Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। শনিবার (২ মে) সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং জানায়, রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবন-এর পূর্ব ব্লকের নিচতলায় শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন ৪৯ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে। দলীয় হিসেবে নির্বাচিতদের মধ্যে বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন সদস্য রয়েছেন।

Read More

পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার-এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি বলেন, অতিবৃষ্টিতে জলাবদ্ধতা কমানো এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ—দুই লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, যোগাযোগ খাতে উন্নয়নের অংশ হিসেবে ঢাকা-সিলেট রুটে রেলপথ ডাবল লাইন করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সড়কের পাশাপাশি রেল যোগাযোগ বাড়ানো হলে যানজট ও পরিবহন ব্যয় কমবে, পাশাপাশি কৃষিজমির ক্ষতিও কমানো সম্ভব হবে। স্বাস্থ্যখাতেও নতুন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সিলেট মেডিকেল কলেজ-এ শিগগিরই ২৫০ শয্যার হাসপাতাল চালু করা হবে, যা পর্যায়ক্রমে ১,২০০ শয্যায় উন্নীত করা…

Read More

দেশে হাম ও ডেঙ্গুসহ সংক্রামক রোগ মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ২৫০ শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনসহ মানবসম্পদ—কোনো কিছুরই সংকট নেই। তবে তিনি অভিযোগ করে বলেন, নির্ধারিত বাজেট থাকা সত্ত্বেও গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে যথাযথ ব্যয় হয়নি। তিনি আরও বলেন, আগামী বাজেটে স্বাস্থ্য খাতে সক্ষমতা আরও বাড়ানো হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, মে মাসের মধ্যেই দেশে হামের প্রকোপ কমে গিয়ে প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবে। এ সময় যক্ষ্মাসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণে বাংলাদেশকে ৬ লাখ মার্কিন…

Read More

চব্বিশের জুলাই আন্দোলনে সংঘটিত দুই হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি মামলায় তাকে জামিন দেন। এর আগে, গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই পাঁচ মামলায় গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান আইভী। তবে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদন বর্তমানে আপিল…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে হঠাৎ তীব্র পেটে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তার চিকিৎসা চলছে। তিনি দেশবাসীর কাছে তার বড় ভাইয়ের…

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সিংগাইর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ লি:)–এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউসিসিএ লি:–এর সভাপতি আক্তারুজ্জামান সুরুজ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবি’র মাঠ সংগঠক একেএম রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেক, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নার্গিস আক্তার এবং ইউসিসিএ লি:–এর…

Read More

শুধু রাজধানী নয়, দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে নাগরিক সুযোগ-সুবিধা পৌঁছে দিতে কাজ করছে সরকার – এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, উন্নয়নকে ঢাকাকেন্দ্রিক না রেখে সারাদেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ঢাকা-কেন্দ্রিক সুযোগ-সুবিধার কারণে মানুষ বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসছে। এ প্রবণতা কমাতে বিকেন্দ্রীকরণ পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, দেশের বিভিন্ন স্থানে উন্নত চিকিৎসাসেবা ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যাতে মানুষ নিজ নিজ এলাকায় থেকেই প্রয়োজনীয় সেবা পেতে পারে। একইসঙ্গে রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তরের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নগর ব্যবস্থাপনায় মশক নিধন…

Read More

রাতভর মেঘে ঢাকা থাকার পর ভোর হতেই ঝুম বৃষ্টিতে ভিজেছে ঢাকা। বুধবার (২৯ এপ্রিল) সকালে হঠাৎ নামা এই ভারী বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও নগরবাসীর দৈনন্দিন চলাচলে নেমে আসে ভোগান্তি। বিশেষ করে অফিসগামী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। অনেকেই ছাতা ছাড়াই বের হয়ে বৃষ্টিতে ভিজে যান, আবার অনেকে আশ্রয় নেন কাছাকাছি দোকান বা ভবনে। ছাতা থাকলেও প্রবল বৃষ্টির কারণে অনেকের কাপড় ও জুতা ভিজে যায়, ফলে দুর্ভোগ আরও বাড়ে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের মধ্যে দেশের কিছু অঞ্চলে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Read More

সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে জমির ধান, বাঁধ ভেঙেছে দুটিসুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সঙ্গে উজান থেকে আসা পাহাড়ি ঢল নামছে। এতে হাওর ও নদীতে পানি বেড়ে কৃষকের চোখের সামনেই জমির ধান তলিয়ে যাচ্ছে। এদিকে পানির চাপে দুই উপজেলায় দুটি বাঁধ ভেঙে ফসলহানির ঘটনা ঘটেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত সুনামগঞ্জে হাওরের ৪৪ ভাগ জমির ধান কাটা হয়েছে। বোরো আবাদের অর্ধেক জমির ধান কাটা এখনো বাকি। সবকিছুই এখন প্রকৃতির ওপর নির্ভর করছে।অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেকটা দিশাহারা হয়ে পড়েছেন হাওরের কৃষকেরা।…

Read More

নিজস্ব প্রতিনিধি, সিংগাইর: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন প্রধান সহকারী (কাম) হিসাবরক্ষক কামরুল হাসান। তার বিরুদ্ধে এবার উঠেছে ঘুষ গ্রহণ, প্রতারণা এবং ভুক্তভোগীকে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগ। বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ সত্ত্বেও কামরুল হাসানের বহাল তবিয়তে থাকা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেবা গ্রহীতাদের মধ্যে দেখা দিয়েছে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া। অভিযোগে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ৪র্থ শ্রেণির প্রয়াত কর্মচারী সুফিয়া খাতুনের মেয়ে আরিফার কাছ থেকে পেনশনের টাকা তুলে দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা হাতিয়ে নেন কামরুল। অভিযোগ অনুযায়ী, অর্থ নেওয়ার পর তিনি ভুক্তভোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন…

Read More