Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বালু মহালকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে গুলি ও কুপিয়ে মিরাজ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জাহাঙ্গীর নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চল আলোকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিরাজ হোসেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা এবং তেওতা বালু মহালের ম্যানেজার ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ড্রেজারের ওপর বসে হিসাব-নিকাশ করছিলেন মিরাজ হোসেন। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত স্পিডবোটে এসে অতর্কিত গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম…

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে দুটি শিল্পপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী এ তথ্য জানান। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর, ঢাকার আশুলিয়া ও গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মাসুদ রানা, সাজেদুল ইসলাম, সাগর প্রামানিক, আক্তার হোসেন, আলামিন, আবু বক্কর সিদ্দিক, বিল্লাল হোসেন ও ছালাম। এর আগে, গত ২০…

Read More

বাংলাদেশের আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। ফলে তাকে দেশটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক ও বাংলাদেশি একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে। জানা গেছে, ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক বক্তৃতা সিরিজে অংশ নিতে তিনি ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফরে ছিলেন। তবে সফর চলাকালেই মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়। এর ফলে নির্ধারিত কয়েকটি কর্মসূচি আর অনুষ্ঠিত হয়নি। অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম দেশটির পার্লামেন্টে বলেন, আজহারির সফর নিয়ে বিভিন্ন কমিউনিটি গ্রুপ আগেই উদ্বেগ প্রকাশ করেছিল। তাদের অভিযোগ, অতীতে তার কিছু বক্তব্যকে ঘিরে বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ উঠেছিল। গণমাধ্যমের খবরে বলা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া একটি…

Read More

যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি দাবি করেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন, উপনিবেশবাদ কিংবা আধিপত্য বিস্তারের নীতি অনুসরণ করেনি। বরং দেশটি সবসময় নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছে। বুধবার (১ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত ওই চিঠিতে পেজেশকিয়ান বলেন, ইরান মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক সভ্যতা, যার পরিচয় কেবল ভৌগোলিক নয়, বরং ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবেও গভীরভাবে প্রোথিত। চিঠিতে ইরানকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে তুলে ধরার প্রবণতার তীব্র সমালোচনা করে তিনি বলেন, এমন বর্ণনা বাস্তবতা বা ইতিহাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষায়, ইরানকে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে মূলত কিছু প্রভাবশালী…

Read More

হবিগঞ্জের মনতলা এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ১৩ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত থেকে লাইনচ্যুত পাঁচটি ওয়াগন ও একটি গার্ডব্রেক উদ্ধারে কাজ করছে রেলওয়ের রিলিফ ট্রেন ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল। দ্রুত রেল চলাচল স্বাভাবিক করতে উদ্ধার ও মেরামত কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনার জেরে সিলেট থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ও ‘কালনী এক্সপ্রেস’, এবং চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’-এর যাত্রা বাতিল করা হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলভর্তি ট্রেনটি মনতলা স্টেশন পার হয়ে শাহপুর এলাকায় পৌঁছালে এর…

Read More

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিকভাবে বিভিন্ন স্থানে বাড়িঘর ও স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টার দিকে মালাক্কা সাগর এলাকায় এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টারনেট শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই ৫ দশমিক ৫ এবং ৫ দশমিক ২ মাত্রার অন্তত দুটি আফটারশক রেকর্ড করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশঙ্কা করছে, পরবর্তী সময়েও আরও কম্পন অনুভূত হতে পারে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় বাড়িঘর ও ভবনের অংশ ধসে পড়েছে। একটি ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা…

Read More

নিজস্ব প্রতিনিধি: অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর ও মাটি পরিবহনরত একটি ট্রলি জব্দ করে অকেজো করা হয়। বুধবার (১ এপ্রিল) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ চকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আটক আশ্রাব আলী মোল্লার ছেলে মো. রনি মোল্লাকে (২৬) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মাখন বিশ্বাসের ছেলে মো. মারুফ হোসেন (২৪) এবং আঃ ছাত্তারের ছেলে মো.…

Read More

দেশজুড়ে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে বিশেষ হাম টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। একইসঙ্গে ইপিআইয়ের নিয়মিত অন্যান্য টিকাদান কার্যক্রমও চালু থাকবে। বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় হামের বিস্তার ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, গ্যাভি থেকে ২ কোটি ১৯ লাখ ডোজ হাম টিকা সাময়িকভাবে সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও বলেন, ইউনিসেফকে টিকা সংগ্রহের জন্য ৬০৪ কোটি টাকা ইতোমধ্যে দেওয়া হয়েছে।…

Read More

চব্বিশের গণঅভ্যুত্থানের পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠার পর অন্তর্বর্তী সরকারের সময় বাহিনীটির ইউনিফর্মে পরিবর্তন আনা হয়েছিল। তবে নতুন পোশাক চালুর পর থেকেই এর রঙ, মান ও ব্যবহারিক উপযোগিতা নিয়ে নানা সমালোচনা দেখা দেয়। এখন আবার পুরনো কোনো পোশাকে ফেরার ইঙ্গিত মিলেছে। পুলিশ সদস্যদের একটি বড় অংশের অভিযোগ, নতুন পোশাকটি দেশের আবহাওয়ার সঙ্গে উপযোগী নয়। বিশেষ করে এটি ঘাম শোষণে দুর্বল, আরামদায়ক নয় এবং দীর্ঘ সময় দায়িত্ব পালনের জন্য সুবিধাজনকও নয়। অনেকের মতে, নতুন পোশাকের নকশা ও রঙও পুলিশ বাহিনীর পরিচয়ের সঙ্গে যথাযথভাবে মানানসই হয়নি। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান বলেন, নতুন পোশাকটি বাহিনীর স্বাতন্ত্র্য ঠিকভাবে তুলে…

Read More

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে ‘ক্রুসেড’ বা ‘ধর্মযুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়ে ইরানের পক্ষে লড়াইয়ের প্রস্তুতির কথা জানিয়েছে চেচেন বাহিনীর একটি অংশ। বিশেষ করে চেচেন স্পেশাল ফোর্স ‘আখমত’-সংশ্লিষ্ট মহল থেকে এই যুদ্ধকে সরাসরি ‘জিহাদ’ হিসেবে বর্ণনা করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। মূলত, এই বাহিনী রাশিয়ার স্বায়ত্তশাসিত চেচনিয়া অঞ্চলের ক্ষমতাধর নেতা রমজান কাদিরভের ঘনিষ্ঠ বলয়ে পরিচিত। কাদিরভের অনুসারী আধাসামরিক গোষ্ঠী ‘কাদিরোভতসি’ দীর্ঘদিন ধরেই রাশিয়ার পক্ষে বিভিন্ন সংঘাতে সক্রিয় রয়েছে। ইউক্রেন যুদ্ধেও তাদের অংশগ্রহণ আন্তর্জাতিকভাবে আলোচিত ছিল। প্রতিবেদন অনুযায়ী, চেচেন স্পেশাল ফোর্স ‘আখমত’-এর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আপতি আলাউদিনভ এক ভিডিও বার্তায় বলেন, রাশিয়ার অনুমোদন মিললে তার যোদ্ধারা ইরানে যেতে…

Read More