নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে খোলা স্থানে অবৈধভাবে পেট্রল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গির বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজার ও সড়কের পাশের দোকানগুলোতে দীর্ঘদিন ধরে খোলা জায়গায় পেট্রল বিক্রি করে আসছিল একটি ব্যবসায়ী শ্রেণি। বিষয়টি নজরে এলে প্রশাসন অভিযান চালায়।
অভিযানকালে জায়গির বাজারের দোকান মালিক মো. জিসান আহম্মেদকে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, জননিরাপত্তার স্বার্থে খোলা বাজারে দাহ্য পদার্থ বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলবে।
