Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
সময়পত্র ডেস্ক: বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুই অজ্ঞাত বন্দুকধারী। রোববার (১৮ অক্টোবর) রাতে ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অভিনেতা গাড়ি থেকে নামার সময় আচমকা তাঁর দিকে বন্দুক তাক করে গুলি চালাতে শুরু করে দুই দুর্বৃত্ত। পরে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় টাইগার শ্রফ অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক ও এক কর্মী আহত হয়েছেন। ঘটনার পর পুলিশি নিরাপত্তায় নিজ বাড়িতে ফিরে যান অভিনেতা। এদিকে, হামলার দায় ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং স্বীকার করেছে বলে প্রতিবেদনে…
সময়পত্র ডেস্ক: শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে মহামায়ার আরাধনা। মহাষ্টমীর পূজার বিশেষ আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানাতে এদিন কুমারীকে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা। সকালে চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি ও বিভিন্ন ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে শুরু হবে অষ্টমীর পূজা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন দেবী দুর্গা কোলাসুরকে বধ করেছিলেন। সেই স্মরণে ১ থেকে ১৬ বছর বয়সী অজারপুষ্পা ও সুলক্ষণা কুমারীকে দেবীরূপে পূজা করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই মহামায়ার শক্তি বিরাজমান। পূজা শেষে উপস্থিত ভক্তরা কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করেন। রাজধানীর রামকৃষ্ণ মিশনে সূর্যোদয়ের আগেই শুরু…
সময়পত্র ডেস্ক: মা ইলিশ রক্ষায় রাজবাড়ীর পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়েছে দৌলতদিয়া নৌপুলিশ ও জেলা মৎস্য বিভাগ। অভিযানে ২ লাখ মিটার কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। এ সময় আট জেলেকে আটক করা হয়। রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা আইনে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়। আটক জেলেরা হলেন পাবনার আমিনপুরের মমিন মণ্ডলের ছেলে মো. হোসেন মোল্লা (২০), মালেক…
সময়পত্র ডেস্ক: দেশ গঠন ও রাষ্ট্রের উন্নয়নে ধর্মীয় পরিচয়ের চেয়ে নাগরিক পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতো ভবিষ্যতেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। রোববার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী ও গুলশান-বনানী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ সংগ্রামে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিয়েছে। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। সবার অধিকার প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নিতে সব ধর্ম…
সময়পত্র ডেস্ক: দেশের নারীদের মধ্যে স্তন ক্যানসার প্রতিরোধ ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে চিকিৎসকদের সর্বোচ্চ ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালের মিলনায়তনে স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্তন ক্যানসারে আক্রান্ত অনেক নারীই প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য পরীক্ষা করান না। ফলে অধিকাংশ ক্ষেত্রে রোগ শনাক্ত করতে দেরি হয়। তিনি বলেন, রোগীদের নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি স্তন ক্যানসার শনাক্তে দেশব্যাপী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। এ ক্ষেত্রে চিকিৎসকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। নারীদের মধ্যে…
সময়পত্র ডেস্ক: দুর্নীতির মামলায় অভিযুক্ত বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ইন্টারপোল। দুর্নীতি দমন কমিশনে (দুদক) ইন্টারপোলের পাঠানো একটি ই-মেইলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। প্রথম মামলার অভিযোগে বলা হয়, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭…
সময়পত্র ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার চোরবাগান এলাকার একটি দুর্গাপূজামণ্ডপে প্রতিমা দর্শনকে কেন্দ্র করে সৃষ্ট হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অন্তত ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুর্গাপূজার মহাসপ্তমীর সন্ধ্যায় স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে উত্তর কলকাতার চোরবাগান এলাকার ওই মণ্ডপে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসপ্তমীর সন্ধ্যায় প্রতিমা দর্শনের জন্য মণ্ডপ প্রাঙ্গণে হাজার হাজার মানুষের ভিড় জমে। এ সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলে দর্শনার্থীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে পেছনে থাকা লোকজন সামনে এগিয়ে আসতে শুরু করেন। এতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর প্রচণ্ড…
সময়পত্র ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদলকর্মী তারেক হোসেন বাপ্পিকে গুলি করে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও একটি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে। ব্যবসায়িক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগর এলাকায় তারেক হোসেন বাপ্পি ও তাফসির আলম শাওনের পথরোধ করে ৮ থেকে ১০ জনের একটি দল। এ…
সময়পত্র ডেস্ক: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন, মেজর সিনহা হত্যা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অবকাশকালীন ছুটি শেষে আদালত খুললেই মামলাগুলোর শুনানি দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দীর্ঘদিন ধরে হাইকোর্টের রায়ের পর মামলাগুলো আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে বিচারিক আদালতের দেওয়া ২৬ জনের মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। অন্যদিকে, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ…
সময়পত্র ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা পাঁচ অর্থবছরের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের রায়ের আপিল করেছে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ। রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আইনজীবী আপিল করেন। এর আগে গত ১০ অক্টোবর বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। ওই রায়ে ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের জন্য এনবিআরকে অবিলম্বে চাহিদাপত্র জারি করার নির্দেশ দেওয়া হয়। রায়ে আদালত পর্যবেক্ষণ করেন, গ্রামীণ টেলিকমের নামে জমা দেওয়া উৎসে করের চালানের সুবিধা গ্রামীণ কল্যাণ নিজেদের কর পরিশোধের ক্ষেত্রে…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
