ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
শনিবার (২ মে) সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং জানায়, রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবন-এর পূর্ব ব্লকের নিচতলায় শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন ৪৯ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে।
দলীয় হিসেবে নির্বাচিতদের মধ্যে বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন সদস্য রয়েছেন।

