Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। ২৯৩টি আসনের মধ্যে ২০৬টিতে এগিয়ে বা জয় নিশ্চিত করে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অনেকটাই ছাড়িয়ে গেছে দলটি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১টি আসন। এই ফলাফলে রাজ্যজুড়ে উচ্ছ্বাসে মেতেছে বিজেপি সমর্থকরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে বড় রাজনৈতিক পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন। নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের আসনেও পরাজিত হয়েছেন বলে জানা গেছে। অপরদিকে শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়েছেন এবং মুখ্যমন্ত্রী পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। এছাড়া মুখ্যমন্ত্রী হিসেবে আরও যাদের নাম আলোচনায় রয়েছে তাদের মধ্যে রয়েছেন শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক,…

Read More

চীন-এর হুনান প্রদেশ-এ একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে প্রদেশের রাজধানী চাংশা-য় অবস্থিত একটি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। শহরটি আতশবাজি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয় সূত্র জানায়, ‘হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে’ নামের কারখানাটিতে বিস্ফোরণের পর আগুন ও ঘন ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ৫০০ দমকলকর্মী, উদ্ধারকর্মী ও চিকিৎসাকর্মী ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। উল্লেখ্য, বৈশ্বিক আতশবাজি সরবরাহে চীন অন্যতম বড় দেশ।…

Read More

সংযুক্ত আরব আমিরাত-এর ফুজাইরাহ অঞ্চলের একটি পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় উত্তেজনা নতুন করে বেড়েছে। সোমবার (৪ মে) এই হামলার জন্য ইরান-কে দায়ী করে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে আমিরাত। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফুজাইরাহ পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনে ড্রোন আঘাত হানলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনজন ভারতীয় নাগরিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সঙ্গে তারা দাবি করেছে, হামলায় ব্যবহৃত একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করা হয়েছে। অন্যদিকে, ইরান এ ঘটনায় আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে একটি সামরিক সূত্র দাবি করেছে, এই হামলার পেছনে সরাসরি ইরানের কোনো পরিকল্পনা নেই এবং…

Read More

চোখের সামনে নিজের ফলানো ধান পানিতে তলিয়ে যেতে দেখে সেই শোক সইতে পারলেন না এক কৃষক। শেষ পর্যন্ত মাঠেই প্রাণ হারালেন তিনি। শনিবার (২ মে) সকালে নাসিরনগর উপজেলা-র গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আহাদ মিয়া (৫৫) এ বছর ছয় বিঘা জমিতে ব্রি-২৯ জাতের ধান চাষ করেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিতে হাওরের পানি বেড়ে তাঁর সব জমির ধান তলিয়ে যায়। সকালবেলা শ্রমিকদের নিয়ে ধান কাটতে গিয়ে মাঠে গিয়ে দেখেন—চারদিকে শুধু পানি, কোথাও ধানের শীষের দেখা নেই। এই দৃশ্য দেখে তিনি জমির আইলে অচেতন হয়ে পড়ে যান এবং সেখানেই মারা যান। পরিবারের সদস্যরা জানান, প্রায় ৫০…

Read More

দক্ষিণ ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে তামিলনাড়ু ও কেরালা-র সাম্প্রতিক নির্বাচনী চিত্রে। তামিলনাড়ুতে চলচ্চিত্র তারকা বিজয় (থালাপতি)-এর দল তামিলাগা ভেট্রি কাজাগাম নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়ে রাজনীতিতে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে। দীর্ঘদিন ধরে রাজ্যটির রাজনীতি ডিএমকে ও এআইএডিএমকে-কে ঘিরে আবর্তিত হলেও এবার সেই সমীকরণে বড় পরিবর্তন এসেছে। তরুণ ও নতুন ভোটারদের একটি বড় অংশ বিজয়ের পরিবর্তনের বার্তায় সাড়া দিয়েছে বলে বিভিন্ন ট্রেন্ডে দেখা যাচ্ছে। অন্যদিকে কেরালায় চিত্র আরও নাটকীয়। ইউডিএফ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে রয়েছে, যেখানে তারা ১৪০টির মধ্যে প্রায় ১০০ আসনে এগিয়ে। বিপরীতে এলডিএফ অনেকটাই পিছিয়ে পড়েছে। এমনকি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিজ আসনেও চাপে রয়েছেন বলে প্রাথমিক…

Read More

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৪৩ হাজার ১৯ জন বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। রোববার (৩ মে) প্রকাশিত হজ–সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে ধর্ম মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্র থেকে। বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন।

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আধুনিক উৎপাদনশীল কলাকৌশল প্রয়োগের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করতে এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকেল ৩টায় উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর-শ্যামনগর গ্রামের রফিজ উদ্দিনের বাড়িতে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রায় ১৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের ডিলার আব্দুর রশিদ এবং পরিচালনা করেন রিজিওনাল সেলস অফিসার মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা কর্মকর্তা মোঃ হাবিবুল বাশার চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অসীম কুমার তালুকদার ও রোকনুজ্জামান খান। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় ব্র্যাকের উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল ফসলের…

Read More

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্থানীয় ক্রীড়াঙ্গনের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট দি প্লাস্টিসিটি ‘জয়মন্টপ প্রিমিয়ার লিগ’ (জেপিএল)-২০২৬ এর অষ্টম আসরের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে দর্শকভর্তি মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শনিবার (২ মে) বেলা ১১টার দিকে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বের খেলা শেষে দেউলী দশানী চ্যালেঞ্জার্স ও আনোয়ার আমিনুর ক্রিকেট একাডেমি ফাইনালে মুখোমুখি হয়। টস হেরে ব্যাট করতে নেমে দেউলী দশানী চ্যালেঞ্জার্স ২০ ওভারের ম্যাচে ১৮ ওভারে ২৩৪ রান সংগ্রহ করে। তবে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে পুনরায় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীতে উভয় দলের সঙ্গে…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক দেশ রূপান্তর এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনারম্বর আয়োজনে উদযাপিত হয়েছে। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার জয়মন্টপ সাধারণ পাঠাগার ও জয়মন্টপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির কার্যালয়ে কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সিংগাইর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিংগাইর প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সময়পত্রের নির্বাহী সম্পাদক মোঃ মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন – জয়মন্টপ সাধারণ…

Read More

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২ মে) ভোরে তিনি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন। এই সফরে তার সঙ্গে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। বিমানবন্দরে ইসলামিক মিশন জাপান-এর সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মী, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা তাকে স্বাগত জানান। সফরকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

Read More