Author: Dainik Somoy Potro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে দলগুলোকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রুপে চারটি করে দল। ড্র–অনুষ্ঠানে নির্ধারিত হয়েছে কোন দল কোন গ্রুপে খেলবে। নিচে গ্রুপভিত্তিক সব দল তুলে ধরা হলো— গ্রুপ A মেক্সিকো দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়া প্লে–অফ D বিজয়ী গ্রুপ B কানাডা প্লে–অফ A বিজয়ী কাতার সুইজারল্যান্ড গ্রুপ C ব্রাজিল মরক্কো হাইতি স্কটল্যান্ড গ্রুপ D যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে অস্ট্রেলিয়া প্লে–অফ C বিজয়ী গ্রুপ E জার্মানি কুরাসাও কোট ডি’আইভরি ইকুয়েডর গ্রুপ F নেদারল্যান্ডস জাপান প্লে–অফ B বিজয়ী তিউনিসিয়া গ্রুপ G বেলজিয়াম মিশর ইরান নিউজিল্যান্ড…

Read More

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে বৈদেশিক মুদ্রার বাজারে সাম্প্রতিক ওঠানামার মধ্যে আজ ২ ডিসেম্বর ২০২৫, দেশের ব্যাংকিং চ্যানেলগুলোর রেফারেন্স রেট অনুযায়ী মার্কিন ডলার, ইউরো ও ব্রিটিশ পাউন্ডের হারে সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। বৈদেশিক বাণিজ্য, আমদানি-রপ্তানি এবং রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলতে পারে এমন এ হারগুলো প্রতিদিনই আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদা-সরবরাহের ওপর নির্ভর করে পরিবর্তিত হচ্ছে। আজকের সর্বশেষ রেফারেন্স রেটে দেখা যায়— আজকের (২ ডিসেম্বর ২০২৫) বৈদেশিক মুদ্রার হার মার্কিন ডলার (USD): ১২১.৩৮ টাকা ব্রিটিশ পাউন্ড (GBP): ১৬০.১৭ টাকা ইউরো (EUR): ১৪১.০৭ টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশের আমদানি ব্যয়ের চাপের কারণে টাকার মান কিছুটা দুর্বল অবস্থানে…

Read More

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে কর্মরত আটজন অভিবাসনবিষয়ক বিচারককে বরখাস্ত করেছে মার্কিন বিচার বিভাগ। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেস (এনএআইজে) জানায়, বরখাস্ত হওয়া বিচারকদের সবাই ম্যানহাটানের ২৬ ফেডারেল প্লাজায় দায়িত্ব পালন করছিলেন। এই খবরটি প্রথম প্রকাশ করে দ্য নিউইয়র্ক টাইমস, সোমবার (১ ডিসেম্বর)। এরপর বিচারক সমিতির এক কর্মকর্তা জানান, বছরের শুরুতে যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসন আদালতে বিচারকের সংখ্যা ছিল প্রায় ৭০০। কিন্তু ধারাবাহিক বরখাস্ত, পদত্যাগ এবং কম নতুন নিয়োগের কারণে বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে ৬০০–এরও নিচে। ৮০০ নতুন বিচারক নিয়োগের নির্দেশনা, কিন্তু অগ্রগতি কম গত জুলাইয়ে কংগ্রেসে পাস হওয়া এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত কর আইনে ৮০০ স্থায়ী ইমিগ্রেশন বিচারক ও তাদের সহায়ক…

Read More

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জামায়াতে ইসলামী। দীর্ঘ সময় রাজনৈতিকভাবে চাপে থাকলেও আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে সক্রিয়তা বাড়িয়েছে দলটি। তবে রাজনৈতিক গতি ফিরে পেলেও দলের বেশ কয়েকজন নেতার বিতর্কিত ও বেফাঁস মন্তব্যে নতুন করে সমালোচনার মুখে পড়েছে জামায়াত। বিতর্কের সূচনা: প্রশাসন নিয়ে ‘গার্ডিয়ান অব চিটাগং’ মন্তব্য সম্প্রতি দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এক সমাবেশে প্রশাসনকে নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেন। তিনি দাবি করেন,“আমার জন্য সূর্যও দাঁড়িয়ে থাকে। আমি গার্ডিয়ান অব চিটাগং।”এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয় এবং নাগরিক সমাজ, পেশাজীবী ও সচেতন মহল থেকে তীব্র সমালোচনা আসে। ওয়াজ মাহফিলে বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে…

Read More

আজকাল ফ্যাটি লিভার (লিভারে চর্বি জমা) রোগ খুবই সাধারণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুরুতে এর কোনো লক্ষণ না থাকলেও, এই সমস্যা সময়ের সাথে সাথে অনেকটা বাড়তে পারে, যা সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো মারাত্মক অবস্থায় পরিণত হতে পারে। তবে ভালো খবর হলো – প্রথম ধাপের ফ্যাটি লিভার একদম ঠিক করা সম্ভব। আর এই কাজে সাহায্য করতে পারে দৈনন্দিন কিছু পানীয়। এসব পানীয় ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে। ছবি: সংগৃহীত স্বাস্থ্য ডেস্ক ২ মিনিটে পড়ুন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ড. শুভম বৎস সম্প্রতি তার একটি ভিডিওতে ৩টি পানীয়ের কথা বলেছেন যা ফ্যাটি লিভার কমাতে সাহায্য করতে পারে। চলুন, সেই পানীয়গুলো কীভাবে আমাদের শরীরের জন্য…

Read More

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ড নগর মোল্লাপাড়া গ্রামের শারফিন মোল্লা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় উলাইল চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুরের সভাপতিত্বে এবং দলিল লেখক আইয়ুব মোল্লার পরিচালনায় বক্তব্য দেন – নিহতের ছেলে মোশারফ হোসেন মোল্লা, ভাতিজা সাইফুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলামসহ স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান, মহর আলী মোল্লা, সায়েদ মোল্লা ও আলী সাহেব মোল্লা প্রমুখ। এর আগে নিহত শারফিন মোল্লার বাড়ি থেকে ফেস্টুন ও ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের…

Read More

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন নিয়ে চলমান নানা আলোচনা-সমালোচনার মধ্যে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, দেশ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করছে, এবং নির্বাচন কমিশন খুব দ্রুত তফসিল ঘোষণা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। শফিকুল আলম জানান, নির্বাচনকে সামনে রেখে নতুন ডিসি-এসপি নিয়োগসহ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে বিপুল নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তার ভাষ্য—বেশিরভাগ রাজনৈতিক দল ইতোমধ্যেই প্রার্থী চূড়ান্ত করেছে এবং মাঠে নির্বাচনী প্রচারণাও শুরু হয়ে গেছে। জুলাই চার্টারের…

Read More

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা–মানরা চৌরাস্তায় অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত প্রায় তিনটার দিকে স্মৃতিস্তম্ভের সামনে রাখা দুটি টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হলে স্মৃতিস্তম্ভের অংশবিশেষ পুড়ে কালো হয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার এসে স্মৃতিস্তম্ভের সামনে থামে। গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি টায়ারের ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনাটি নিশ্চিত করে পুলিশ। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনার নিন্দা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব নাহিদ মনির…

Read More

নিজস্ব প্রতিবেদক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সামান্য শারীরিক উন্নতি হলে তাঁকে দ্রুত লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে পরিবার। উন্নত চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে কাতার দূতাবাসের সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি জানান, পরিবার খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং তাঁর আগের চিকিৎসক দলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। লন্ডনে যেসব চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি গতবার কয়েক মাস চিকিৎসা নিয়ে সুস্থতা ফিরে পেয়েছিলেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান। তিনি আরও জানান, উন্নত প্রযুক্তির একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা…

Read More

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে ১৫ বছর বয়সী এক বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে নাইস আলী (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উত্তর শিবপুর গ্রামের নবু মিয়ার ছেলে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে অভিযুক্তের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম। তিনি জানান, ভুক্তভোগীকে আদালতে নিয়ে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করানোর জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ভিকটিমের বাবা থানায় এসে নাইস আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। তবে মামলার আগে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ শুক্রবার রাতেই অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক…

Read More