রীর কাছে মেটার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। তিনি বলেন, ঘটনাটি ছিল একটি প্রযুক্তিগত ত্রুটি। পরে ভিডিওটি আবার ফেসবুকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সময় দেশটির যুবসমাজকে উদ্দেশ্য করে একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। ভিডিওটি সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় মেটার কাছে ব্যাখ্যা চায় ভারতের তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। পরে মেটা জানায়, অনিচ্ছাকৃত একটি পরিচালনাগত (অপারেশনাল) ত্রুটির কারণে ভিডিওটি সীমিত করা হয়েছিল। এদিকে ইলেকট্রনিক্স ও…
সময়পত্র ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এ নিয়ে সৌদি আরব, কাতার, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ করেছে ইরান। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ বিষয়ে অবগত পাঁচটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। সূত্রগুলোর দাবি, গত ২৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পরই তৎপর হয়ে ওঠে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরব, তুরস্ক ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। আলোচনায় যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোকে ট্রাম্পের ওপর প্রভাব খাটিয়ে নতুন হামলা…
ক্রীড়া ডেস্ক: বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিভিন্ন প্রতিযোগিতার অংশীদারিত্ব বিক্রি নিয়ে বিতর্কের পর ক্ষমা চেয়েছেন ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো। তবে মরক্কোতে অনুষ্ঠিত বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পাওয়ায় ফিফার সভাপতি পদে বহাল থাকছেন তিনি। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে বুধবার মরক্কোর রাবাতে ফিফার আফ্রিকা কার্যালয়ে পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে বৈঠক করেন ইনফান্তিনো। বৈঠক শেষ হওয়ার প্রায় চার ঘণ্টা পর ইনফান্তিনোর প্রতি সমর্থন জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে ফিফা। এদিকে ফিফার সহসভাপতি, কাউন্সিল এবং ২১১টি সদস্য সংস্থার কাছে পাঠানো এক স্বাক্ষরিত চিঠিতে নিজের ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন ইনফান্তিনো। ভবিষ্যতে একই ধরনের ভুল যাতে আর না ঘটে,…
সময়পত্র ডেস্ক: অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৬৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউনের মারারা ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নাজমুল হোসেন শান্তর দল। শুরু থেকেই উইকেট হারাতে থাকে সফরকারীরা। দলীয় ৭ রানেই তানজিদ হাসান কোনো রান না করে আউট হন। এরপর সাদমান ইসলাম ৩১, মুমিনুল হক ১৬ এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম কোনো রান না করেই সাজঘরে ফেরেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৩ বলে ৩৭ রান করে আউট হলে আরও চাপে পড়ে বাংলাদেশ। এরপর অমিত হাসান ১৫ ও সৌম্য সরকার ১৬ রান করে ফিরলে ব্যাটিং লাইনআপে ধস নামে।…
সময়পত্র ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুভর্তি একটি ডাম্প ট্রাকের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা জিরা ও ডাম্প ট্রাকের মোট মূল্য প্রায় ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি ডাম্প ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ট্রাকে বহন করা বালুর নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা পাওয়া…
সময়পত্র ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সংসদ সচিবালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠানো হয়। এরপরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সংসদ অধিবেশন কক্ষেই ভোটগ্রহণ হবে। এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
