Author: Dainik Somoypotro

দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।

নিজস্ব প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৯ মে) সকালে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে প্রচলিত আইনি প্রক্রিয়ার পাশাপাশি গ্রাম আদালত ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি কার্যকরভাবে প্রয়োগ করা জরুরি। তিনি জানান, আলোচনা, মধ্যস্থতা, সালিশ বা সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে আদালতে মামলার জট কমবে এবং দ্রুত সময়ে সমস্যার সমাধান সম্ভব হবে। সরকার জনগণের কাছে দায়বদ্ধ থেকে কাজ করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ রাষ্ট্র ও রাজনীতিতে নিজেদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ লক্ষ্যে…

Read More

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন–এর প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন। তথ্যসূত্র: বগুড়া ব্যুরো মঙ্গলবার (১৯ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে সোমবার (১৮ মে) রাতে মন্ত্রণালয়ের উপ-সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এ সিদ্ধান্ত অনুমোদন দেয়। গেজেট প্রকাশের পর…

Read More

নিজস্ব প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৃথক ঘটনায় ইভটিজিং ও অসদাচরণের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ইসলামনগর ফটক এলাকায় স্থানীয় এক ব্যক্তি দুই নারী শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে যান। এদিকে বটতলা এলাকায় একটি হোটেলের এক কর্মচারীর বিরুদ্ধে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় এক ছাত্রীকে স্পর্শ করার অভিযোগ ওঠে। পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। অন্যদিকে কলা ও মানবিক অনুষদ এলাকায় এক যুবক ছাত্রীদের সামনে জামা খুলে ঘোরাফেরা করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। তিনি…

Read More

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে ঈদের সম্ভাব্য তারিখ ২৮ মে ধরা হলেও চাঁদ দেখার ওপর নির্ভর করে ওই সময়ের কিছু টিকিট বিক্রি করা হবে। রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৮, ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট চাঁদ দেখা সাপেক্ষে অনলাইনে ছাড়া হবে। যদি ২৮ মে ঈদ উদযাপিত হয়, তাহলে ২৯ ও ৩০ মে’র টিকিট চাঁদ দেখা কমিটির ঘোষণার পরপরই বিক্রি শুরু হবে। ঈদের আগের যাত্রার জন্য ১৩ মে বিক্রি করা হয়েছে ২৩ মে’র টিকিট। একইভাবে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি হয়েছে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে যাত্রার টিকিট।…

Read More

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় দুটি পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। একসময় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকাকে ঘিরে এখন নেওয়া হচ্ছে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যৌথ বাহিনীর অভিযান শেষে এলাকায় প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ার পর সেখানে কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরকে এমন একটি এলাকা হিসেবে দেখা হতো, যেখানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশও ছিল সীমিত। এ কারণে এলাকাটিকে অনেকে “দেশের ভেতর আরেক দেশ” বলেও উল্লেখ করতেন। গত মার্চে যৌথ বাহিনীর প্রায় চার হাজার সদস্যের অভিযানের মাধ্যমে এলাকাটি সন্ত্রাসমুক্ত করা হয়। প্রায় তিন হাজার ১০০ একর আয়তনের এই অঞ্চলে…

Read More

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর শ্যামলীতে চিকিৎসক ও নার্সের অবহেলার কারণে হামের উপসর্গে আক্রান্ত এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে বাংলাদেশ শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, তিন দিন আগে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন পরিবারের সদস্যরা। তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. আসিফ হান্নান জানান, শিশুটি হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তার দাবি, হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে…

Read More

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি চাঁদপুরের উদ্দেশে রওয়ানা দেন। সফরসূচি অনুযায়ী, পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর চাঁদপুর পৌঁছে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। চাঁদপুর সফরে শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল এবং সদর উপজেলার বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও উপস্থিত থাকবেন তিনি। এ ছাড়া দিনব্যাপী বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে। চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির নেতাদের সঙ্গে একটি…

Read More

ডেস্ক রিপোর্ট: আজ ১৬ মে, ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায়ের দাবিতে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক লংমার্চ। সেদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ রাজশাহীর মাদ্রাসা ময়দানে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল লংমার্চটি চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। পানির ন্যায্য অধিকার নিয়ে এ ধরনের গণআন্দোলন সে সময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে পানির প্রবাহ কমে গিয়ে মরুকরণের আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে পদ্মা নদীতে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে।…

Read More

ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট শিল্পপতি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দি একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঔষধ শিল্পের সহযোগী প্রতিষ্ঠান দি প্লাস্টিসিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান। শনিবার (১৬ মে) ভোররাত পৌনে ৩টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন একমি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও তাঁর কন্যা তাসনিম সিনহা। মরহুম মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী…

Read More

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের একটি হাসপাতালকে ঘিরে ঘটে গেছে এক ব্যতিক্রমী ঘটনা, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তথ্যসূত্র: ফেসবুক ১৯৯৫ সালের ২৩ মার্চ সান আন্তোনিওর মেথডিস্ট হাসপাতালে জন্ম নেন লরেন কর্টেজ। সেই সময় তার জন্ম করিয়েছিলেন চিকিৎসক ডা. ব্রায়ান কক্স। ঠিক ২৫ বছর পর একই হাসপাতালের প্রসূতি বিভাগে আবারও হাজির হন লরেন। তবে এবার তিনি নবজাতক হিসেবে নয়, একজন মা হয়ে এসেছিলেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, তার সন্তানের জন্মও করান সেই একই চিকিৎসক—ডা. ব্রায়ান কক্স। দীর্ঘ তিন দশকের বেশি সময়ের চিকিৎসাজীবনে পাঁচ হাজারেরও বেশি শিশুর জন্ম দিয়েছেন এই চিকিৎসক। তবুও লরেন ও তার…

Read More