Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

সময়পত্র ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় এবার রাজনীতির মঞ্চেও ইতিহাস গড়লেন। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ সকালে শপথ নিয়েছেন তিনি। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের প্রধান। কংগ্রেস, ভিসিকে এবং বামপন্থী দল সিপিআই ও সিপিএমের সমর্থনে সরকার গঠন করছে বিজয়ের দল। এর মধ্য দিয়ে কয়েকদিনের রাজনৈতিক নাটকীয়তারও অবসান হয়েছে। সিনেমার পর্দায় যাত্রা শুরু হয়েছিল খুব ছোটবেলায়। ১৯৮৪ সালে তাঁর বাবা ও নির্মাতা এস এ চন্দ্রশেখর পরিচালিত ‘ভেটরি’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন বিজয়। সেই কাজের জন্য পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৫০০ রুপি। পরবর্তীতে ধীরে ধীরে তামিল সিনেমার অন্যতম বড় তারকায়…

Read More

মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছেছে। তেলনীতি, আঞ্চলিক প্রভাব বিস্তার, যুদ্ধরাজনীতি এবং নেতৃত্বের প্রতিযোগিতা—সব মিলিয়ে দুই দেশের দ্বন্দ্ব ক্রমেই প্রকাশ্যে আসছে। তথ্যসূত্র: মিডল ইস্ট আই বিশ্লেষকদের মতে, এই বিরোধের শিকড় অনেক পুরোনো। ১৯৫০-এর দশকের ‘বুরাইমি বিরোধ’ থেকে শুরু করে বর্তমান জ্বালানি ও ভূরাজনৈতিক প্রতিযোগিতা—দুই দেশের মধ্যে অবিশ্বাস দীর্ঘদিনের। সেই পুরোনো দ্বন্দ্ব এখন নতুন মাত্রা পেয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান–এর নেতৃত্বে। বর্তমানে বিরোধের সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে তেলনীতি। সম্প্রতি ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, ওপেক এর…

Read More

নিজস্ব প্রতিনিধি: পুলিশ বাহিনীকে জনগণের সেবায় আরও দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি যেন নিজেদের স্বার্থে পুলিশকে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী স্মরণ করেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে পাকিস্তানি হানাদার বাহিনীর হামলায় বহু পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন। তিনি বলেন, সেই আত্মত্যাগের মধ্য দিয়েই স্বাধীনতার লড়াই আরও বেগবান হয়েছিল এবং দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান…

Read More

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত মানবিক সহায়তার আওতায় গৃহ নির্মাণের জন্য হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রবিবার (১০ মে) সকাল ১১টায় সিংগাইর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের একটি মন্দির ও ১৭টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহাদী হোসেনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।…

Read More

ভারতের পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আজ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ শনিবার (৯ মে) স্থানীয় সময় সকাল ১০টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই আয়োজন। তথ্যসূত্র: এনএ পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম বিজেপির কোনো নেতা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে শুক্রবার বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিও। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতাদের। এছাড়া দেশের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা…

Read More

নিজস্ব প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী–স্ত্রীর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, গভীর রাতে আবদুস সালাম শিকদার ও তাঁর স্ত্রী নাসিমা বেগমের ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর দম্পতি নিজেদের তিন সন্তানকে দ্রুত ঘর থেকে নিরাপদে বের করে দেন। তবে সন্তানদের রক্ষা করতে গিয়ে তারা আর বের হতে পারেননি। পরে আগুনের ভেতরেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ভোর…

Read More

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-এর সঙ্গে চলমান আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং খুব দ্রুত যুদ্ধের অবসান হতে পারে। তথ্যসূত্র:  আল-জাজিরা বুধবার (৬ মে) হোয়াইট হাউস-এ এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তিনি বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং উভয়পক্ষ একটি চুক্তির কাছাকাছি পৌঁছাতে পারে। তবে তিনি স্পষ্ট করে দেন, কোনো সমঝোতা হলেও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, আগামী সপ্তাহে তার সম্ভাব্য চীন সফরের আগেই সমঝোতা হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। তবে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ পুনরায় শুরু হতে পারে বলেও সতর্ক করেন তিনি। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের…

Read More

নিজস্ব প্রতিবেদক: আইন লঙ্ঘন করে অতালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা অর্থ সুদসহ ফেরত আনতে [ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট] কে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির তথ্য অনুযায়ী, ২০১৩ সালে ‘ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড’ থেকে অতালিকাভুক্ত বেঙ্গল পলি অ্যান্ড পেপার-এ দেড় কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। এখন সেই বিনিয়োগের বিপরীতে ৩০ কার্যদিবসের মধ্যে ৫ কোটি ৭৪ লাখ টাকা ফান্ডে ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না এলে প্রতিষ্ঠানটিকে ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে। এছাড়া ২০১৭ সালে একই ফান্ড থেকে এএফসি হেলথ-এ ৬ কোটি…

Read More

বিশ্ববাজারে টানা দুইদিন দাম কমার পর আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য। বৃহস্পতিবার (৭ মে) ব্রেন্ট ক্রুড অয়েল-এর দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। একইসঙ্গে ডব্লিউটিআই ক্রুড অয়েল-এর দামও বেড়ে প্রায় ৯৬ ডলারে পৌঁছেছে। তথ্যসূত্র: দ্য ওয়াশিংটন পোষ্ট বুধবার ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, ইরান কোনো সমঝোতায় রাজি হলে হরমুজ প্রণালি আবার স্বাভাবিকভাবে উন্মুক্ত হতে পারে। এই ঘোষণার পর বাজারে তেলের দাম কিছুটা কমে যায়। একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম নেমে আসে ৯৮ ডলারে এবং ডব্লিউটিআই কমে দাঁড়ায় ৮৯ ডলারে। তবে পরবর্তীতে ট্রাম্প ইরানকে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি দিলে বাজারে আবারও অস্থিরতা তৈরি হয়। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ফের ঊর্ধ্বমুখী…

Read More

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র-এর ফ্লোরিডা-য় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৬ মে) স্থানীয় সময় দুপুরে টাম্পা এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-র শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি উপস্থিত ছিলেন। জানাজা শেষে বৃষ্টির মরদেহ একটি ফিউনারেল সার্ভিস প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার মরদেহটি অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ সরকার নিহত দুই শিক্ষার্থী—নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল লিমন-এর মরদেহ দেশে…

Read More