Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে পুনর্গ্যাসীকৃত তরল প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সংকট অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি সমস্যার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে দৈনিক প্রায় ৪৫০ এমএমসিএফডি আরএলএনজি সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে তিতাসের বিতরণ ব্যবস্থায়, ফলে গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ তিতাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহককে গ্যাসের তীব্র স্বল্পচাপের সম্মুখীন হতে হতে পারে বলে…

Read More

সময়পত্র ডেস্ক: অপতথ্য, গুজব ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ডা. জাহেদ উর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো রোধে সরকার একটি আইনজীবী প্যানেল গঠন করেছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন চলতি সপ্তাহেই জারি করা হবে। একই সঙ্গে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপতথ্য ছড়াচ্ছেন, তাদের সতর্ক করেন তিনি। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় হত্যা ও অন্যান্য অপরাধে জড়িত পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে দীর্ঘ ১৭ বছরে গড়ে ওঠা প্রশাসনিক কাঠামো…

Read More

সময়পত্র ডেস্ক: কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারাদেশে একদিনের জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা। ঘোষণানুযায়ী, ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশনে কার্যক্রম বন্ধ থাকবে। সংগঠনটির নেতারা জানান, দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি পালন করা হবে। তাদের দাবি, বর্তমানে প্রতি ঘনমিটারে যে কমিশন দেওয়া হয়, তা বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬…

Read More

সময়পত্র ডেস্ক: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের এক বছর পেরিয়ে গেলেও অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য সেই বিভীষিকাময় দিনের স্মৃতি এখনো তাজা। বিশেষজ্ঞদের মতে, শারীরিক চিকিৎসার পাশাপাশি দীর্ঘমেয়াদি মানসিক সহায়তা নিশ্চিত না হলে দুর্ঘটনার প্রকৃত ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয়। দুর্ঘটনার পর অনেক শিক্ষার্থী ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। কেউ আবার নিয়মিত স্কুলে যাচ্ছে, কেউ নিজের দৈনন্দিন কাজ ও চিকিৎসার অংশ নিজেই সম্পন্ন করতে পারছে। অনেকের আত্মবিশ্বাসও আগের তুলনায় বেড়েছে। তবে সবার পুনরুদ্ধারের পথ এক নয়। এক বছর পরও অনেক শিক্ষার্থী দুঃস্বপ্ন, অনিদ্রা, আতঙ্ক ও মানসিক চাপের সঙ্গে লড়াই করছে। আগুনের দৃশ্য বা পোড়া গন্ধ অনেকের…

Read More

সময়পত্র ডেস্ক: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনার এক বছর পূর্ণ হয়েছে। প্রথম বার্ষিকীতে মঙ্গলবার (২১ জুলাই) নিহত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের স্মরণে শ্রদ্ধা, দোয়া ও স্মৃতিচারণার আয়োজন করে শিক্ষাপ্রতিষ্ঠানটি। সকালে হায়দার আলী ভবনের সামনে স্থাপিত অস্থায়ী স্মৃতিবেদিতে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির সব শাখায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কর্নেল (অব.) নুরন্নবী বলেন, এক বছর পরও সেই দিনের শোক সবাইকে ভারাক্রান্ত করে রাখে। বিকেলে নিহতদের স্বজনদের নিয়ে…

Read More

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮ টার দিকে হেমায়েতপুর- সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির কাছ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তার নাম মো. রফিকুল ইসলাম এবং ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার মুদ্দোযোগিনী উল্লেখ থাকলেও প্রাথমিক…

Read More

নিজস্ব প্রতিনিধি: দেশের পাঁচটি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সোমবার (২০ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এই পূর্বাভাস সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর, দিনাজপুর, পাবনা, রাজশাহী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ…

Read More

ক্রীড়া ডেস্ক: স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। দেশটির জরুরি চিকিৎসাসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের একজনের বয়স ৬৭ বছর এবং অপরজনের বয়স ৮৮ বছর। তারা দুজনই বুয়েনস আইরেসের বাসিন্দা। তথ্য অনুযায়ী, ৬৭ বছর বয়সী ব্যক্তি নিজ বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সিপিআর দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে, ৮৮ বছর বয়সী এক ব্যক্তি শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা জরুরি সেবায় যোগাযোগ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।…

Read More

নিজস্ব প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার কালিঞ্জা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচ চলাকালে এলাকার দুই বাসিন্দা ইলিয়াস খান ও রাসেলের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। খেলা শেষ হলেও সেই বিরোধের রেশ থেকে যায়। অভিযোগ রয়েছে, রাতে সাড়ে ১০টার দিকে রাসেল ও তার ছেলে সিয়াম ইলিয়াস খানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সোমবার সকালে নিহতের…

Read More

ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের যাত্রা শেষ করে আজই দেশে ফিরছেন লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দল। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচ-পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ করেই সোমবার (২০ জুলাই) চার্টার্ড বিমানে বুয়েনস আইরেসের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে দলের। যদিও সফরের চূড়ান্ত সময়সূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। প্রায় ১১ ঘণ্টার বিমানযাত্রা শেষে বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে দলের পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সেখানে জাতীয় দলকে স্বাগত জানাতে বিশেষ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, জাতীয় দলের দেশে ফেরাকে ঘিরে ঘরোয়া ফুটবলের…

Read More