Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের করা মামলায় জুরি ট্রায়ালের মুখোমুখি হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মামলায় এক ট্রিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণের পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন ফিচারে পরিবর্তনের দাবি জানানো হয়েছে। অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, তরুণ ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে বেশি সময় ধরে রাখতে মেটা বিভিন্ন ফিচার ও অ্যালগরিদম ব্যবহার করে। এসব ব্যবস্থার কারণে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও মামলায় দাবি করা হয়েছে। মামলায় ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য ‘লাইক’ সংখ্যা প্রদর্শন বন্ধের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ইনফিনিট স্ক্রল সুবিধা বাতিল, ভিডিওর স্বয়ংক্রিয়…

Read More

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্র পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে জুনে হওয়া কাঠামো চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র আগ্রহী নয় বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৮ আগস্ট) আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। জুনে হওয়া কাঠামো চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত সমঝোতার কাছাকাছি পৌঁছেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় বসতে আগ্রহী হলেও যুক্তরাষ্ট্রের চাওয়া শর্তগুলো মেনে নিতে প্রস্তুত নয়। তাঁর ভাষায়, তেহরান একটি চুক্তি করতে চায়, কিন্তু ওয়াশিংটন যে ধরনের চুক্তি চাচ্ছে, তাতে সম্মত নয় ইরান। হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের…

Read More

সময়পত্র ডেস্ক: গলে ভারতের বিপক্ষে টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করেছে লঙ্কানরা। প্রথম ইনিংসে ভারতের করা ৪৬২ রানের জবাবে এখনও বেশ পিছিয়ে রয়েছে স্বাগতিক দল। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের শুরুটা ভালো হয়নি। নিশান মাধুশঙ্কা রানের খাতা খোলার আগেই বিদায় নেন। লাহিরু উদারা করেন ২৭ রান। এরপর দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভাও বড় ইনিংস খেলতে পারেননি। তবে পরবর্তীতে প্রতিরোধ গড়ে তোলেন সোনাল দিনুশা ও নিরোশান ডিকেওয়েলা। সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫৮ ওভার শেষে দিনুশা ৭৩ এবং ডিকেওয়েলা ৭৯ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে বল…

Read More

সময়পত্র ডেস্ক: গাজা সংঘাতের অবসান ও মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তির পথ খুঁজতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার। সোমবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল সফরের আগে মিসরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেন কুশনার। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ওই আলোচনায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর, হামাসের অস্ত্র সমর্পণ, উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং জরুরি মানবিক সহায়তা প্রবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এরপর ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে এসব বিষয়েই বিস্তারিত আলোচনা…

Read More

সময়পত্র ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া পরীক্ষায় ৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮১৬ জন। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের। উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে। স্বাস্থ্য অধিদফতরের হিসাব বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ৪৩ হাজার…

Read More

সময়পত্র ডেস্ক: বাংলাদেশে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশভিত্তিক শাখা (একিউআইএস) সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনের তথ্যকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সরকার আপাতত ওই প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে না। সোমবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, তিনি নিজে প্রতিবেদনটি এখনো পড়েননি, তবে বিষয়টি সম্পর্কে শুনেছেন। প্রতিবেদনে কোনো পর্যবেক্ষণ বা তথ্য থাকলে তা না দেখে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয় বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিভিন্ন সংস্কার কার্যক্রমে সরকার অগ্রগতি করেছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও উন্নত করতে সময় প্রয়োজন। দেশের চলমান গ্যাস…

Read More

সময়পত্র ডেস্ক: ঢাকা ও আশপাশের কয়েকটি এলাকায় গ্যাসের চাপ আগের তুলনায় কিছুটা বাড়লেও সংকট পুরোপুরি কাটেনি। ফলে স্বাভাবিক হয়নি গ্যাসনির্ভর বিভিন্ন সেবা ও কার্যক্রম। সোমবার (১৭ আগস্ট) রাজধানী ও আশপাশের এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস নিতে চালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। চালকদের অভিযোগ, গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে কর্মঘণ্টা কমে যাওয়ায় দৈনিক আয়ও উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। গ্যাসের স্বল্প চাপের প্রভাব পড়েছে আবাসিক গ্রাহকদের ওপরও। অনেক এলাকায় রান্নার কাজে প্রয়োজনীয় গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। শিল্পকারখানাতেও সংকটের প্রভাব দেখা দিয়েছে। পর্যাপ্ত চাপ না থাকায়…

Read More

সময়পত্র ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক লেনদেনে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আজ ১৭ আগস্ট ২০২৬ তারিখে কয়েকটি প্রধান বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার দেওয়া হলো। মুদ্রার নাম বাংলাদেশি টাকায় মূল্য ইউএস ডলার ১২৩ টাকা ৮২ পয়সা ইউরো ১৪৩ টাকা ১২ পয়সা পাউন্ড ১৬৭ টাকা ১০ পয়সা ভারতীয় রুপি ১ টাকা ৩০ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ৩০ টাকা ২৩ পয়সা সিঙ্গাপুরি ডলার ৯৬ টাকা ৩৯ পয়সা সৌদি রিয়াল ৩২ টাকা ৮৯ পয়সা কুয়েতি দিনার ৪০২ টাকা ৮৯ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ৮৭ টাকা ৫২ পয়সা মুদ্রাবাজারের ওঠানামার কারণে বিনিময় হার সময়ের সঙ্গে পরিবর্তিত হতে…

Read More

সময়পত্র ডেস্ক: রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা মিশনে থাকা একটি এফ-১৮ যুদ্ধবিমান। রোববার (১৬ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, চলতি বছরে দেশটির আকাশসীমায় অনুপ্রবেশকারী ড্রোন ভূপাতিত করার এটি চতুর্থ ঘটনা। ন্যাটোর সামরিক সদর দফতরের মুখপাত্র ও মার্কিন সেনাবাহিনীর কর্নেল মার্টিন ও’ডনেল জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী ড্রোনটি রাশিয়ার তৈরি বলে ধারণা করা হচ্ছে। রাডারে ড্রোনটির গতিবিধি শনাক্ত করার পর জানা যায়, এটি প্রতিবেশী মলদোভা হয়ে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গালাতি শহরের প্রায় ২৪ কিলোমিটার উত্তরে সেটির অবস্থান শনাক্ত করা হয়। রোমানিয়ায় মোতায়েন স্প্যানিশ…

Read More

সময়পত্র ডেস্ক: দেশের ইতিহাসে আলোচিত সিরিজ বোমা হামলার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট মুন্সিগঞ্জ ছাড়া দেশের ৬৩ জেলায় একযোগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। সেদিন মাত্র আধা ঘণ্টার ব্যবধানে দেশের ৩০০টির বেশি স্থানে চার শতাধিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এসব হামলায় দুজন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল দেশের বিভিন্ন আদালত প্রাঙ্গণ, হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, বিমানবন্দর, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। বিস্ফোরণের পাশাপাশি বিভিন্ন স্থানে জেএমবির পক্ষ থেকে উগ্রবাদী বক্তব্যসংবলিত লিফলেটও ছড়িয়ে দেওয়া হয়। একযোগে এতগুলো স্থানে…

Read More