ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সাংবাদিক কার্ডের নামে যে সব আবেদন, কাগজপত্র ও প্রক্রিয়ার কথা প্রচার করা হচ্ছে, সেগুলোর সবই সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা, সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক কার্ডের নামে যেসব কাগজপত্র বা আবেদন কার্যক্রম চলছে, তার সঙ্গে ইসির কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও বলেন, একটি অ্যাপস একসময় পরীক্ষামূলক (ট্রায়াল)ভাবে সীমিত সময়ের জন্য ব্যবহার করা হয়েছিল। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। ভবিষ্যতে অ্যাপসটি চূড়ান্ত করা হলে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে গণমাধ্যমকে বিস্তারিতভাবে জানাবে।
এ বিষয়ে বিভ্রান্ত না হতে এবং কোনো ধরনের অননুমোদিত আবেদন, ফরম বা কাগজপত্রে অংশ না নেওয়ার জন্য সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
সাংবাদিক কার্ড নিয়ে বিভ্রান্তি: সব আবেদন ও কাগজপত্র ভুয়া বলল ইসি
Dainik Somoy Potro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
একটি মন্তব্য যোগ করুন
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT

