Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

জ্বালানি সংকটের মধ্যে ঘরে মাত্র ৪ লিটার পেট্রোল সংরক্ষণ করায় এক ব্যক্তিকে ২১ দিনের কারাদণ্ড দিয়েছেন শ্রীলঙ্কার একটি আদালত। একইসঙ্গে তাকে প্রায় ১,৫০০ রুপি জরিমানাও করা হয়েছে। ঘটনাটি দেশটিতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। অভিযুক্ত ব্যক্তির দাবি, তিনি কোনো অবৈধ ব্যবসা বা বিক্রির উদ্দেশ্যে পেট্রোল মজুত করেননি। বরং ঘরোয়া কাজে, বিশেষ করে ঘাস কাটার মেশিন চালানোর প্রয়োজনেই ওই সামান্য পরিমাণ জ্বালানি নিজের বাড়িতে রেখেছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি সংরক্ষণে নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালে তাকে পেট্রোলসহ আটক করা হয়। পরে প্রচলিত আইনের আওতায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আদালত তাকে দণ্ড দেন। শুনানিতে আসামিপক্ষের…

Read More

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর গুলশান এলাকায় মো. ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। পরে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, গুলশান থানায় দায়ের করা মো. ইমরান হত্যা মামলায় আর এস ফাহিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে, রোববার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় চিড়িয়াখানার সামনে জনরোষের…

Read More

জ্বালানি সংকটের প্রভাবে ফিলিপাইনে তিন শতাধিক পেট্রল পাম্প সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় দেশটির বিভিন্ন এলাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, সরবরাহ স্বাভাবিক না থাকায় অনেক পাম্পে তেল বিক্রি পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। কোথাও কোথাও ‘জ্বালানি নেই’ নোটিশ টানিয়ে গ্রাহকদের ফেরত পাঠানো হচ্ছে। এতে সাধারণ মানুষ, মোটরসাইকেল চালক এবং পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহনের চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক ক্ষেত্রে খালি হাতে ফিরতে হচ্ছে। এর ফলে দৈনন্দিন যাতায়াত, পণ্য পরিবহন এবং ব্যবসায়িক কার্যক্রমেও চাপ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, জ্বালানি সরবরাহে এই অস্থিরতা দীর্ঘায়িত হলে…

Read More

রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনে ‘জ্বালানি তেল নেই’ লেখা নোটিশ টানিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছে। এতে মোটরসাইকেল চালক, ব্যক্তিগত গাড়িচালকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সোমবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পের সামনে জ্বালানি নিতে আসা মানুষের দীর্ঘ লাইন দেখা গেলেও অনেকেই তেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। কোথাও কোথাও সীমিত পরিসরে সরবরাহ থাকলেও তা চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। বিশেষ করে মোটরসাইকেল চালকেরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। অনেকে কর্মস্থলে যেতে না পেরে বিপাকে পড়েছেন, আবার কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সরবরাহে ঘাটতি থাকায় তারা বাধ্য হয়ে বিক্রি বন্ধ রেখেছেন। কোথাও…

Read More

জাতীয় সংসদ সচিবালয়ে সোমবার (৩০ মার্চ) দুপুরে বিএনপি চেয়ারম্যন ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জানা গেছে, সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ কার্যালয়ে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান। পরে সংক্ষিপ্ত আলাপ শেষে তিনি ডা. শফিকুর রহমানকে তার কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই আচরণ ও সৌজন্যতা উপস্থিতদের নজর কাড়ে এবং তা নিয়ে প্রশংসাও দেখা যায়। এর আগে বেলা ১২টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজায় পাশাপাশি অংশ নেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে তারা একসঙ্গে সংসদ ভবনের দিকে…

Read More

দেশে হামসহ ছয় ধরনের রোগ প্রতিরোধে প্রয়োজনীয় টিকা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহেই পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইউনিসেফের মাধ্যমে এসব টিকা দেশে আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সোমবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে সংক্রামক রোগ প্রতিরোধ, নার্সিং সেবার মানোন্নয়ন, আইসিইউ সুবিধা সম্প্রসারণ এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় দুই দেশের সমন্বয়ে ৫ সদস্যের একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মে মাসের মধ্যে এ গ্রুপের রূপরেখা চূড়ান্ত করা হতে…

Read More

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক প্রতিহিংসা ও দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল গ্রামের বাসিন্দা দেওয়ান আব্দুল মান্নান ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাদের বসতবাড়িতে হামলা চালায়। হামলার সময় ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়। এতে বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকেই তারা প্রাণনাশের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। বর্তমানে তারা নিরাপদ আশ্রয়ের অভাবে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক মতবিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি,…

Read More

দেশের তরুণ-তরুণীরা যে খেলায় ভালো করবে, ভবিষ্যতে তারা সেই খেলাকেই পেশা হিসেবে গ্রহণ করতে পারবে বলেজানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, খেলাধুলাকে শুধু বিনোদন বা শখের জায়গায় না রেখে এটিকে একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ শুরু করেছে। সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া ভাতা ও ক্রীড়াকার্ড প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া আর শুধু শরীরচর্চা, বিনোদন বা অবসরের বিষয় নয়; বরং এটি এখন একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। যেমন হিসাবরক্ষণ, প্রকৌশল বা আইন পেশা হিসেবে স্বীকৃত, তেমনি খেলাধুলাও ধীরে ধীরে পেশাগত মর্যাদা অর্জন করছে। তিনি বলেন, বিশ্ব…

Read More

নড়াইল সদর উপজেলায় ডিজেল দিতে না পারায় এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) গভীর রাতে যশোর-নড়াইল মহাসড়কের তুলারামপুর রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাহিদ সরদার (৩৩)। তিনি সদর উপজেলার পেড়লী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় পাম্পের আরেক কর্মচারী জিহাদ মোল্যা (২৭) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সুজাত মোল্যা নামে এক ট্রাকচালক ডিজেল নিতে ওই ফিলিং স্টেশনে যান। তবে পাম্পে পর্যাপ্ত ডিজেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার তেল দিতে অপারগতার…

Read More

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় রাজধানীতে তেলের সংকট আরও প্রকট হয়ে উঠেছে। এতে একদিকে যেমন ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা, অন্যদিকে চাপে পড়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষও। সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ফিলিং স্টেশন বন্ধ দেখা গেছে। কোথাও কোথাও সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় অনেক কম। পরীবাগের একটি ফিলিং স্টেশনে দেখা গেছে, রেশনিং পদ্ধতিতে অকটেন সরবরাহ করা হচ্ছে। সেখানে মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ৫ লিটার এবং ব্যক্তিগত গাড়ির জন্য ১০ লিটার করে তেল দেওয়া হচ্ছে। এ কারণে সকাল থেকেই বিভিন্ন পাম্পে মোটরসাইকেল ও প্রাইভেটকারের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক চালককে…

Read More