Author: Dainik Somoy Potro

DSP is an online news platform sharing authentic, timely, and insightful updates. We highlight stories that matter, keeping readers informed on global and daily events. With truth, neutrality, and responsibility, we remain your trusted source.

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় গ্রেফতার ৫ আসামির মধ্যে ৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর এক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে আসামিদের কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে সন্ধ্যায় বিচারকের সামনে চারজন আসামি ১৬৪ ধারায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দি দেওয়া আসামিরা হলেন—মোহাম্মদ সোহাগ (৩০), ইমরান হোসেন হৃদয় (৩৭), মোহাম্মদ সুজন (৩২) ও রাহাত হোসেন জুয়েল (২৭)। অপর আসামি ইসমাইল হোসেন জনি (২৮)-কে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ফেরার পথে কুমিল্লায় সিএনজি অটোরিকশায়…

Read More

জাতীয় জাতীয় সংসদ ভবন-এর দর্শক গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে শহীদ সাত বীরশ্রেষ্ঠের নামে। একইসঙ্গে সংসদের মূল প্রবেশ ফটকের নাম রাখা হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী-এর নামে। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পরামর্শে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বীরশ্রেষ্ঠদের অবদান নতুন প্রজন্মের কাছে আরও দৃশ্যমান থাকে। এর আগে সংসদের গ্যালারিগুলোর নাম ফুল ও নদীর নামে ছিল। এখন নতুনভাবে নামকরণ করা গ্যালারিগুলো হলো – ভিআইপি গ্যালারি-১: মহিউদ্দিন জাহাঙ্গীর ভিআইপি গ্যালারি-২: হামিদুর রহমান গ্যালারি-৩: মুন্সী আব্দুর রউফ গ্যালারি-৪: মতিউর রহমান গ্যালারি-৫: রুহুল আমিন গ্যালারি-৬: নূর মোহাম্মদ শেখ গ্যালারি-৭: মোস্তফা কামাল চিফ হুইপ…

Read More

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৪৮ জন। সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত একদিনে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর প্রাণহানি ঘটে। স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সারাদেশে সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৮৬ জনে।…

Read More

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার আশঙ্কার পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দফতর-এর নির্দেশে দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সহ সব বিমানবন্দরকে বাড়তি নজরদারির আওতায় আনা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, দেশের ৮টি বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, বিমানবন্দরগুলো সব সময়ই নিরাপত্তার মধ্যে থাকে, তবে নতুন নির্দেশনার পর তা আরও জোরদার করা হয়েছে। এর আগে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো—বিশেষ করে জাতীয় সংসদ ভবন—কে লক্ষ্য করে হামলার আশঙ্কার কথা জানিয়ে একটি সতর্কবার্তা পাঠায় পুলিশ সদর দফতর। ওই…

Read More

রাজধানীর মোহাম্মদপুর-এ জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ৯ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নুর তাপস-সহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে এ শুনানি হওয়ার কথা রয়েছে। আজকের কার্যক্রমে প্রথমে প্রসিকিউশন পক্ষ অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করবেন। এর আগে গত ১৫ এপ্রিল এ শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের সময়ের আবেদনের কারণে তা পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়। মামলার ২৮…

Read More

সাইফুল ইসলাম তানভীর: মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আর নেই। রবিবার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। গোলাম সারোয়ার মিলনের জন্ম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামে। তাঁর মৃত্যুর খবরে জন্মভূমিতে শোকের মাতম নেমে এসেছে। তার প্রথম জানাজা বাদ জোহর সিংগাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে বাদ মাগরিব রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডস্থ কবিরাজ…

Read More

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-তে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার ঘিরে ঘটে যাওয়া গুলির ঘটনার পর আটক সন্দেহভাজনকে “খুবই অসুস্থ ব্যক্তি” হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ এপ্রিল) রাতের ঘটনার পর হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামলাকারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং তার আবাসস্থল তল্লাশি করা হচ্ছে। ট্রাম্পের ধারণা, ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তিনি আরও জানান, সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে নিরাপত্তা চেকপয়েন্টে হামলার চেষ্টা চালায়। তবে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস-এর সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে নিয়ন্ত্রণে আনেন। প্রেসিডেন্ট বলেন, এ ধরনের ঘটনা কাম্য নয় এবং নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। এদিকে আটক…

Read More

দেশের কয়েকটি অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা দেওয়া হয়। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নৌযান চলাচলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা যায়।

Read More

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে আয়োজিত হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা দ্রুত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে মঞ্চ থেকে সরিয়ে নেন। তাঁর সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও নিরাপদ স্থানে নেওয়া হয়। শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে হিলটন হোটেলের বলরুমে এই ঘটনা ঘটে। উপস্থিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনের অন্যান্য সদস্যদেরও দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গুলির শব্দ শোনার পর কয়েকজন সিক্রেট সার্ভিস সদস্যকে ‘গুলি লেগেছে’ বলে চিৎকার করতে শোনা যায়। পরে নিরাপত্তা সংস্থার অভ্যন্তরীণ বার্তায় জানানো হয়, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। বিভিন্ন…

Read More

পঞ্চাশের দশকে এক নিম্নমধ্যবিত্ত পরিবারের বউ হয়ে এসেছিল মেহেরজান। বয়স কত আর হবে, বড়ো জোর এগারো/ বারো বছর। তার বাপ-মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব খুব বেশি নয়। মাইলখানেক বা আরও কিছু কম। দুই গ্রামের মাঝখানে ফাঁকা শস্যের মাঠ ছাড়া আর কিছুই ছিল না। ঐ টুকুন বয়সে ছেড়ে আসা মা-বাপ আর ভাই-বোনের কথা মনে পড়লে সেদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া মেহেরজানের অন্য কোনো উপায় ছিল না। মেহেরজানের শাশুড়ি ছিল অসম্ভব সুন্দরী এবং দজ্জাল প্রকৃতির। গায়ের রং একবারে দুধে আলতায় মেশানো। উঁচু নাক,সঢোল কপোল আর ঠোঁট দু’টো বাচা মাছের ঠোঁটের মতো লাল টুকটুকে। মেহেরজানের গায়ের রং শ্যামলার চেয়েও একটু বেশি…

Read More