Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
নিজস্ব প্রতিনিধি,মানিকগঞ্জ : ভোট জয়ের স্বপ্ন নয়, ক্ষমতার মোহ নয়—শুধু নিজের ভোটটি নিজে দেওয়ার আনন্দই যার রাজনীতি। এমনই এক ব্যতিক্রমী মানুষ মানিকগঞ্জ–১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আবদুল আলী বেপারী। বড় দল, শোডাউন কিংবা কর্মীসমাবেশ ছাড়াই হাতে কয়েকটি লিফলেট আর বুকভরা সাহস নিয়ে তিনি নেমেছেন ভোটের মাঠে। আর এই সাদামাটা প্রচারণাই তাঁকে করে তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল চরিত্র। ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার পাড়া-মহল্লা, হাটবাজার আর চায়ের দোকানে একাই ঘুরে বেড়াচ্ছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে গল্প করছেন, কুশল বিনিময় করছেন। তাঁর সহজ ভাষা, নির্ভেজাল ভাবনা আর জীবনদর্শন মোবাইলের ক্যামেরায় বন্দি হতে না হতেই ছড়িয়ে পড়ছে ইউটিউব, ফেসবুক ও টিকটকে। কনটেন্ট…
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানমের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট আবেদন হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ পড়েছে। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আর কোনো আইনগত জটিলতা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। রোববার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্ট সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। শুনানিতে তার বিরুদ্ধে আনা ঋণখেলাপি হওয়া এবং বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে জানায় ইসি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দাখিল করা কাগজপত্র ও সংশ্লিষ্ট দপ্তরের…
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় শ্রমিক ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছেন। এর ফলে রোববার সকাল থেকে বন্দরের ভেতরে সব ধরনের পণ্য ওঠানামা ও জাহাজ পরিচালনার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই কর্মসূচি কার্যকর হয়। আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নেতারা অভিযোগ করেছেন, ধর্মঘট ভেস্তে দিতে কয়েকজন শ্রমিককে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। একই দাবিতে এর আগেও শ্রমিক-কর্মচারীরা টানা ছয় দিন কর্মবিরতি পালন করেন। পরে নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসে সাময়িকভাবে শুক্রবার ও শনিবার কাজ শুরু হলেও দাবি পূরণ না হওয়ায় রোববার থেকে ফের কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা। টানা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ রোববার থেকে সারাদেশে দায়িত্ব পালন শুরু করেছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা নির্বাচনী কার্যক্রম তদারকিতে মাঠে থাকবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন ঘিরে সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব কার্যকরভাবে শুরু হচ্ছে। ইসি কমিশনার জানান, সেনাবাহিনী ইতোমধ্যে মাঠে অবস্থান করছে এবং রোববার থেকে আরও সদস্য যুক্ত হবে। ভোটের আগে ও পরে মোট সাত দিন সেনা সদস্যরা দায়িত্বে থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক বৈঠক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট সব বাহিনী জানিয়েছে—দেশের সার্বিক…
গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশনে রাজনৈতিক দলের প্রধানদের বক্তব্য প্রচারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে বিএনপিসহ মোট আটটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার বক্তব্য সম্প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিটিভির মহাপরিচালকের কাছে পাঠানো এক লিখিত নির্দেশনায় নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানায়। এর আগে বিএনপির পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে দলটির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের অনুমতি দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় এবার আরও সাতটি রাজনৈতিক দলের আবেদন অনুমোদন করেছে ইসি। নতুন করে যেসব দলের প্রধানদের বক্তব্য প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি…
মিলান, ৭ ফেব্রুয়ারি ২০২৬:বিশ্ব ক্রীড়াঙ্গনের দৃষ্টি এখন ইতালিতে। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মিলান ও কর্টিনা ডি আম্পেজোতে বর্ণাঢ্য ও ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২৫তম শীতকালীন অলিম্পিক গেমস। মিলানো কর্টিনা ২০২৬ নামের এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান অলিম্পিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। এই প্রথমবারের মতো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান একযোগে দুটি ভিন্ন শহরে অনুষ্ঠিত হয়। মিলানের ঐতিহ্যবাহী সান সিরো স্টেডিয়াম এবং পাহাড়বেষ্টিত কর্টিনা ডি আম্পেজো—দুই স্থানেই ছিল আলাদা আলাদা আয়োজন, যা দর্শকদের মুগ্ধ করে। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইতালির কিংবদন্তি কণ্ঠশিল্পী আন্দ্রেয়া বোচেলি এবং বিশ্বখ্যাত পপ তারকা মারায়া কেরি। তাদের পরিবেশনা পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও আবেগঘন ও…
ক্রীড়া ডেস্ক:আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ক্রিকেট ও ফুটবলের জমজমাট আসর থাকছে টেলিভিশনের পর্দায়। আজ থেকেই শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত টি–টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। একই দিনে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ, ভারতসহ একাধিক শক্তিশালী দল। পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও উপভোগ করতে পারবেন দর্শকরা। টি–টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বেলা ১১টা ৩০ মিনিটে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে সরাসরি দেখা যাবে পাকিস্তান–নেদারল্যান্ডস লড়াই। এরপর বেলা ৩টা ৩০ মিনিটে একই চ্যানেলে সম্প্রচার হবে ওয়েস্ট ইন্ডিজ–স্কটল্যান্ড ম্যাচ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে নামবে ভারত ও যুক্তরাষ্ট্র, ম্যাচটি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ২ এবং…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে দক্ষিণ ভাকুম জনকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত যোবেদা রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দক্ষিণ ভাকুম গ্রামের মোল্লাবাড়িতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মা- বাবার দোয়া জুয়েলার্স সিংগাইর স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মোঃ আল-আমিনের সঞ্চালনায় এবং গোলাম মাওলার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওষুধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী মোঃ মোসলেম উদ্দিন খান সেলিম। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মরহুমা যোবেদা রহমানের স্বামী মোহাম্মদ কুদ্দুসুর…
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে তালিকাভুক্ত হত্যা মামলার পলাতক প্রধান আসামি শাওনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও বিস্ফোরক উদ্ধার করা হয়। সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের শোনা মিয়ার টেক ও চাঁদ উদ্যান এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা হত্যা মামলার প্রধান আসামি শাওন (২৩) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। শাওনের বিরুদ্ধে গত বছর প্রকাশ্য দিবালোকে সংঘটিত এক হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। শাওনের সঙ্গে গ্রেপ্তার অপর চারজন হলেন—আনোয়ার (২৫), শাকিল (২৩),…
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই সিদ্ধান্তকে ‘উপযুক্ত ও সাহসী’ বলে উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ক্রীড়া উপদেষ্টা এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টে আসিফ নজরুল লেখেন, “ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার সদস্যদের তিনি জানিয়েছেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
