Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০০ জন। রোববার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৮ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮২ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৩…

Read More

সময়পত্র ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ নয়, রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মান আরও উন্নত করে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মধ্য দিয়ে ধাপে ধাপে গড়ে ওঠে। এ জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি গণতন্ত্রকে কার্যকর রাখতে প্রতিপক্ষ ও বিরোধী দলকে পর্যাপ্ত রাজনৈতিক পরিসর দেওয়ার প্রয়োজন রয়েছে। আর এটিই…

Read More

ক্রিড়া ডেস্ক: বুরকিনা ফাসোর বিপক্ষে গোলের বন্যা বইয়ে দিয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষের রক্ষণকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে ৭-০ গোলের বড় জয় পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৭ ম্যাচের ১৬টিতেই জয় পেল লিওনেল স্কালোনির দল। রোববার (৪ অক্টোবর) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের ৬০ ধাপের ব্যবধানের প্রভাব শুরু থেকেই মাঠে স্পষ্ট ছিল। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে একতরফা আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। বক্সের মধ্যে আগুস্তিন জিয়েকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন বুরকিনা ফাসোর মুমুনি দিয়ালো। লাউতারোর প্রথম স্পট-কিক…

Read More

ক্রিড়া ডেস্ক: টানটান উত্তেজনা, আক্রমণ-পাল্টা আক্রমণ আর শেষ মুহূর্তের স্নায়ুচাপের মধ্য দিয়ে শেষ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল। টাইব্রেকারে সাটুরিয়ার জে.আর স্টাইল পয়েন্ট এলিভেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হরিরামপুরের ফয়সাল স্পোর্টিং ক্লাব। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় সিংগাইর উপজেলার বায়রা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ দেখা যায়। খেলা শুরুর আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। জায়গা না পেয়ে অনেকে আশপাশের ভবনের ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করেন। ৭০ মিনিটের নির্ধারিত খেলায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে দুই দলই একের পর এক…

Read More

সময়পত্র ডেস্ক: দেশের বিবাহ ও তালাক নিবন্ধন কার্যক্রম ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর ফলে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহের মতো ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, বিবাহ নিবন্ধনের অনলাইন তথ্য ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সংযুক্ত করা হবে। এতে নিবন্ধনসংক্রান্ত তথ্য যাচাই ও ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য আয়োজিত ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে এসব কথা বলেন আইনমন্ত্রী। মো. আসাদুজ্জামান আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব কাজীকে…

Read More

সময়পত্র ডেস্ক: কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় এক আসামি পালিয়ে গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের পঞ্চম তলার পুরুষ সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম ইব্রাহিম। তিনি টেকনাফের হ্নীলা এলাকার ২৬ নম্বর মোছনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর উখিয়ার ধমনখালী এলাকায় স্থানীয় এক যুবককে অপহরণের চেষ্টা করেন ইব্রাহিম ও নুরুল আলম নামে দুই রোহিঙ্গা। এ সময় স্থানীয়রা তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করে দুজনকে গ্রেফতার দেখায় পুলিশ। গণপিটুনিতে আহত হওয়ায় ইব্রাহিমকে…

Read More

সময়পত্র ডেস্ক: রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। ফলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি…

Read More

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুরে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়ক পাকাকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এসব উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান (শান্ত)। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমডিআইআরডিপি) প্রকল্পের আওতায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে সড়ক তিনটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়নকাজের আওতায় থাকা সড়কগুলো হলো, আরুয়া ইউপি (বাল্লা বাজার)-কাঞ্চনপুর ইউপি সড়ক, কাঞ্চনপুর ইউপি-মোহাম্মদপুর (হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়) সড়ক এবং গোপীনাথপুর উত্তরপাড়া-বাহাদুরপুর সড়ক। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মঈনুল ইসলাম খান (শান্ত)।…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে সামনে রেখে রাজধানী ঢাকায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজন করা হয় বর্ণিল আনন্দ শোভাযাত্রা। সকাল ৯টায় অনুষ্ঠিত শোভাযাত্রাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ সিদ্দিকী। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যটন সংস্থা, সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। শোভাযাত্রায় আবহমান বাংলার জীবনযাত্রা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য এবং ঢাকার সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় নানা উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা…

Read More

সময়পত্র ডেস্ক: শত্রুপক্ষের বিভিন্ন বক্তব্য ও হুমকি উপেক্ষা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা। রোববার (২৭ সেপ্টেম্বর) ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ অ্যাডমিরাল হাবিবোল্লাহ সায়্যারী বলেন, ‘শত্রুর কথাবার্তা যা-ই হোক, বাস্তবতা হলো হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে।’ তিনি জানান, ওমান সাগরের উত্তরাঞ্চল ও হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে ইরানের বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে ওই এলাকা দিয়ে অতিক্রম করতে দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি। সায়্যারীর ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চল, পুরো প্রণালি এবং পারস্য উপসাগর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, প্রণালির…

Read More