Author: Dainik Somoy Potro
DSP is an online news platform sharing authentic, timely, and insightful updates. We highlight stories that matter, keeping readers informed on global and daily events. With truth, neutrality, and responsibility, we remain your trusted source.
চোখের সামনে নিজের ফলানো ধান পানিতে তলিয়ে যেতে দেখে সেই শোক সইতে পারলেন না এক কৃষক। শেষ পর্যন্ত মাঠেই প্রাণ হারালেন তিনি। শনিবার (২ মে) সকালে নাসিরনগর উপজেলা-র গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আহাদ মিয়া (৫৫) এ বছর ছয় বিঘা জমিতে ব্রি-২৯ জাতের ধান চাষ করেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে হাওরের পানি বেড়ে তাঁর সব জমির ধান তলিয়ে যায়। সকালবেলা শ্রমিকদের নিয়ে ধান কাটতে গিয়ে মাঠে গিয়ে দেখেন—চারদিকে শুধু পানি, কোথাও ধানের শীষের দেখা নেই। এই দৃশ্য দেখে তিনি জমির আইলে অচেতন হয়ে পড়ে যান এবং সেখানেই মারা যান। পরিবারের সদস্যরা জানান, প্রায় ৫০…
দক্ষিণ ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে তামিলনাড়ু ও কেরালা-র সাম্প্রতিক নির্বাচনী চিত্রে। তামিলনাড়ুতে চলচ্চিত্র তারকা বিজয় (থালাপতি)-এর দল তামিলাগা ভেট্রি কাজাগাম নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়ে রাজনীতিতে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে। দীর্ঘদিন ধরে রাজ্যটির রাজনীতি ডিএমকে ও এআইএডিএমকে-কে ঘিরে আবর্তিত হলেও এবার সেই সমীকরণে বড় পরিবর্তন এসেছে। তরুণ ও নতুন ভোটারদের একটি বড় অংশ বিজয়ের পরিবর্তনের বার্তায় সাড়া দিয়েছে বলে বিভিন্ন ট্রেন্ডে দেখা যাচ্ছে। অন্যদিকে কেরালায় চিত্র আরও নাটকীয়। ইউডিএফ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে রয়েছে, যেখানে তারা ১৪০টির মধ্যে প্রায় ১০০ আসনে এগিয়ে। বিপরীতে এলডিএফ অনেকটাই পিছিয়ে পড়েছে। এমনকি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিজ আসনেও চাপে রয়েছেন বলে প্রাথমিক…
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৪৩ হাজার ১৯ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। রোববার (৩ মে) প্রকাশিত হজ–সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্র থেকে। বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন।
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আধুনিক উৎপাদনশীল কলাকৌশল প্রয়োগের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করতে এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকেল ৩টায় উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর-শ্যামনগর গ্রামের রফিজ উদ্দিনের বাড়িতে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রায় ১৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের ডিলার আব্দুর রশিদ এবং পরিচালনা করেন রিজিওনাল সেলস অফিসার মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা কর্মকর্তা মোঃ হাবিবুল বাশার চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অসীম কুমার তালুকদার ও রোকনুজ্জামান খান। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় ব্র্যাকের উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ফসলের…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্থানীয় ক্রীড়াঙ্গনের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট দি প্লাস্টিসিটি ‘জয়মন্টপ প্রিমিয়ার লিগ’ (জেপিএল)-২০২৬ এর অষ্টম আসরের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে দর্শকভর্তি মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শনিবার (২ মে) বেলা ১১টার দিকে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বের খেলা শেষে দেউলী দশানী চ্যালেঞ্জার্স ও আনোয়ার আমিনুর ক্রিকেট একাডেমি ফাইনালে মুখোমুখি হয়। টস হেরে ব্যাট করতে নেমে দেউলী দশানী চ্যালেঞ্জার্স ২০ ওভারের ম্যাচে ১৮ ওভারে ২৩৪ রান সংগ্রহ করে। তবে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে পুনরায় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীতে উভয় দলের সঙ্গে…
নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক দেশ রূপান্তর এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনারম্বর আয়োজনে উদযাপিত হয়েছে। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার জয়মন্টপ সাধারণ পাঠাগার ও জয়মন্টপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির কার্যালয়ে কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সিংগাইর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিংগাইর প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সময়পত্রের নির্বাহী সম্পাদক মোঃ মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন – জয়মন্টপ সাধারণ…
সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২ মে) ভোরে তিনি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন। এই সফরে তার সঙ্গে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। বিমানবন্দরে ইসলামিক মিশন জাপান-এর সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মী, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা তাকে স্বাগত জানান। সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। শনিবার (২ মে) সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং জানায়, রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবন-এর পূর্ব ব্লকের নিচতলায় শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন ৪৯ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে। দলীয় হিসেবে নির্বাচিতদের মধ্যে বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন সদস্য রয়েছেন।
পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার-এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি বলেন, অতিবৃষ্টিতে জলাবদ্ধতা কমানো এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ—দুই লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, যোগাযোগ খাতে উন্নয়নের অংশ হিসেবে ঢাকা-সিলেট রুটে রেলপথ ডাবল লাইন করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সড়কের পাশাপাশি রেল যোগাযোগ বাড়ানো হলে যানজট ও পরিবহন ব্যয় কমবে, পাশাপাশি কৃষিজমির ক্ষতিও কমানো সম্ভব হবে। স্বাস্থ্যখাতেও নতুন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সিলেট মেডিকেল কলেজ-এ শিগগিরই ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে, যা পর্যায়ক্রমে ১,২০০ শয্যায় উন্নীত করা…
দেশে হাম ও ডেঙ্গুসহ সংক্রামক রোগ মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনসহ মানবসম্পদ—কোনো কিছুরই সংকট নেই। তবে তিনি অভিযোগ করে বলেন, নির্ধারিত বাজেট থাকা সত্ত্বেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথ ব্যয় হয়নি। তিনি আরও বলেন, আগামী বাজেটে স্বাস্থ্য খাতে সক্ষমতা আরও বাড়ানো হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, মে মাসের মধ্যেই দেশে হামের প্রকোপ কমে গিয়ে প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবে। এ সময় যক্ষ্মাসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণে বাংলাদেশকে ৬ লাখ মার্কিন…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহ-সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
