Author: Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
এজ ভিউ লিমিটেড, ফার্মাসিউটিক্যাল কাঁচামাল এবং মেশিনারি, নির্মাণ, সাপ্লাই, আমদানি-রপ্তানি খাতে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, সম্প্রতি তাদের বিজনেস ডেভেলপমেন্ট টিমের জন্য “এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ-বিজনেস ডেভেলপমেন্ট” পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। এই পূর্ণ-কালীন পদের জন্য একজন উদ্যমী বিএসসি ইন ফার্মেসি গ্র্যাজুয়েটকে অগ্রাধিকার দেওয়া হবে। ইন্ডেন্টিং/ট্রেডিং/আমদানি-রপ্তানি খাতে ১-৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে ফ্রেশারদেরও আবেদনের সুযোগ রয়েছে। কার্যকর ইংরেজি যোগাযোগ দক্ষতা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও ডকুমেন্টেশন সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। নির্বাচিত প্রার্থী কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট টিমের সাথে কাজ করবেন। তাদের প্রধান কাজ হবে ফার্মাসিউটিক্যাল ক্লায়েন্ট এবং আন্তর্জাতিক সরবরাহকারীদের সাথে সম্পর্ক স্থাপন ও বজায় রাখা, ট্রেডিং কার্যক্রম সম্প্রসারণ এবং শক্তিশালী ব্যবসায়িক…
নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক ফুটবলে বিরলই দেখা যায় এমন এক অ্যাক্রোব্যাটিক মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বাংলাদেশের হামজা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিজস্ব অফিসিয়াল পেজে ছবিটি প্রকাশ করে লিখেছে— “উড়ন্ত হামজা ”। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে পড়ে। লাখো রিয়্যাকশন, হাজারো কমেন্ট আর শেয়ার দেখেই বোঝা যায়—হামজার সেই শ্বাসরুদ্ধকর অ্যাক্রোব্যাটিক কিকে মুগ্ধ হয়েছে পুরো ফুটবল বিশ্ব। ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের চাপের মুখে পড়ে বল ক্লিয়ার করতে গিয়ে আকাশে ভেসে ওঠেন হামজা। সেই মুহূর্তের নিখুঁত ছবি ফুটবলপ্রেমীদের নজর কাড়ে। বলের নিয়ন্ত্রণ, শারীরিক দক্ষতা আর সাহসী উপস্থিতির সমন্বয়ে তৈরি হয় এক দুর্দান্ত দৃশ্য—যা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। ফিফার এমন স্বীকৃতি…
নিজস্ব প্রতিনিধি: জমকালো আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত হলো গ্রাজুয়েটস এসোসিয়েশন অফ জামির্ত্তা আয়োজিত ফুটবল ফাইনাল ম্যাচ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে দুই জনপ্রিয় দল—জামির্ত্তা মুক্তাঙ্গন সংঘ ও জামির্ত্তা জনকল্যাণ এসোসিয়েশনের মধ্যে অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত ফাইনাল। দর্শকপূর্ণ মাঠে টানটান উত্তেজনারম্যাচে শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে মুখর ছিল দুই পক্ষ। তবে নির্ধারিত সময়ে একমাত্র জয়সূচক গোল করে জামির্ত্তা জনকল্যাণ এসোসিয়েশন সেরা হয়ে মাঠ ছাড়ে। খেলায় তাদের দুর্দান্ত ছন্দ ও সমন্বিত পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। ফাইনাল ম্যাচটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড় জাবেদ ওমর বেলিম গুল্লু এবং ওষুধ শিল্পের…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কলেজ শাখায় একাদশ শ্রেণীতে প্রথমবারের মতো ভর্তি শিক্ষার্থীদের নবীনবরণ ও প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে অভিভাবক সমাবেশ ও সকাল ১০ টার দিকে নবীনবরণ অনুষ্ঠান ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ নুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে ড.মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওষুধ শিল্পের সহায়ক প্রতিষ্ঠান “দি প্লাস্টিসিটি কোম্পানি”র ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা আলহাজ্ব মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা শুধু বইয়ের…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা এলাকায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণ ও অর্থ-স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিযোগ উঠেছে জিসান (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর বিয়ের দাবিতে ভুক্তভোগী তরুণী রোববার (৯ নভেম্বর) সকাল থেকে অভিযুক্ত প্রেমিকের বাড়িতে অনশন করছেন। ভুক্তভোগী তরুণী উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামের আব্দুল আব্দুল কাদেরের মেয়ে। অভিযোগে জানা যায়, ধল্লা গ্রামের কাউছারের ছেলে জিসান প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করেন। এতে প্রতারিত হয়ে তরুণী বিয়ের দাবিতে জিসানের বাড়িতে অবস্থান ও…
গতকাল উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের (বিটিইবি) ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ ৫৫ বছরের পথচলার এই দিনটি স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের, যেখানে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা শিক্ষার্থীদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে ছিল শুভ উদ্বোধন, জাতীয় সংগীত ও অতিথিদের বক্তব্য। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনাসভা। দুপুরে অতিথি ও শিক্ষার্থীদের জন্য পরিবেশিত হয় সুস্বাদু খাবারের আয়োজন, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল। পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ শিক্ষার্থীদের উৎসাহ, হাসি ও মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে। অনেকেই জানান, বিটিইবি পরিবার হিসেবে একসাথে এমন আয়োজন তাদের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও পেশাগত অনুপ্রেরণা জাগিয়ে তোলে। আয়োজকরা বলেন, “বিটিইবি কেবল…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রবিবার (৮ নভেম্বর) ভোররাতে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করে পরে সিঙ্গাইর থানায় হস্তান্তর করেন। সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক আব্দুল্লাহ আল-মামুন সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বেরিন্ডি গ্রামের আব্দুস সামাদের ছেলে। ওসি তৌফিক আজম বলেন, “আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর তিনি কাতার আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে দেশে ফিরে এলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে আটক করেন।” সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর দেশে ফেরার সময় গোপন তথ্যের…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের পদ্মার শাখা নদীতে আতঙ্ক ছড়ানো কুমিরটি অবশেষে ধরা পড়েছে স্থানীয়দের তৈরি ফাঁদে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকা থেকে কুমিরটিকে আটক করা হয়। হরিরামপুর উপজেলা বনকর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “স্থানীয় কয়েকজন যুবক বুদ্ধি খাটিয়ে দড়ির ফাঁদ পেতে কুমিরটিকে ধরেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং প্রাণীটিকে নিরাপদে রাখার ব্যবস্থা নিই।” স্থানীয় যুবক রাহাত, অন্তর, রাকিব, আল আমিন, সুরুজ ও শাহিনসহ কয়েকজন তরুণ কুমির ধরার কাজে অংশ নেন। তারা জানান, প্রায় এক মাস আগে হাটিপাড়া ইউনিয়নের চরবংখুড়ি ও হরিরামপুর উপজেলার বোয়ালী, আইলকুন্ডি, খামারহাটি, তন্ত্রখোলা ও হারুকান্দি এলাকায়…
সিপাহিজনতার অভ্যুত্থান দিবস পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। শুক্রবার (৭ নভেম্বর) শহীদ কর্নেল তাহের মিলনায়াতনে আলোচনা সভা এবং শহীদ কর্নেল তাহেরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপণ করে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। জাসদের কার্যকারী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন দলটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন। রবিউল আলম বলেন, চলমান রাজনৈতিক অচলাবস্তাকে জিইয়ে রেখে জাতীয় সংসদের এক পাক্ষিক নির্বাচনে জাতি সংকটে পতিত হবে; যা সামাল দেওয়া ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। তিনি বলেন, জাতিকে অমানিষার অন্ধকারে নিমজ্জিত হওয়ার হাত থেকে বাচাঁতে সবার অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সর্বভৌম জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে হবে এবং…
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। শনিবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়েছে। এনসিপির প্রতিনিধি দলে আছেন, দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। সাক্ষাৎকালে এনসিপির প্রতিনিধি দল জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তিসহ সনদের নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা উপস্থিত রয়েছেন।
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
