Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা থাকলেও দেশের বাজারে আপাতত দাম বাড়াচ্ছে না সরকার। ফলে এপ্রিল মাসেও আগের দরেই ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন বিক্রি হবে। এ বিষয়ে মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে জানানো হয়, জ্বালানি তেলের বিদ্যমান দামই বহাল রাখা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মার্চ মাসের মতো এপ্রিলেও ডিজেল প্রতি লিটার ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা দরে বিক্রি হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি গত বছরের মার্চ থেকে কার্যকর করেছে সরকার। এর আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা…

Read More

দেশের আরও ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর সংশ্লিষ্ট ধারার আওতায় এসব ব্যক্তিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—নীলফামারীতে মো. মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে এম মমিনুল হক, পাবনায় মোহাম্মাদ জহুরুল ইসলাম, নড়াইলে মো. মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনায় মো. নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে মো. সিরাজুল হক, ঢাকায় মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ, গাজীপুরে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, মানিকগঞ্জে…

Read More

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ৩২তম দিনে এসে কিছুটা নরম সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না গেলেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ করার বিষয়ে ওয়াশিংটন এখন আগের তুলনায় বেশি নমনীয় অবস্থানে রয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ এক মাস পেরিয়ে যাওয়ার পর ট্রাম্প প্রশাসনের ভেতরে কৌশলগত হিসাব-নিকাশে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিশেষ করে দীর্ঘমেয়াদি সংঘাত, জ্বালানি বাজারে অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপ বিবেচনায় রেখে সামরিক অভিযানের একটি ‘সমাপ্তি কৌশল’ নিয়ে ভাবা হচ্ছে। তবে এমন অবস্থান কার্যত হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব আরও কিছু সময় বহাল রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।…

Read More

জ্বালানি সংকট ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় স্কুল পর্যায়ে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয় নিয়ে ভাবছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদে এই প্রস্তাব উত্থাপন করা হবে। মন্ত্রী জানান, রমজানসহ নানা কারণে পাঠদান ঘাটতি পোষাতে কিছু শনিবারও স্কুল খোলা থাকবে। তবে জ্বালানি সংকট, যানজট এবং হামের প্রাদুর্ভাব বিবেচনায় রেখেই অনলাইনে ক্লাস নেওয়ার বিকল্প পদ্ধতি গুরুত্ব পাচ্ছে। তিনি বলেন, “একটি জরিপে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী  ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে। তবে সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু করলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হতে পারে—এ বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।” শিক্ষামন্ত্রী আরও…

Read More

চাঁদপুরে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ২৩ শিশু। তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন নূরে আলম দ্বীন। সোমবার (৩০ মার্চ) তিনি জানান, জেলায় হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে অতিরিক্ত প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ১৭ শিশু, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ শিশু এবং মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৩ শিশুসহ মোট ২৩ শিশুকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, জ্বর, সর্দি,…

Read More

মুন্সিগঞ্জের মাওয়া পদ্মা সেতু এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাতের মরদেহ প্রায় ৪৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। নিহত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে আরাফাত তার বন্ধুদের সঙ্গে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নামে। এ সময় চারজন একসঙ্গে পানিতে নামলেও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে আরাফাত আর ফিরে আসেনি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স…

Read More

জামালপুরে মাত্র একদিনের ব্যবধানে দুই শিশুসহ ছয়জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। ভুক্তভোগীদের চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাসিন্দা মাসুদুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার জানায়, শনিবার বিকেলে শিশুটিকে বাড়িতে রেখে বাইরে যান স্বজনরা। সেই সুযোগে প্রতিবেশী মাসুদুর রহমান ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া…

Read More

দেশে শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাম, পোলিও, যক্ষ্মাসহ ছয় ধরনের টিকার কেন্দ্রীয় মজুত শেষ হয়ে গেছে। ফলে জাতীয় টিকাদান কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও স্বাস্থ্য অধিদফতর বলছে, মাঠপর্যায়ে এখনো কিছু টিকা মজুত রয়েছে। প্রতি বছর দেশে ৪০ লাখের বেশি শিশু জন্ম নেয়। জন্মের পর থেকে ১৫ মাস বয়স পর্যন্ত ১২টি রোগ প্রতিরোধে শিশুদের নয় ধরনের টিকা দেওয়া হয়। তবে বর্তমানে যেসব টিকার মজুত ফুরিয়ে গেছে, সেগুলো হলো—হাম-রুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া-ধনুষ্টঙ্কার এবং হেপাটাইটিস-বি প্রতিরোধী টিকা। সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য অধিদফতরের অপারেশনাল প্ল্যান (ওপি) বাতিল হওয়ায় টিকা সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হয়।…

Read More

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: কৃষিজমির উর্বর উপরের মাটি (টপসয়েল) কেটে ইট তৈরির অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সাতটি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় এক শ্রেণির অসাধু ইটভাটা মালিক কৃষিজমির টপসয়েল কেটে ইট উৎপাদন করে আসছিল। এতে জমির উর্বরতা কমে যাচ্ছে, হুমকির মুখে পড়ছে ফসল উৎপাদন এবং পরিবেশের স্বাভাবিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাড়াদিয়ার মেসার্স এ এ বি অ্যান্ড কোং-কে ৩ লাখ ৫০ হাজার টাকা, গোবিন্দলের জে বি সি ব্রিকসকে ২ লাখ টাকা, বেরুন্ডীর কে এফ…

Read More

গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রংপুরের কাউনিয়া উপজেলার দুই তরুণ—মো. আলামিন (২৩) ও মো. রকি (২৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে কাউনিয়া থেকে ভাঙারির মালামাল নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। পথিমধ্যে পলাশবাড়ী এলাকায় পৌঁছালে তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। পরে রাস্তার পাশে গাড়ি থামিয়ে চাকা মেরামতের কাজ শুরু করেন তারা। এ সময় হঠাৎ একটি দ্রুতগতির যানবাহন এসে তাদের চাপা দিলে গুরুতর আহত হন দুই বন্ধু। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে দুজনই মারা যান। নিহত রকি…

Read More