ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে “ঐতিহাসিক ও যুগান্তকারী রায়” হিসেবে অভিহিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, রায়ের গভীরতা ও গুরুত্ব বিবেচনায় দেশের সর্বস্তরের মানুষকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার অনুরোধ জানানো হচ্ছে। বিশেষ করে রায় ঘোষণার পর উত্তেজনা কিংবা আবেগতাড়িত আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানায় সরকার।
সরকার আরও উল্লেখ করে, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারসহ বহু মানুষের দীর্ঘ প্রত্যাশিত এই রায়কে ঘিরে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগ যেন কোনোভাবেই জনশৃঙ্খলা ব্যাহত না করে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়, রায়-পরবর্তী সময়ে যে কোনো ধরনের অরাজকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা আইন অনুযায়ী কঠোরভাবে দমন করা হবে

