Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ এলাকায় সেতুর নিচ থেকে আগ্নেয়াস্ত্র, ককটেল ও বোমাসহ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। আসন্ন নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব অস্ত্র ও বিস্ফোরক মজুদ করা হয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, মানিকগঞ্জ ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম। তিনি জানান, গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজার সংলগ্ন…

Read More

  নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জ–২ (সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদরের দুটি ইউনিয়ন) আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। জোটের আসন বণ্টন, দলীয় সমঝোতা এবং প্রার্থীদের ব্যাপক গণসংযোগে পাড়ামহল্লা, হাট–বাজার ও চায়ের দোকানজুড়ে সরব হয়ে উঠেছে ভোটারদের মনোযোগ। কে জিতবে—ধানের শীষ, না কি জোটের দেয়াল ঘড়ি—এ নিয়ে চলছে নানামুখী হিসাব-নিকাশ। নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, পূর্ণ শক্তির প্রচারণার কারণে বর্তমানে ধানেরশীষ অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। অন্যদিকে, জোটের প্রার্থী দেয়াল ঘড়ি ও তার সমর্থকরা ভালো লড়াইয়ের আশায় মাঠে ক্রমাগত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপির ভেতরের দীর্ঘদিনের কোন্দল অনেকটাই নিরসন হওয়ায় ধানের শীষের প্রচারণা নতুন গতিতে এগোচ্ছে। থানা বিএনপির সভাপতি ও একসময় স্বতন্ত্র প্রার্থী…

Read More

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমোদনের পর বিশেষায়িত এই বাহিনীর নতুন নাম নির্ধারণ করা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে নতুন নামেই বাহিনীটি পরিচিত হবে, যদিও আনুষ্ঠানিক আদেশ জারির পর পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, শুধু নাম নয়—এসআইএফ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন পোশাক তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যেই সদস্যদের নতুন পোশাকে দেখা যেতে পারে। স্বরাষ্ট্র…

Read More

ডেস্ক রিপোর্ট: বৈদেশিক মুদ্রার মজুত নতুন করে বৃদ্ধি পেয়ে ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। সর্বশেষ হিসাবে দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ হাজার ২৪৫ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারের সমান। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (২ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৮ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ দশমিক ০২ বিলিয়ন…

Read More

ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোররাতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভোর ৪টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার এই ভূকম্পন রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। ভূপৃষ্ঠের প্রায় ১৫০ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় কম্পনের তীব্রতা তুলনামূলকভাবে কম ছিল। একই ধরনের তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) ও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। ভূমিকম্পটি মৃদু হওয়ায় এবং গভীরতা বেশি থাকায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি কিংবা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূতাত্ত্বিকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে ছোট ও…

Read More

দেশের স্বর্ণবাজারে ধারাবাহিকভাবে দরপতন অব্যাহত রয়েছে। দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম এক ধাপে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষণামতে, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে সারাদেশে নতুন মূল্য কার্যকর হয়েছে। এর আগের দিন রোববার (১ ফেব্রুয়ারি) রাতেও স্বর্ণের দামে কাটছাঁট করেছিল বাজুস। তখন প্রতি ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। নতুন…

Read More

সাইফুল ইসলাম তানভীর: রাজধানীর কিচেন গার্ডেন ক্ষ্যাত ঢাকার উপকণ্ঠ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অল্প সময়ের মধ্যে অধিক লাভজনক সম্ভাবনায় গাজর চাষে ঘটেছে নীরব বিপ্লব। দেশের অন্যতম প্রধান গাজর উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিতি পাওয়া সিংগাইর এখন শুধু স্থানীয় বাজার নয়, বরং দেশের বিভিন্ন জেলা ও বড় শহরের সবজি বাজারের গুরুত্বপূর্ণ যোগানদাতা। কৃষক, ব্যবসায়ী ও শ্রমিক-সবার সম্মিলিত শ্রমে সিংগাইরে গাজর চাষ এখন কৃষি অর্থনীতির একটি সফল উদাহরণ হয়ে উঠেছে। সিংগাইরকে এখন অনেকে গাজর গ্রাম নামে অভিহিত করে থাকেন। তবে বীজ বিপণনে সিন্ডিকেট, হিমাগারের স্বল্পতা এবং বিদেশ থেকে গাজর আমদানি তাদের লাভের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কৃষকদের মতে, এসব সমস্যার সমাধান হলে সিংগাইরের গাজর…

Read More

ডেস্ক রিপোর্ট: প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে আসন্ন অর্থবছরেও সামরিক খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ভারত। ২০২৬–২৭ অর্থবছরে দেশটির প্রতিরক্ষা বাজেট ধরা হয়েছে প্রায় ৭ লাখ ৮৫ হাজার কোটি রুপি, যা আগের বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। উন্নত যুদ্ধপ্রযুক্তি সংগ্রহ, নৌবাহিনী সম্প্রসারণ এবং সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণে এই অর্থ ব্যয় করা হবে। রোববার (১ ফেব্রুয়ারি) ভারতের সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামান। বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে যেখানে প্রতিরক্ষা বাজেট ছিল ৬ লাখ ৮১ হাজার কোটি রুপি, সেখানে নতুন অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ…

Read More

নির্বাচনী প্রচারণায় সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টায় খুলনা নগরীর হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতি স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরসূচি অনুযায়ী, সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। দুপুর ১২টায় খুলনা নগরীর হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতি স্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার। দলীয় প্রধানের সফরকে কেন্দ্র করে রোববার দুপুরে খুলনা নগরীর একটি অভিজাত হোটেলে জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়, খুলনা, বাগেরহাট ও…

Read More

নির্বাচনী পরিবেশে তৎপরতা বাড়িয়েছে জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে দলটির আমির ডা. শফিকুর রহমান আজ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক জনসভায় অংশ নিচ্ছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দিনের শুরুতে সকাল ৯টায় কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু করবেন তিনি। এরপর সকাল ১০টায় কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা মাঠে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। পরবর্তী সময়ে বেলা ১১টার দিকে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অংশ নেবেন জামায়াত আমির। দুপুর ২টায় তিনি সীতাকুণ্ডে এক জনসভায় বক্তব্য রাখবেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৫টায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল…

Read More