সময়পত্র ডেস্ক: স্বাধীনতাবিরোধী শক্তির আস্ফালন দেখার জন্য অতীতে লড়াই-সংগ্রাম করেননি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন নুরুল হক নুর।
তিনি বলেন, একটি দল জুলাইয়ের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধার কবর খুঁড়তে বাধা দেয়। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তারা দেশকে অসভ্যতার দিকে নিয়ে যাচ্ছে। নিজেদের স্বাধীনতাবিরোধী পরিচয় আড়াল করতেই এমন কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, গুপ্ত সংগঠনগুলো দেশের অগ্রগতি চায় না।
নুর আরও বলেন, জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে গণঅধিকার পরিষদকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এসব প্রচেষ্টা সফল হবে না। অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো সংকটের সময় তাঁর দল জাতিকে সঠিক পথ দেখাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

