Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। এবার নির্দিষ্ট শর্ত পূরণকারী ব্যক্তিগত অ্যাকাউন্টধারীরা কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়াই ভেরিফায়েড ব্যাজ পাওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে আসল ও ভুয়া অ্যাকাউন্ট আলাদা করা সহজ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মেটার তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের ফলে ভুয়া প্রোফাইল, বার্তা ও কনটেন্ট তৈরি আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে। এ কারণে ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতে এবং অনলাইন প্রতারণা কমাতে এই নতুন ভেরিফিকেশন ব্যবস্থা চালু করা হচ্ছে। ভেরিফায়েড ব্যাজ পেতে আগ্রহী ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে পরিচয় যাচাই করবে ফেসবুকের…

Read More

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর বঙ্গভবনেই অবস্থান করছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে আজ রোববার (২৬ জুলাই) তিনি সরকারি বাসভবন ছেড়ে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসায় উঠতে পারেন বলে জানা গেছে। এর আগে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী মতবিনিময় করেন তিনি। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গুলশানে মো. সাহাবুদ্দিনের বাসভবনে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে, যাতে তার স্থানান্তর নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। অন্যদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির…

Read More

অনলাইন ডেস্ক: কমনওয়েলথ গেমস ৪র্থ দিন বেলা ১:০০টা সরাসরি: সনি স্পোর্টস ২ ৩য় টি-টোয়েন্টি জিম্বাবুয়ে বনাম ভারত বিকেল ৫:০০টা সরাসরি: ফ্যানকোড তারুবা টেস্ট ২য় দিন ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান রাত ৮:০০টা সরাসরি: পিটিভি স্পোর্টস ও ট্যাপম্যাড লঙ্কা প্রিমিয়ার লিগ জাফনা বনাম ক্যান্ডি বিকেল ৩:৩০টা সরাসরি: টি স্পোর্টস ডাম্বুলা বনাম গল রাত ৮:০০টা সরাসরি: টি স্পোর্টস

Read More

নিজস্ব প্রতিনিধি: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। রোববার (২৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত ঝড় সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট এলাকার সব অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ…

Read More

নিজস্ব প্রতিনিধি: নীট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের রাজনৈতিক চাপ ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনকারীদের তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। পদত্যাগের ঘোষণায় ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের তরুণদের আশা-আকাঙ্ক্ষা ও ন্যায্য প্রত্যাশার প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দেশের সেবায় কাজ করার সুযোগ পাওয়া তার জন্য গর্বের বিষয় ছিল। নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে গত…

Read More

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ শেষ হতেই ইউরোপের ফুটবলে শুরু হয়েছে গ্রীষ্মকালীন দলবদলের ব্যস্ততা। বিভিন্ন ক্লাব নিজেদের স্কোয়াড শক্তিশালী করতে নতুন খেলোয়াড়ের খোঁজে নেমেছে, আবার তারকাদের ধরে রাখতেও চলছে জোর চেষ্টা। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা, চেলসি ও আল-হিলালকে ঘিরে বেশ কয়েকটি আলোচিত গুঞ্জন সামনে এসেছে। রদ্রিকে নিয়ে রিয়ালের আগ্রহ বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহের খবর প্রকাশ করেছে ইউরোপীয় গণমাধ্যম। যদিও এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটি ও রিয়ালের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি। সম্ভাব্য বিদায়ের কথা মাথায় রেখে লিলের তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে বিকল্প হিসেবে বিবেচনায় রেখেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ভিনিসিউসকে নজরে রেখেছে লিভারপুল চুক্তি…

Read More

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের সামান্য সংঘর্ষকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে চিটাগাং রোডের রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের দাবি, রফিকুল ইসলাম নিয়মিত ইজিবাইক চালাতেন। রাতে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি প্রাইভেটকারের সঙ্গে তাঁর ইজিবাইকের ধাক্কা লাগে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রাইভেটকার চালক নাদিম তাঁকে কিল-ঘুষি মারেন। এতে রফিকুলের নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে যান। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০…

Read More

ক্রীড়া ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর নিজের চেহারায় পরিবর্তন এনেছেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়র। চিবুকের আকৃতি আরও সুগঠিত ও ভারসাম্যপূর্ণ করতে তিনি ‘চিন হারমোনাইজেশন’ নামে পরিচিত একটি কসমেটিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। নতুন এই লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গোইয়ানিয়ায় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আলেসান্দ্রো আলারকাওয়ের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন করেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। এতে বিশেষ ধরনের ফিলার ব্যবহার করে মুখের নিচের অংশ, বিশেষ করে চিবুকের আকৃতি আরও স্পষ্ট ও সুষম করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ চলাকালে তার চিবুকের গঠন নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার পরই এমন…

Read More

সময়পত্র ডেস্ক: ২০২৬-২৭ করবর্ষের জন্য আজ বুধবার থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা নেওয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের জন্য সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে এবারও নির্ধারিত কিছু ব্যতিক্রম ছাড়া ব্যক্তিশ্রেণির প্রায় সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। করদাতারা www.etaxnbr.gov.bd পোর্টালে প্রবেশ করে ঘরে বসেই রিটার্ন প্রস্তুত, জমা এবং কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদও সংগ্রহ করা যাবে। এনবিআর জানিয়েছে, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর এটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। তবে ৬৫ বছর…

Read More

সময়পত্র ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে অন্য ব্যক্তিকে দিয়ে মৌখিক পরীক্ষা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চার আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এ আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল গাফফার হিমেল রিমান্ড আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামিদের উপস্থিতিতে শুনানির নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম। গ্রেপ্তার হওয়া চারজন হলেন টাঙ্গাইলের গোপালপুরের মো. আ. আলিম, সিরাজগঞ্জের চৌহালীর মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুরের মো. মাসুদ ফকির। মামলার তথ্য অনুযায়ী, গত রোববার সচিবালয় থেকে চারজনকে আটক করে শাহবাগ…

Read More