চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা চুক্তি আইন অনুযায়ী বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বাধীন একক বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
এর আগে নিউমুরিং টার্মিনাল সংক্রান্ত মামলায় গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ ভিন্নমতপূর্ণ রায় দেন। পরে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে পাঠান।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সরকারি-বেসরকারি অংশীদারত্বের আওতায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই চুক্তির প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন সংগঠনের পক্ষে গত বছর হাইকোর্টে রিট দায়ের করেছিলেন।

