Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপস না করে বাহিনীকে সর্বদা সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পিলখানার ঘটনার পরবর্তী সময়ে নানা কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল। এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন,“আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই, যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে, আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপস না করে সশস্ত্র বাহিনীকে সব সময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে।” তিনি…

Read More

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই মামলায় ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যাদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় রয়েছেন। মামলার ৩০ আসামির মধ্যে ৬ জন গ্রেফতার রয়েছেন এবং তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বাকি ২৪ জন পলাতক। প্রসিকিউশনের দাবি, সাক্ষ্য, জবানবন্দি ও দালিলিক তথ্য-উপাত্তে তারা অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন। মামলার তদন্ত প্রতিবেদন গত বছরের ২৪ জুন…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, এই দুই আসনে ভোট হবে ৯ এপ্রিল। বগুড়া-৬ আসনে যারা লড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপির রেজাউল করিম বাদশা জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার এই আসনে ভোটার সংখ্যা সাড়ে ৪ লাখের বেশি। এছাড়া ৩ হাজার ৭৩৬ জন পোস্টাল ব্যালট ভোটার রয়েছেন। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্র, যার মধ্যে…

Read More

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে দেশের ১০,৫৬৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। কারিগরি প্রতিষ্ঠান: ২,৩৩৬টি মাদরাসা: ৮,২৩২টি এছাড়া, মাদরাসা শিক্ষাকে আধুনিক করার জন্য স্মার্ট ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ, এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় রয়েছে: প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং/মিড-ডে মিল মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মাল্টিমিডিয়া ক্লাসরুম ১,৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য ডিজিটাল পরিচয় (এডু-আইডি) কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা আইসিটি বিভাগ ও বিসিসি শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ চালু করবে: অ্যাগ্রিকালচার ইনটেলিজেন্স সাইবার সিকিউরিটি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (ফ্লাটার) পাইথন প্রোগ্রামিং ওয়েব ভিত্তিক ডিজিটাল মার্কেটিং

Read More

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়া মাত্রই লেবাননে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যেখানে ইসরায়েলও সম্মতি জানায়। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেন, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। রাজধানী বৈরুতের দাহিয়েহ উপশহর থেকেও বাসিন্দাদের সরানো হচ্ছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে, দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে অভিযান চলছে, কিন্তু বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়ানোর চেষ্টা করা হবে।

Read More

রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে আজ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত বেলা ১১টা ৪০ মিনিটে হয়। খবর পেয়ে ১১টা ৫২ মিনিটে দুটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালের ১৫ তলা ভবনের ৬ ও ৭ তলায় সামান্য ধোঁয়া দেখা যায়। ঘটনার কারণ ও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে।

Read More

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খানের মুক্তির দাবিতে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাজপথে আন্দোলনের ডাক দিয়েছে। বিশেষ করে ৯ এপ্রিল, ইমরান খানের ক্ষমতাচ্যুতির দিনটিকে কেন্দ্র করে বড় ধরনের বিক্ষোভের আহ্বান জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শাহবাজ শরিফ সরকার রাওয়ালপিন্ডি শহরে ১৫ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে, যার ফলে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ হয়েছে। অন্যদিকে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি দাবি করেছেন, পিটিআই-এর কর্মসূচি শান্তিপূর্ণ। তিনি সরকারের প্রতি প্রতিহিংসা না করে সমাবেশ অনুমোদনের আহ্বান জানান, তবে প্রশাসন তা অনুমোদন করেনি। আইনি লড়াইয়ে কিছু স্বস্তির খবর এসেছে ইসলামাবাদ হাইকোর্ট থেকে। সাবেক প্রধানমন্ত্রীর ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি…

Read More

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ডাকাত দল স্বর্ণালংকার, রুপা ও নগদ টাকার পাশাপাশি ঘরের বিভিন্ন মালামাল এমনকি কাপড়চোপড়ও লুট করে নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল কড়ইতলা গ্রামের মালয়েশিয়াপ্রবাসী শাহ পরানের বাড়িতে হানা দেয়। এ সময় দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, একটি ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান বিভিন্ন জিনিসপত্র লুট করে তারা। এরপর ডাকাত দলটি পাশের আরেক প্রবাসী আল আমিনের বাড়িতে ঢোকে।…

Read More

মধ্যরাত পেরিয়ে গেলেও কমেনি দর্শকের উচ্ছ্বাস। বগুড়ার মম ইন–এর সবুজ চত্বরে তখনও শত শত দর্শকের ভিড়। ক্লান্তি নয়, বরং মঞ্চের প্রতিটি মুহূর্ত উপভোগে ছিল বাড়তি আগ্রহ। আর ঠিক তখনই মঞ্চে উঠে আসেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। তার কণ্ঠে ভেসে আসে কালজয়ী গান ‘সাধের লাউ বানাইলাম বৈরাগী’। সঙ্গে সঙ্গে দর্শকরাও সুর মেলান। মুহূর্তটি যেন পরিণত হয় এক অনন্য সঙ্গীতময় আবহে। খুরশীদ আলমের নাচে বাড়তি চমক গানের মাঝেই হঠাৎ মঞ্চে উঠে আসেন আরেক বরেণ্য শিল্পী খুরশীদ আলম। ‘চুমকি চলেছে একা’ খ্যাত এই শিল্পী গানের তালে কোমর দুলিয়ে নাচতে শুরু করলে মুহূর্তেই ফেটে পড়ে দর্শকদের করতালি। উপস্থিত অনেকের মতে, এটিই ছিল ‘টিএমএসএস…

Read More

ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ। একই সঙ্গে আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে। আজ বুধবার প্রকাশিত ১৩ দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভিসা বা সংশ্লিষ্ট সেবা নিতে হলে আবেদনকারীদের অবশ্যই সরকারি ও দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যেসব দেশ যৌথ বিবৃতিতে সই করেছে বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো— যুক্তরাজ্য কানাডা ডেনমার্ক ফ্রান্স জার্মানি হাঙ্গেরি ইতালি নেদারল্যান্ডস নরওয়ে স্পেন সুইডেন সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়াসহ সংশ্লিষ্ট কয়েকটি দেশের হাইকমিশন ও দূতাবাস নিজেদের ফেসবুক পেজে এই যৌথ বিবৃতি প্রকাশ করেছে। কী কী বিষয়ে সতর্ক করা হয়েছে যৌথ…

Read More