Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের কেন্দ্রে আনার জন্য কোনো ধরনের যানবাহন ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রার্থী, তাঁর নির্বাচনি এজেন্ট কিংবা সমর্থক এ কাজে গাড়ি বা অন্য কোনো পরিবহন সুবিধা দিতে পারবেন না। ইসির উপ-সচিব মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে রিটার্নিং অফিসারদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়, আচরণ বিধিমালা যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয় এবং ভোটারদের প্রভাবিত করার মতো কার্যক্রম যেন পরিচালিত না হয়—তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের। আইনভঙ্গের প্রমাণ মিললে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও…
সাইফুল ইসলাম তানভীর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই, জোটের সমীকরণ, প্রতীক ও প্রচারের জোর যতটা আলোচনায়, তার চেয়েও নীরবে কিন্তু গভীরভাবে কাজ করছে একটি মৌলিক বিষয়—ভোটার উপস্থিতি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বেশিরভাগ আসনে কে জিতবে আর কে হারবে, তার বড় ফয়সালা নির্ধারিত হতে পারে ব্যালট বাক্সে কত মানুষ উপস্থিত হন, সেই সংখ্যার ওপরই। বাংলাদেশের নির্বাচনী ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, ভোটার উপস্থিতি ও নির্বাচনী ফলাফলের মধ্যে একটি স্পষ্ট ও প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৮৬ শতাংশ। সে নির্বাচনে জনমতের প্রতিফলন ছিল তুলনামূলকভাবে সুস্পষ্ট এবং বিজয়ী জোট পায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা।…
সাইফুল ইসলাম তানভীর: জাতীয় সংসদ নির্বাচন একেবারে দ্বারপ্রান্তে। প্রচারণা শেষ, নীরব হয়ে এসেছে ভোটের মাঠ। তবে মানিকগঞ্জের গ্রাম-গঞ্জ, হাট-বাজার, চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: কোন আসনে কার পাল্লা ভারী? একসময় মানিকগঞ্জ জেলা বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর আসন্ন নির্বাচনে সেই হারানো অবস্থান পুনর্দখলের স্বপ্ন দেখছেন দলটির নেতাকর্মীরা। তবে এবারের নির্বাচনী বাস্তবতা আগের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেওয়ায় মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে ইসলামিক ঘরানার দল ও জোটগুলো। এর ফলে জেলার তিনটি সংসদীয় আসনেই তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন—কোথাও দ্বিমুখী, কোথাও ত্রিমুখী—রাজনৈতিক সমীকরণ। মানিকগঞ্জ-১:…
সাইফুল ইসলাম তানভীর: ভোট আসে, নেতা পাল্টায়, প্রতিশ্রুতি আসে বন্যার মতো—কিন্তু পাল্টায় না হরিরামপুর উপজেলার চরাঞ্চলবাসীর ভাগ্য। একের পর এক সংসদ নির্বাচন হলেও নদীভাঙনের সঙ্গে লড়াই করা এই অঞ্চলের মানুষের জীবনে টেকসই কোনো পরিবর্তন আসেনি। নির্বাচনের মঞ্চে প্রতিশ্রুতির ছড়াছড়ি, আর ভোটের পর বাস্তবতা—ভাঙন, অনিশ্চয়তা ও দুর্ভোগের ঘূর্ণিপাকে আটকে পড়া। পদ্মা নদীবেষ্টিত হরিরামপুর উপজেলা মোট ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। সরকারি নির্বাচন অফিসের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, উপজেলার মোট ভোটার সংখ্যা ১,৪১,৬০৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৭১,৩৩৪ জন, নারী ভোটার ৭০,২৩৪ জন এবং হিজড়া ভোটার ১ জন। সরকারি ও স্থানীয় তথ্যে ১৩টি ইউনিয়নের মোট আয়তন প্রায় ৫৭৫ বর্গকিলোমিটার, এবং মোট জনসংখ্যা…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় বহিরাগত ব্যক্তিদের অবস্থান নিষিদ্ধ থাকবে। এর আগে ইসি জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার মধ্য দিয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা শেষ হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। ইসির নির্দেশনা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা গণমাধ্যমকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না—এমন আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি কাজী জাবেল। তিনি বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহন ও ব্যবহারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে আরএফইডি। বৈঠকে নির্বাচন কমিশনকে জানানো হয়, এমন বিধিনিষেধ আরোপ করা হলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ব্যাহত হবে এবং স্বাধীন সাংবাদিকতার পথ সংকুচিত হবে। আরএফইডি সভাপতি আরও জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনের ওপর আরোপিত কঠোর বিধিনিষেধকে স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি ও অযৌক্তিক হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সোমবার (৯ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে সাংবাদিকদের মোবাইল ফোন ছাড়া দায়িত্ব পালন কল্পনাই করা যায় না। অথচ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করে নির্বাচন ব্যবস্থায় শৃঙ্খলা আনার যে যুক্তি দেওয়া হচ্ছে, তা বাস্তবতা বিবর্জিত এবং অগ্রহণযোগ্য। ডিআরইউ নেতারা মনে করেন, এ ধরনের সিদ্ধান্ত ভোটগ্রহণে শৃঙ্খলা ফেরানোর পরিবর্তে অনিয়ম আড়াল করার সুযোগ সৃষ্টি করবে এবং নির্বাচনের স্বচ্ছতা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশে নির্দিষ্ট সময়ের জন্য যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ। এর অংশ হিসেবে আগামী ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে টানা ৭২ ঘণ্টা দেশের কোথাও মোটরসাইকেল চলাচল করা যাবে না। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের আওতাধীন বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত (মোট ৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর…
সাইফুল ইসলাম তানভীর: ফেব্রুয়ারি এলেই রঙিন হয়ে ওঠে মানিকগঞ্জের সিংগাইর। পহেলা ফাল্গুনে বসন্তবরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবস-এই তিনটি গুরুত্বপূর্ণ দিবসকে সামনে রেখে পুরো উপজেলাজুড়ে এখন ফুল চাষীরা ব্যস্ত সময় পার করছেন। তিন দিবসের সঙ্গে এ বছর যুক্ত হয়েছে নির্বাচন-পরবর্তী সময়ে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানানোর জন্য ফুলের বাড়তি চাহিদার সম্ভাবনাও। ভোরের কুয়াশা ভেদ করে মাঠজুড়ে হাসছে গোলাপ, জারবেরা, গাঁদা ও রজনীগন্ধা। এসব দিবসকে কেন্দ্র করে মাত্র কয়েক দিনের মধ্যেই সিংগাইর থেকে আড়াই থেকে তিন কোটি টাকার ফুল বিক্রির প্রত্যাশা করছেন ফুলচাষি ও ব্যবসায়ীরা। সিংগাইরের ফুল যেমন শহরের পথে পথে রঙ ছড়াচ্ছে, তেমনি এই ফুলই ঘোরাচ্ছে…
চট্টগ্রাম বন্দরে চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও ইব্রাহীম খোকনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং পবিত্র রমজান মাসকে সামনে রেখে জনস্বার্থ বিবেচনায় সোমবার সকাল ৮টা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত রাখা হবে, যাতে বন্দরের পণ্য খালাস ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকে। তবে এ সময়ের মধ্যে বন্দর শ্রমিক-কর্মচারীদের গ্রেফতার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ উত্থাপিত পাঁচ দফা দাবির সন্তোষজনক সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় কঠোর…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
