Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

নিজস্ব প্রতিবেদক:ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মামলার নথি অনুযায়ী, গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে…

Read More

বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ, পারস্পরিক আস্থা, ভিসা, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও অভিন্ন নদীর পানিবণ্টন—এসব গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে আগামীকাল দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ৭ এপ্রিল মঙ্গলবার থেকে ৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত এই সফরকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের সূত্র বলছে, ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার অংশগ্রহণের পর দিল্লির এই সফরকে ‘সম্পর্ক পুনর্গঠনের ধারাবাহিকতা’ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। দিল্লির অবস্থান বুঝতে চাইবে ঢাকা কূটনৈতিক সূত্রগুলো জানায়, এই সফরে বাংলাদেশ মূলত দিল্লির বর্তমান ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক অবস্থান বুঝতে চাইবে। একইসঙ্গে ভারতকেও বার্তা দেওয়া হবে যে,…

Read More

 আবারও বেড়েছে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম। দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ ডলার, যা গত সপ্তাহের তুলনায় ১২ সেন্ট বেশি। রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে হামলার পর থেকেই জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়। এরপর থেকে দেশটিতে জ্বালানির দাম প্রায় ৩৭ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়া এবং মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন কমে যাওয়ার প্রভাবেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও। অঙ্গরাজ্যভেদে জ্বালানি তেলের দামে…

Read More

দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা হামের টিকা পাবে। আগে টিকা নেওয়া থাকলেও শিশুরা এই ক্যাম্পেইনের আওতায় আবারও টিকা নিতে পারবে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, অসুস্থ শিশুকে হামের টিকা দেওয়া হবে না। তবে হামে আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান তিনি। তিনি বলেন, সারা দেশে নয়, প্রথম পর্যায়ে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় এই বিশেষ টিকাদান কার্যক্রম চালানো হবে। হামের ব্যাপক বিস্তার ঠেকাতে জরুরি ভিত্তিতে এই কর্মসূচি হাতে নেওয়া…

Read More

দেশে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে কাজাখস্তান থেকে ১ লাখ টন পরিশোধিত ডিজেল এবং সিঙ্গাপুর থেকে ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ৭৫ দশমিক ০৬ মার্কিন ডলার মূল্যে ১ লাখ টন ডিজেল কেনা হবে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই জ্বালানি আমদানি করা হচ্ছে বলে জানানো হয়েছে। এছাড়া, দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক…

Read More

রাজধানীতে আগামীকাল সকাল ৯টা থেকে শুরু হচ্ছে হামের বিশেষ জরুরি টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম পর্যায়ে ঢাকার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এদিকে, হামের প্রাদুর্ভাবের মধ্যেই গত ২৪ ঘণ্টায় রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হাম আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন সদ্য জন্ম নেওয়া শিশু থেকে শুরু করে বয়স্করাও। বিশেষ করে শিশুদের আক্রান্তের হার বেশি হওয়ায় উদ্বেগ বাড়ছে। দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক কর্নেল লতিফা রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭০ জন রোগী। বর্তমানে…

Read More

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতিতে চলা একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজনের নাম ফিরোজ আহমেদ (৫০)। তিনি কদমতলির মুরাদপুর এলাকায় বসবাস করতেন। অপর নিহত ব্যক্তি একজন যাত্রী, যার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর পথচারীরা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে উপস্থিত পথচারী মো. খাইরুল ইসলাম জানান, রাত ১টার দিকে তিনি মীরহাজীরবাগ কাঁচাবাজারের…

Read More

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি সব অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন এ সিদ্ধান্ত আগামী রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় এক ঘণ্টা কমিয়ে মোট ৭ ঘণ্টা করা হয়েছে। নতুন সময়সূচি অনুসারে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। একইসঙ্গে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্যও নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এ…

Read More

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর এটিই বিএনপির স্থায়ী কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হতে পারে। বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ, জুলাই জাতীয় সনদ, বৈশ্বিক জ্বালানি সংকট, দেশে হামের প্রাদুর্ভাব, সংরক্ষিত নারী আসন এবং দলের সাংগঠনিক কার্যক্রম—এসব বিষয় গুরুত্ব পেতে পারে। এর আগে, জাতীয়…

Read More

দেশজুড়ে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ চার জেলায় আরও ৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের সময়মতো টিকা না পাওয়াই পরিস্থিতি জটিল হওয়ার অন্যতম বড় কারণ। চিকিৎসকদের মতে, হাম প্রতিরোধে ভ্যাকসিন নেওয়ার ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, ফলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে আসে। পরিস্থিতি মোকাবিলায় সরকার বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ২৯ মার্চ থেকে সারাদেশে এই কর্মসূচি শুরু হবে। এর আওতায় ৬ মাস…

Read More