Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে খোলা স্থানে অবৈধভাবে পেট্রল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গির বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজার ও সড়কের পাশের দোকানগুলোতে দীর্ঘদিন ধরে খোলা জায়গায় পেট্রল বিক্রি করে আসছিল একটি ব্যবসায়ী শ্রেণি। বিষয়টি নজরে এলে প্রশাসন অভিযান চালায়। অভিযানকালে জায়গির বাজারের দোকান মালিক মো. জিসান আহম্মেদকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, জননিরাপত্তার স্বার্থে খোলা বাজারে দাহ্য…
ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা চলছে। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে রায় ঘোষণা শুরু করেন। এটি জুলাই অভ্যুত্থানের ঘটনার প্রথম বিচারের রায়। অভিযোগ জমা ও মামলা গঠন: আওয়ামী লীগ সরকার পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থানের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ১৪ আগস্ট শহীদ সিয়ামের বাবা বুলবুল ফকির ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের…
ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আদালতের কার্যক্রম সরাসরি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টেলিভিশন মাধ্যমে রায় দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেছেন, আদালতের রায় বাস্তবায়ন হবে এবং গত ১৭ বছর ধরে চলা গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর আত্মা শান্তি পাবে। বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, “ম্যাডাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় দেখেছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন। জুলাই বিপ্লবে শহীদদের মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। যা অন্যায় করা হয়েছিল, তার বিচার তিনি মহান আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।”…
ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে “ঐতিহাসিক ও যুগান্তকারী রায়” হিসেবে অভিহিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ মন্তব্য করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, রায়ের গভীরতা ও গুরুত্ব বিবেচনায় দেশের সর্বস্তরের মানুষকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার অনুরোধ জানানো হচ্ছে। বিশেষ করে রায় ঘোষণার পর উত্তেজনা কিংবা আবেগতাড়িত আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানায় সরকার। সরকার আরও উল্লেখ করে, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারসহ বহু মানুষের দীর্ঘ প্রত্যাশিত এই রায়কে ঘিরে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগ যেন কোনোভাবেই জনশৃঙ্খলা ব্যাহত না করে—এ…
নিজস্ব প্রতিবেদক: জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর আবু সাঈদ পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। বহুল আলোচিত এ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় নিহত আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বিচার চাইছিলাম। আমার ছেলেকে গুলি করার নির্দেশ তিনিই দিয়েছেন—এটা আমরা জানতাম। শুধু আমার ছেলে নয়, জুলাই আন্দোলনে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। তাই তাকে দ্রুত দেশে এনে যেন রায় কার্যকর করা হয়, এই দাবি আমাদের।” আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, “আমার…
ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল। সোমবার দুপুর ১২টা ৩৪ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় পাঠ শুরু করেন। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন। ৪৫৩ পৃষ্ঠার রায়ের ছয় ভাগের সারসংক্ষেপ প্রায় আড়াই ঘণ্টা ধরে পড়ার পর পৌনে তিনটার দিকে চূড়ান্ত রায় দেওয়া হয়। রায়ে উল্লেখ করা হয়, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে প্রত্যক্ষভাবে…
ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসে অগ্নিসংযোগে দগ্ধ হওয়া চালক পারভেজ খান (৪৫) তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না–ফেরার দেশে চলে গেলেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পারভেজ খান সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে। চালকের ছেলে সুমন খান জানান, দগ্ধ হওয়ার পরই তার বাবাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দুই দিন সিসিইউতে রাখার পর গত শনিবার দুপুরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত…
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইসলামী ব্যাংক পিএলসি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ আগুন লাগে বলে নিশ্চিত করেন শাখা ব্যবস্থাপক মো. রমজান আলী। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাংকের অভ্যন্তরে ৮টি কম্পিউটার, ২টি প্রিন্টার, ৩টি এসি, বিভিন্ন ফার্নিচারসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সিংগাইর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মহিবুর…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জ শহরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণে দুই রিকশাচালক আহত হয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) রাত ৯টা ৫৫ মিনিট থেকে ১১টার মধ্যে শহরের বাসস্ট্যান্ড, ইউনাইটেড হাসপাতাল এলাকা ও গোলড়া হাইওয়ে থানা সংলগ্ন স্থানে এসব বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম বিস্ফোরণটি ঘটে রাত ৯টা ৫৫ মিনিটে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়, যেখানে পরপর দুটি ককটেল ফাটলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা ছুটোছুটি করতে থাকে। এরপর রাত ১০টা ২০ মিনিটে ইউনাইটেড হাসপাতালের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কিছুক্ষণ পর গোলড়া হাইওয়ে থানার সামনে চতুর্থ বিস্ফোরণটি শোনা যায়। বিস্ফোরণে…
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে বহুল পরিচিত মসলা পোস্তদানা, যার ইংরেজি নাম Poppy Seed, দীর্ঘদিন ধরেই আমদানি ও চাষ উভয়ই নিষিদ্ধ। কারণ, পোস্ত গাছের ফুল থেকে নিঃসৃত এক ধরনের আঠালো তরল পদার্থ প্রক্রিয়াজাত করে নেশাজাত দ্রব্য তৈরি করা সম্ভব — যা মাদক নিয়ন্ত্রণ আইনের আওতায় কঠোরভাবে নিষিদ্ধ। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, পোস্তদানা নিজে ততটা ক্ষতিকর না হলেও এর গাছ থেকে উৎপন্ন ল্যাটেক্স জাতীয় আঠা থেকে বিপজ্জনক মাদক তৈরি হয়। আন্তর্জাতিকভাবে এটি আফিমের মূল উৎস হিসেবে পরিচিত। ফলে বাংলাদেশে যে কোনো প্রকার পোস্ত চাষ, উৎপাদন, আমদানি বা বাণিজ্য আইনত মামলা-যোগ্য অপরাধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মাঝে মাঝে সীমিত পরিমাণে অবৈধভাবে পোস্তদানা দেশে প্রবেশের চেষ্টা…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
