Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
ঈদের ছুটি শেষে পুনরায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ রোববার (২৯ মার্চ)। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজকের সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। এছাড়া অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকও হওয়ার কথা রয়েছে। গত ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি করা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এতে সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন। এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জাতীয় গুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং…
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৮ কেজি। শনিবার (২৮ মার্চ) রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৮ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আগে থেকেই পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। তল্লাশির একপর্যায়ে বিমানের কার্গো হোল্ডের টয়লেট প্যানেল খুলে কৌশলে লুকিয়ে রাখা সাদা কাপড়ে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা। পরে জব্দ করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।…
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করতে ঝটিকা সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে তিনি নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান। এরপর সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান। সেখানে তিনি জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। সবশেষে সকাল ১০টার দিকে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে তিনি কৃষক কার্ডের ডেমো…
নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলায় উজ্জ্বল মোল্লা (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাতো ভাই এম. রেজুয়ান হোসেন (১৯)ও ছুরিকাঘাতে আহত হয়েছেন। গুরুতর অবস্থায় উজ্জ্বল মোল্লা বর্তমানে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শনিবার (২৮ মার্চ) গুরুতর আহত উজ্জ্বল মোল্লার বাবা আঃ আলীম মোল্লা (৪৭) এবিষয়ে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ২৭ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মেদুলিয়া গ্রামের ডাবল ব্রিজ এলাকা থেকে বাড়ি ফেরার পথে নয়ন মিয়া (২৪),…
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় দেশে আনা হবে। এরপর ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি ঢাকার সম্মিলিত…
বকুল হাসান খাঁন : বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুর মুঠোয় মুঠোয় আমলকি খেতেন। তার লেখার টেবিলে প্রায় সব সময় বারকোশ (এক প্রকার পাত্র) ভর্তি আমলকী থাকত। অতীতে আমলকীর যে কদর ছিল এখন সে কদর আর নেই। শুধু কদর নেই বললে কম বলা হবে। ফলটিই দিন দিন হারিয়ে যাচ্ছে। এখন আমরা যেসব ফল খাচ্ছি এর বেশিরভাগ বিষাক্ত কেমিকেল মেশানো, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ফল পাকানো ও ফলে চটক বাড়ানোর জন্যই এই বিষাক্ত কেমিকেল মেশানো হয়ে থাকে। আর এগুলোই আমরা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছি কেউ জেনে, কেউ না জেনে। আর খাদ্যপ্রাণে ভরা গোলাকৃতির আমলকী ফল আমরা কেউ খাই না। নতুন প্রজন্মের অনেকেই এই ফলটিকে…
বকুল হাসান খান : গোলাকৃতির, লম্বাকৃতির সবুজ বা কালচে রংয়ের তবে ভেতরে লাল তা একটু কম বা বেশি এমন বর্ণণা শুনলে যে নামটি মাথায় আসে তা হচ্ছে তরমুজ। গ্রীষ্মকালে যা দেশের হাটে-মাঠে চোখে পড়বে আপনার। অত্যন্ত রসালো এ ফলটি গরমে শুধু আপনার তৃষ্ণা মেটাবে না, আপনার শরীরকে সুস্থ রাখার বটিকা হিসেবেও কাজ করবে এই তরমুজ। ভেতরের শাস এবং বিচি দুটোই খাওয়া যায় এবং দুটোতেই রয়েছে অনেক উপকারিতা। খাওয়ার আগে জেনে নিন তরমুজের পুষ্টিগুণঃ প্রতি ১০০ গ্রাম পাকা তরমুজ থেকে আপনি ক্যালরি পাবেন প্রায় ১৫ মি. গ্রাম। মূলত তরমুজের ৯২ থেকে ৯৫ গ্রামই হচ্ছে পানি। ১০০ গ্রাম তরমুজ থেকে আপনি আঁশ…
সরকার দেশের সব পেট্রোল পাম্পে কার্যক্রম তদারকি জোরদার করতে প্রতিটি পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সমন্বয় নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মার্চ অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দিতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর পাম্পগুলিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরাসরি ট্যাগ অফিসার নিয়োগ করবে। অন্য…
বাংলাদেশ থাইল্যান্ডের ব্যাঙ্ককে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্ট ২০২৬ (স্টেজ I)-এ বাংলাদেশের পুরুষ কম্পাউন্ড দল প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছে। শেষ রাউন্ডে বাংলাদেশ ও ভিয়েতনামের মুখোমুখি লড়াই হয়। উত্তেজনাপূর্ণ খেলায় বাংলাদেশের দল জিতেছে ২৩১-২২৫ স্কোরে। স্বর্ণজয়ী দল: হিমু বচ্ছর আইশ্বর্য রহমান নিয়াজ আহমেদ এই তিনজনের অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশ আর্চারিতে ইতিহাস গড়েছে। সফরের মূল মুহূর্তগুলো: কোটারফাইনাল: মালয়েশিয়াকে পরাজিত সেমিফাইনাল: ভুটানকে হারিয়ে ফাইনালে প্রবেশ (২৩২-২২৮) ফাইনাল: ভিয়েতনামকে পরাজিত করে স্বর্ণ নিশ্চিত বিশেষত্ব: ভিয়েতনাম সেমিফাইনালে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারতকে (২৩৪-২৩৩) হারিয়েছিল। তাই বাংলাদেশের এই জয় আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ এবং বিশেষ। এটি শুধু একটি পদক নয়, এটি বাংলাদেশের আর্চারিতে নতুন যুগের সূচনা। জাতিকে গর্বিত করার…
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উপস্থিত আছেন বিরোধী দলীয় উপনেতা ডা. আবদুল্লাহ তাহেরসহ কমিটির ১১ সদস্য। মূলত, সংসদ সদস্যদের আবাসন সমস্যাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধানের করণীয় নির্ধারণ করতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে, বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভাও অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে ওই বৈঠক হবে। বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হতে পারে। এসব অধ্যাদেশের…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
