ডেস্ক রিপোর্ট:
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা জাতির শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক ও চিন্তাবিদদের নির্মমভাবে হত্যা করে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের।

