ক্রীড়া ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে শুরু হতে যাচ্ছে স্থানীয় ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট দি প্লাস্টিসিটি ‘জয়মন্টপ প্রিমিয়ার লিগ’ (জেপিএল) ২০২৬ –এর অষ্টম আসর। ক্রিকেটপ্রেমী এলাকাবাসীকে নিয়ে উৎসবমুখর পরিবেশে আগামী ১৯ ডিসেম্বর, শুক্রবার, বিকাল ৫টায় জয়মন্টপ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জমকালো আয়োজনে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান “দি প্লাস্টিসিটি” কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা মোঃ মিজানুর রহমান।

এবারের অষ্টম আসরে যে ছয়টি দল অংশগ্রহণ করছেন সেগুলো হলো- সুপার স্ট্রাইকার্স অফ ০৭ ০৯, মামা ভাগিনা ক্রিকেট একাদশ, দেউলী দশানী চ্যালেঞ্জার্স, আনোয়ার আমিনুর ক্রিকেটে একাডেমি, সাহরাইল ক্রিকেট ক্লাব ও জামির্ত্তা ওয়ারিয়ার্স।
জেপিএল এর সভাপতি ফয়জুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাড. মোজাফফর হোসেন জিকুর সঙ্গে কথা বলেলে তারা জানান, এলাকার তরুণদের মধ্যে ক্রীড়া চর্চা বাড়ানো, সুস্থ বিনোদন সৃষ্টি এবং খেলাধুলার প্রতি ইতিবাচক মনোভাব গঠনের লক্ষ্যেই এই লিগের আয়োজন করা হয়। অষ্টম বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা স্থানীয় পর্যায়ে একটি প্রতীক্ষিত ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমীসহ বিপুল দর্শকের উপস্থিতি থাকবে বলে আশা করছেন তারা। ইতিমধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোও প্রস্তুতি চূড়ান্ত করেছে। আর খেলোয়াড়রা অপেক্ষায় রয়েছেন মাঠ কাঁপানো প্রতিযোগিতার।
জয়মন্টপ প্রিমিয়ার লিগ ২০২৬ নিয়ে এলাকাজুড়ে ইতোমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, আর উদ্বোধনী দিনটি নিয়ে তরুণদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সর্বোচ্চ পর্যায়ে।

