Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
দিনটা ছিল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দুই দলের জন্যই বিশ্রামের। তবু দুই দলেরই কয়েকজন করে ক্রিকেটার কাল গেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। যদিও চট্টগ্রামে ২৭ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজের অনুশীলনই করেছেন বেশির ভাগ ক্রিকেটার। তবে চট্টগ্রাম যাওয়ার আগে আজ ১–১ সমতায় থাকা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দুই দলই নামবে সিরিজ জয়ের লক্ষ্যে। ২০২৭ সালের মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে অন্তত সেরা নয়ে না থাকলে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না বাংলাদেশ। এই সিরিজের আগে ৯–এ থাকা ওয়েস্ট ইন্ডিজকে টেনে নামানোর সব পরিকল্পনাই তাই করে রেখেছিল ১০–এ থাকা দলটি। ঘরের মাঠে খেলার সুবিধা নিয়ে সিরিজের জন্য বানানো হলো কালো মাটির স্পিন সহায়ক উইকেট। রিশাদ হোসেনের…
নড়াইল সদর উপজেলায় শ্রেণিকক্ষে এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার ওই ঘটনায় শিক্ষকের বিচারের দাবিতে প্রাথমিক বিদ্যালয়টির সামনে মানববন্ধন করে শিক্ষার্থী ও এলাকাবাসী। অভিযুক্ত শিক্ষকের নাম তরিকুল ইসলাম। তাঁর বাড়ি নড়াইল সদর উপজেলায়। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, চলতি মাসের ১৫ তারিখ বিকেলে ছুটির পর একটি শ্রেণির চার শিক্ষার্থীকে বিদ্যালয়ের একটি কক্ষে প্রাইভেট পড়াচ্ছিলেন তরিকুল। এ সময় এক শিশুশিক্ষার্থী মায়ের কাছে বাইরে যায়। দুই শিক্ষার্থীকে জাতীয় পতাকা খুলতে পাঠান তরিকুল। ওই ছাত্রী কক্ষে একা হয়ে পড়ে। এই সুযোগে কক্ষের…
ব্রাহ্মণবাড়িয়ায় থাপ্পর দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি–সমর্থিত দুই গোষ্ঠীর লোকজন টর্চলাইট জ্বালিয়ে মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গতকাল বুধবার রাতে কুমিল্লা–সিলেট মহাসড়কের সুহিলপুরে এ ঘটনা ঘটে। এ সময় প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার সুহিলপুর পূর্বপাড়ার আওয়ামী লীগ–সমর্থিত উকিলের গোষ্ঠী ও বিএনপি–সমর্থিত আজিজ মিয়ার গোষ্ঠীর মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছে। চার থেকে পাঁচ দিন আগে নিজেদের মধ্যে তর্কের জেরে উকিলের গোষ্ঠীর সাবেক ইউপি সদস্য ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন একই গ্রামের আজিজ মিয়ার গোষ্ঠীর আক্তার মিয়াকে…
রাষ্ট্রীয় মনোযোগহীনতা ও অব্যবস্থাপনার কারণে প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে। উল্লেখযোগ্যভাবে বলা যায় বায়ুদূষণে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, সাপে কাটা মৃত্যু, বজ্রপাতে মৃত্যু ও সড়ক দুর্ঘটনায় মৃত্যু। সড়কে মৃত্যুর বিষয়টি অন্যান্য ক্ষেত্রের মৃত্যুগুলোর চেয়ে ভয়াবহ হলেও এ মৃত্যু রুখতে রাষ্ট্রীয় ও সরকারের পর্যায়ে কার্যত সমন্বিত ও বাস্তবসম্মত কোনো উদ্যোগ নেই। যে কারণে বারবার নিরাপদ সড়কের দাবিতে বড় বড় আন্দোলন হলেও কোনো পরিবর্তন আসেনি। রোড সেফটি ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালে দেশে মোট ৩৭ হাজার দুর্ঘটনা ঘটেছে ৩১৪টি জায়গায়। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৩ হাজারের বেশি। জায়গাগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ২১টিকে অতি উচ্চ…
কাকের পুচ্ছে ময়ূর পালক’ বহুল প্রচলিত এ প্রবচনটির মর্মার্থ হলো—অযোগ্য ব্যক্তির মূল্যবান বা আকর্ষণীয় কিছু জোরপূর্বক ব্যবহার করে নিজেকে মহৎ বা অভিজাত প্রমাণ করার বৃথা চেষ্টা। হীনম্মন্যতায় ভোগা অথবা অতি-আড়ম্বরপ্রিয় ব্যক্তিরা সমাজে প্রায়ই এমন ‘পালক’ পরিধান করে নিজেদের মর্যাদা বাড়াতে চান। এমন চর্চা দেখা যায় অনেকের ক্ষেত্রে নামের আগে ডক্টরেট লাগানো নিয়ে। একটু অর্থবিত্তের মালিক আর একটা অনার্স-মাস্টার্স থাকলেই জনগণের কাছে নিজেকে জাহির করার জন্য নানা উপায়ে এই ‘ডক্টর’ শব্দটির জন্য মরিয়া হয়ে ওঠেন কিছু ব্যক্তি। এ তালিকায় রয়েছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নানা পদধারী লোকজন। তাদের মধ্যেও অনেক যোগ্য ব্যক্তি আছেন নিশ্চয়ই, তাঁদের বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে এ আলোচনা।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ মেট্রিক টন চাল কিনছে সরকার। এতে মোট ব্যয় হবে ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা। বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-২ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এ চাল কেনা হবে দুবাইয়ের মেসার্স ক্রিডেন্টওয়ান এফজেডসিও থেকে। এতে ব্যয় হবে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫৫.৯৯ মার্কিন ডলার। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি…
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা ব্যাংক পিএলসি । প্রতিষ্ঠানটি ব্যাংকটির রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন রিস্ক অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম: যমুনা ব্যাংক পিএলসি পদের নাম: রিস্ক অফিসার বিভাগ: রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, অর্থনীতি, হিসাববিজ্ঞান, পরিসংখ্যান, অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা: সামষ্টিক অর্থনৈতিক সূচক, বৈশ্বিক আর্থিক বাজার এবং সম্পদ-দায় ব্যবস্থাপনা (ALM) সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। অভিজ্ঞতা: ৭ থেকে ১০ বছর চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)…
ওয়ান ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি ক্যাশ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার ২২ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এক নজরে ওয়ান ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি: প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি পদের নাম: ক্যাশ অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: উল্লেখ…
প্রলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক (পিএলআইডি), বাংলায় যেটাকে বলা হয় কোমরের হাড় সরে যাওয়া। পিএলআইডি কোমরব্যথার অন্যতম কারণ। আমাদের কোমরে পাঁচটি লাম্বার কশেরুকা (মেরুদণ্ডের নিচের দিকে ছোট ছোট হাড়) আছে। প্রতিটি কশেরুকার মধ্যবর্তী স্থানে থাকে ডিস্ক। এই ডিস্ক গঠিত দুটি অংশ নিয়ে। বাইরের দিকে থাকে অ্যানুলাস ফাইব্রোসাস আর ভেতরের দিকে থাকে নরম জেলির মতো নিউক্লিয়াস পালপোসাস। এই অ্যানুলাস ফাইব্রোসাসটি নিউক্লিয়াস পালপোসাসের চারদিকে আবরণ হিসেবে থাকে। পিএলআইডিতে এই অ্যানুলাস ফাইব্রোসাসটি ক্ষয় হয়ে ছিঁড়ে যায় এবং ভেতরের নরম জেলির মতো অংশটি বের হয়ে যায়। এই বের হওয়া অংশটি কশেরুকার চারপাশের নার্ভের ওপর চাপ সৃষ্টি করে। ফলে কোমরে প্রচণ্ড ব্যথা হয়। এ ব্যথা ধীরে…
ডিমেনশিয়া কী ডিমেনশিয়া এমন এক শারীরিক পরিস্থিতি, যাকে অনেক রোগের ‘ছাতা’ হিসেবে চিহ্নিত করা যায়। এসব রোগের কারণে মস্তিষ্ক ও এর চিন্তা করার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। ফলে দৈনন্দিন কাজকর্মে পড়ে ভীষণ নেতিবাচক প্রভাব। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ রোগের প্রকোপ বাড়তে থাকে। একসময় স্বাভাবিক জীবনযাপনকে বাধাগ্রস্ত করে। দ্রুত রোগ শনাক্ত, পরিবারের সহায়তা, জীবনযাপনের রীতিতে পরিবর্তন ও ওষুধপথ্যের মাধ্যমে এ রোগের প্রকোপ কমানো এবং জীবনযাপন স্বাভাবিক রাখা সম্ভব। কীভাবে ডিমেনশিয়া হয় শারীরিক শৈথিল্য অনেকের পায়ের পেশিকে দুর্বল করে তোলে। এ কারণে পেশির ভর কমে যায়, যা অনেক সময় পেশির ক্ষয়রোগের দিকে নিয়ে যায়। গবেষণায় দেখা গেছে, দুর্বল পা মস্তিষ্কের চিন্তা করার…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
