Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১৮ আগস্ট) আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। তবে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি থাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে…

Read More

সময়পত্র ডেস্ক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হয়েছে বিশেষ ‘পিংক বাস’ সেবা। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ের বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাসসহ মোট ১৪টি বাস ১৩টি রুটে চলাচল করবে। তিনি বলেন, ভবিষ্যতে পিংক বাসের রুট ও সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নারী যাত্রীরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে এই বাসে চলাচল করতে পারেন, সে পরিবেশ আরও উন্নত করা হবে। প্রাথমিকভাবে ঢাকার নতুনবাজার–মতিঝিল, তালতলা–মতিঝিল, ডেমরা–জিপিও, মিরপুর-১০ ও…

Read More

সময়পত্র ডেস্ক: ইরানে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক সংঘাত ও মুদ্রার অবমূল্যায়নের চাপে দেশটির অর্থনীতি যখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। ইরানি লেবার নিউজ এজেন্সি (আইএলএনএ) দেশটির পরিসংখ্যান কেন্দ্রের প্রকাশিত সরকারি তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮৭ দশমিক ৯ শতাংশে। একই সময়ে খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১২৮ দশমিক ১ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় খাবার ও পানীয়ের দাম ব্যাপকভাবে বেড়েছে। আইএলএনের তথ্য অনুযায়ী, গত ১২ মাসে অন্তত আটটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের…

Read More

সময়পত্র ডেস্ক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সেবা। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হওয়া এই বাসে যাত্রী, চালক ও কন্ডাক্টর – সবাই নারী। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ের বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ১০টি বাস চলাচল করবে। নতুনবাজার–মতিঝিল, তালতলা–মতিঝিল, ডেমরা–জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২–মতিঝিল, মোহাম্মদপুর–মতিঝিল এবং আব্দুল্লাহপুর–মতিঝিল রুটে এসব বাস চলবে। এছাড়া গাজীপুর–বিমানবন্দর রুটেও পিংক বাস সেবা পাওয়া যাবে। রাজধানীর পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামেও নারী যাত্রীদের জন্য বিশেষ এই বাসসেবা চালু হচ্ছে। বিআরটিসি জানিয়েছে, পিংক বাস চালুর মাধ্যমে গণপরিবহনে নারীদের নিরাপত্তা…

Read More

ক্রীড়া ডেস্ক: শিল্পকারখানায় গ্যাসের চাপ কিছুটা বাড়ায় উৎপাদনে ফিরেছে অনেক প্রতিষ্ঠান। তবে সংকট পুরোপুরি কাটেনি। গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহে ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে খরচ। এরই মধ্যে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় বিদেশি ক্রেতারা অর্ডার বাতিল করছেন বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। শিল্পোদ্যোক্তারা জানান, গত ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর গ্যাস সংকট আরও তীব্র হয়। গত সপ্তাহে অনেক কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ রাখতে হয়। শনিবার ভোর থেকে গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও পর্যাপ্ত চাপ না থাকায় স্বাভাবিক উৎপাদন সম্ভব হচ্ছে না। গ্যাস সংকটের পাশাপাশি চলছে বিদ্যুতের লোডশেডিং। ফলে উৎপাদন সচল রাখতে অনেক কারখানাকে ডিজেল ও…

Read More

সময়পত্র ডেস্ক: ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ শেষ হলেও তা আর বাড়াতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ইরানের উচিত ‘সাদা পতাকা’ উত্তোলন করা। একইসঙ্গে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেছেন তিনি। সোমবার (১৭ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে প্রয়োজনীয় কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তিনি দেখছেন না। ফলে জুনে করা অন্তর্বর্তী সমঝোতার মেয়াদ বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই ওয়াশিংটনের। ৬০ দিনের এই সমঝোতার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসান এবং দীর্ঘমেয়াদি একটি চুক্তির পথ তৈরি করা। তবে নির্ধারিত সময় শেষ হলেও সেই লক্ষ্য…

Read More

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। তার বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন অব্যাহত থাকলে একদিন বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নেবে বাংলাদেশ। সোমবার (১৭ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ক্যানিজিয়া। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের ভাবনার কথা জানান আর্জেন্টাইন এই কিংবদন্তি। বাংলাদেশের দলে হামজা চৌধুরীর মতো খেলোয়াড় থাকাকে বড় সম্পদ হিসেবে দেখছেন ক্যানিজিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকা একজন ফুটবলার জাতীয় দলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন তিনি। ক্যানিজিয়ার মতে, ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলার…

Read More

সময়পত্র ডেস্ক: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকার দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা…

Read More

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনায় ওমান কোনো ধরনের বাধা সৃষ্টি করলে দেশটিতে ভয়াবহ হামলা চালানো হতে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কাজ করছে ওমান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি কয়েক মাস ধরে কার্যত অচল থাকায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে ব্যাপক চাপ তৈরি হয়েছে। ফক্স নিউজের প্রতিবেদক ট্রে ইয়িংস্টের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, ওমান যদি যুক্তরাষ্ট্রের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে দেশটির বিরুদ্ধে ভয়াবহ বোমা হামলা চালানো হবে। তবে ‘বাধা সৃষ্টি’ বলতে…

Read More

সময়পত্র ডেস্ক: শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের করা মামলায় জুরি ট্রায়ালের মুখোমুখি হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মামলায় এক ট্রিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণের পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন ফিচারে পরিবর্তনের দাবি জানানো হয়েছে। অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, তরুণ ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে বেশি সময় ধরে রাখতে মেটা বিভিন্ন ফিচার ও অ্যালগরিদম ব্যবহার করে। এসব ব্যবস্থার কারণে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও মামলায় দাবি করা হয়েছে। মামলায় ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য ‘লাইক’ সংখ্যা প্রদর্শন বন্ধের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ইনফিনিট স্ক্রল সুবিধা বাতিল, ভিডিওর স্বয়ংক্রিয়…

Read More