Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান এবং রণতরীর ভেতরের পরিবেশ নিয়ে নানা উদ্বেগের মধ্যেও ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের মানসিক দৃঢ়তা ও সহনশীলতার প্রশংসা করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কুপার জানান, সম্প্রতি ইউএসএস আব্রাহাম লিংকন পরিদর্শন করে তিনি নাবিকদের কর্মদক্ষতা ও মানসিক দৃঢ়তায় মুগ্ধ হয়েছেন। জাহাজটির দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে মানসিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মান নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার মধ্যেই নাবিকদের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করেন তিনি। তবে ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের বক্তব্য এর বিপরীত। তাদের দাবি, ইউএসএস লিংকন টানা ২০০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে না থেমে সমুদ্রে অবস্থান করেছে,…

Read More

সময়পত্র ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী সেপ্টেম্বরেই জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ হলে কয়েক মাসের মধ্যেই কেন্দ্রটির প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারে। দেশে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া এবং লোডশেডিং বাড়ার মধ্যে রূপপুরকে সম্ভাব্য বড় একটি বিকল্প উৎস হিসেবে দেখা হচ্ছে। কেন্দ্রটি চালু হলে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সরবরাহে নতুন সক্ষমতা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে ইতোমধ্যে ইউরেনিয়াম জ্বালানি লোড করা হয়েছে। বিভিন্ন ধাপে শতাধিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকি পরীক্ষাগুলোও পর্যায়ক্রমে শেষ করা হচ্ছে। প্রতিটি পরীক্ষার ফল যাচাইয়ের পর…

Read More

ক্রীড়া ডেস্ক: ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুম শেষ হওয়ার পরই পেশাদার ফুটবলকে বিদায় জানানোর সম্ভাবনার কথা জানিয়েছেন পর্তুগিজ এই তারকা। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর পরিকল্পনা নিয়ে কথা বলেন ৪১ বছর বয়সী রোনালদো। সেখানে তিনি বলেন, সম্ভবত এটাই ফুটবলে তার শেষ বছর। ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রেখে যেতে চান বলেও জানান তিনি। রোনালদো বর্তমানে ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ২৪ গোল দূরে রয়েছেন। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জনের পর এবার মাঠের বাইরের জীবন নিয়েও ভাবছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। ফুটবল ছাড়ার পর জীবনযাপন কেমন হবে, সেটিও অনেকটা পরিকল্পনা…

Read More

সময়পত্র ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি নতুন লঘুচাপ তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পৃথক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে। লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগ ও পার্বত্য এলাকার কিছু স্থানে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ এবং এর আশপাশের উজান এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে…

Read More

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৬ আগস্ট) স্থানীয় সময় ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পোর্ট ওলরি গ্রামের প্রায় ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৮৮ কিলোমিটার। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষও কোনো সুনামি সতর্কতা জারি করেনি। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত ভানুয়াতু ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। এই অঞ্চলে ভূমিকম্পের পাশাপাশি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও নিয়মিত ঘটে। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগে শনিবার ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার…

Read More

সময়পত্র ডেস্ক: নারীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে অনার্স পর্যায় পর্যন্ত তাদের পড়াশোনার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থার কথাও জানান তিনি। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষায় পিছিয়ে রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে সরকার অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এর আগে খালেদা জিয়া সরকার পরিচালনার সময় নারীদের ইন্টারমিডিয়েট…

Read More

সময়পত্র ডেস্ক: সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজের ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে কোস্ট গার্ড। রোববার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার ‘এমভি আলফাডাঙ্গা প্রাইড’ নামের একটি বাণিজ্যিক জাহাজ ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসে। পরে দুপুরের দিকে সুন্দরবনের শাকবাড়িয়া নদীর পাশে আংটিহারা এলাকায় জাহাজটি অবস্থান করছিল। এ সময় হঠাৎ এক ক্রু নদীতে পড়ে যান। ঘটনাটি কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি নিয়মিত টহল দলের নজরে আসে। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান সদস্যরা। একপর্যায়ে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত অবস্থায়…

Read More

সময়পত্র ডেস্ক: রাঙ্গামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে পিকআপটি কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়কে উল্টে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক মেঘরানী চাকমা। অন্যদিকে গুরুতর আহত শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে…

Read More

ক্রীড়া ডেস্ক: লিওনেল মেসির পেনাল্টি মিসের সঙ্গে ইন্টার মায়ামির দুর্দশাও যেন কাটছে না। রোববার (১৬ আগস্ট) এমএলএসের ম্যাচে ন্যাশভিল এসসির কাছে ৪-১ গোলে হেরে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে মেসির দল। ম্যাচে মেসি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। এটি ছিল তার টানা তৃতীয় পেনাল্টি মিস। এর আগে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। এমএলএসে অবশ্য দীর্ঘ সময় পর পেনাল্টি মিস করলেন মেসি। এর আগে ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সর্বশেষ স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন আর্জেন্টাইন তারকা। ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের আগে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত ছিল মায়ামি। এই ম্যাচে জয়…

Read More

সময়পত্র ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে নয়াদিল্লির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত তুলে ধরেছে বাংলাদেশ। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো এবং শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযুক্তদের প্রত্যর্পণের বিষয়ও রয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম। তিনি জানান, প্রধানমন্ত্রীর দিল্লি সফর আয়োজন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছিল। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য গণমাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় সফর আয়োজনের প্রক্রিয়া জটিল হয়ে পড়ে। বাংলাদেশের পক্ষ থেকে সফরের জন্য অনুকূল ও…

Read More