Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রাম থেকে বিপন্ন প্রজাতির একটি আহত মেছোবাঘ উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত প্রাণীটিকে বাঁচানো যায়নি। এদিকে মেছোবাঘ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে যায়। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে আওলাদ হোসেন ভুলুর বাড়ির পাশের পুকুরপাড়ে হাঁটতে থাকা অবস্থায় ঝিমুনি ও দুর্বলতায় ভুগতে দেখে গ্রামবাসী বাঘটিকে ঘিরে ফেলেন। পরে স্থানীয়রা পলো ব্যবহার (মাছ ধরার যন্ত্র) করে সেটিকে জীবিত অবস্থায় আটক করেন। তবে জীবীত অবস্থায় উদ্ধার হলেও প্রায় এক ঘণ্টার মধ্যেই সেটি মারা যায়। স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আওলাদ হোসেন ভুলু জানান, বাঘটি আগেই আহত ছিল…

Read More

ডেস্ক রিপোর্ট: গত ২৫ বছরে সাত ধাপ এগিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগরীতে পরিণত হয়েছে ঢাকা। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ–প্রস্তুত ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫ প্রতিবেদন বলছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরের শীর্ষে উঠে আসবে বাংলাদেশ রাজধানী। জাকার্তার পরই ঢাকা প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের তথ্য বিবেচনায় বিশ্বের সবচেয়ে জনবহুল মহানগর হলো ইন্দোনেশিয়ার জাকার্তা—যেখানে জনসংখ্যা ৪ কোটি ১৯ লাখ। এর ঠিক পরেই রয়েছে ঢাকা, প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ নিয়ে। গত দুই দশকে ঢাকার জনসংখ্যা বৃদ্ধির হার দাঁড়িয়েছে বছরে গড়ে প্রায় ৩ শতাংশ। ২০০০ সালে ঢাকার অবস্থান ছিল ৯ম, তখন জনসংখ্যা ছিল ১ কোটি…

Read More

এবার শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্বে টানা তৃতীয় জয়ের দেখা পেলো বাংলাদেশ। চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে বুধবার (২৬ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জোড়া গোল করেছেন নাজমুল হুদা ফয়সাল। একটি করে গোল করেছেন ইকরামুল, মোহাম্মদ মানিক ও বয়েজিদ বোস্তামি। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ। ছবি: বাফুফে খেলার সময় ১ মিনিটে পড়ুন অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের শুরুটা হয় স্বপ্নের মতো। নিজেদের প্রথম ম্যাচেই তিমুর লেস্তেকে ৫-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের দল। পরের ম্যাচে ব্রুনাইকে উড়িয়ে দেয় ৮-০ গোলে। এবার নিজেদের তৃতীয় ম্যাচেও…

Read More

নিজস্ব প্রতিনিধি : “দেশীয় জাত, উন্নত প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণী সপ্তাহ–২০২৫ উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ প্রদর্শনী। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এবারের প্রদর্শনীতে অংশগ্রহণ করে ২৬টি স্টল, যেখানে খামারিরা তাদের পালিত গরু, ছাগল, মহিষ, হাঁস-মুরগি, কবুতর, দুধ ও ডিমসহ বিভিন্ন প্রাণিসম্পদ–উৎপাদিত পণ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ। সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তানিয়া আক্তার এবং স্বাগত বক্তব্য দেন…

Read More

নিজস্ব প্রতিবেদক আটলান্টিক মহাসাগরের গভীর নীল পানির ওপর ভাসছে জার্মানির বিখ্যাত গবেষণা ও বরফভাঙা জাহাজ ‘পোলারস্টার্ন’। সেই জাহাজেই চলছে মাসব্যাপী আন্তর্জাতিক সমুদ্র গবেষণা কর্মসূচি ‘ফ্লোটিং সামার স্কুল’। বিশ্বের তিন হাজার আবেদনকারীর মধ্য থেকে বাছাই করা মাত্র ২০ জন তরুণ গবেষকের একজন বাংলাদেশের সাবিত হোসেন—শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। জাহাজই তাদের ক্লাসরুম চারদিকে শুধু পানি আর পানি। এই পরিবেশেই চলছে গবেষণার ক্লাস, ল্যাব ও সাগরের তলদেশের তথ্য সংগ্রহ। প্রতিদিন সকালে নাশতার পর শুরু হয় প্রশিক্ষণ। কখনো সাগরের বিভিন্ন গভীরতা থেকে পানি সংগ্রহ, কখনো প্ল্যাঙ্কটন স্যাম্পলিং, আবার কখনো আধুনিক যন্ত্র দিয়ে তাপমাত্রা ও পরিবেশসংক্রান্ত তথ্য পরিমাপ। সাবিত বলেন,…

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন  জাকির হোসেন (৪৩)। গভীর রাতে তাকে হত্যা করে সড়কের ধারে ফেলে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোরে চান্দহর ইউনিয়নের বকচর–আনন্দবাজার সড়কে নুরুল ইসলামের বাড়ির সামনে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। নিহত জাকির চর চামটা গ্রামের বাসিন্দা ও মৃত বদু মিয়ার ছেলে। দুই সন্তানের বাবা জাকির সোমবার রাত ১০টার দিকে আনন্দবাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ভোরে স্থানীয় বাসিন্দা কামাল হোসেন সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি জানালে জাকিরের স্ত্রী সানোয়ারা বেগম সেখানে গিয়ে স্বামীর…

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের আলোচিত সারফিন মোল্লা হত্যার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) নিহতের ছেলে মোশারফ মোল্লা বাদী হয়ে বহিষ্কৃত ইউনিয়ন ছাত্রদল নেতা রউফুল মুন্সীসহ ১৩ জনের নাম উল্লেখ করে সিংগাইর থানায় এ মামলা দায়ের করেন। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৩–৪ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ২২ নভেম্বর সন্ধ্যায় চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজ্জাকের দোকান থেকে চা খেয়ে বাড়িফেরার পথে সারফিন মোল্লার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ওত পেতে থাকা হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক…

Read More

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৩০ গ্রাম হেরোইনসহ মোঃ আলী হাসান গাজী (৩২) নামে এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জনৈক ফেলার বাড়ির পূর্ব পাশের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলী হাসান গাজী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ঘাঘরকান্দা এলাকার আঃ হক গাজীর ছেলে। সে বর্তমানে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের তপন মিয়ার বাড়ির ভাড়াটিয়া। ডিবি মানিকগঞ্জ (পূর্ব) এর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান…

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা বাজারে লাইসেন্সধারী সার ডিলার মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে বিপুল পরিমাণ সার মজুদ রেখে কৃষকদের কাছে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে। এতে প্রকৃত কৃষকেরা ন্যায্য দামে সার না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) একাধিক ভুক্তভোগী কৃষকের অভিযোগের প্রেক্ষিতে মেসার্স ভাই ভাই ট্রেডার্সে উপস্থিত হয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সাংবাদিকেরা। এসময় তিনটি গুদামে সার মজুদ থাকা সত্ত্বেও স্বাভাবিক দামে বিক্রি না করার অভিযোগের সত্যতা মিলেছে বলে জানান কৃষকেরা। গোলাইডাঙ্গা গ্রামের কৃষক ইব্রাহিম বলেন, “৩০ বিঘা জমির জন্য আমার ১৫ বস্তা ডিএপি সারের প্রয়োজন। কিন্তু তিন দিন ধরে ঘুরে অবশেষে রাতের আঁধারে ১…

Read More

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে সার ডিলারের নিকট চাঁদা দাবির অভিযোগে দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।  বুধবার দুপুরে শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—দৌলতপুর উপজেলার বেড়ারচর গ্রামের আবুল হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক (২২) এবং সদর উপজেলার জয়রা গ্রামের মৃত নুরুল হকের ছেলে শাহীন (৫০)। স্থানীয়দের বরাতে জানা যায়, বেজপাড়া বাজারের ‘মনির ট্রেডার্স’-এর ডিলার মো. মনির হোসেনের কাছে তারা সাংবাদিক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি তাদের কাছে কোন পত্রিকায় সাংবাদিকতা করেন এবং পরিচয়পত্র আছে কি না—জানতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। একপর্যায়ে দোকানদার ও…

Read More