জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে হঠাৎ তীব্র পেটে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এ বিষয়ে সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তার চিকিৎসা চলছে। তিনি দেশবাসীর কাছে তার বড় ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, সারজিস আলম জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

