Author: Dainik Somoypotro
দৈনিক সময় পত্র - একটি বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। সত্য, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে সময়োপযোগী খবর পৌঁছে দেয়। গুরুত্বপূর্ণ গল্পগুলো তুলে ধরে আমরা প্রতিদিন আপনাকে সচেতন, সংযুক্ত ও আপডেট রাখি।
নিজস্ব প্রতিনিধি: বগুড়ায় তিন মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের শুভগাছা সাফলজানি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শেরপুর পৌর শহরের উলিপুর মহল্লার হারুনুর রশিদের ছেলে আবু রায়হান (১৮) এবং শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে তামিম হোসেন (১৮)। আবু রায়হান বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তামিম পড়তেন শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে। আহত হয়েছেন রাজন, সিয়াম, হাসান ও ছামির। তাদের প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের…
সময়পত্র ডেস্ক: ঈদের ছুটিতে আজ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত ১০টি সিনেমা। ‘শিকারি’, ‘তুফান’, ‘রাজকুমার’সহ দর্শকপ্রিয় একাধিক সিনেমা থাকছে টিভির পর্দায়। বিভিন্ন চ্যানেলে আজকের সিনেমা সূচি: * ATN Bangla সকাল ১০:২০ — বিদ্রোহী অভিনয়ে: শাকিব খান, শবনম বুবলী বেলা ২:৩০ — রাজকুমার অভিনয়ে: শাকিব খান, কোর্টনি কফি * Banglavision সকাল ১০:১০ — শুটার অভিনয়ে: শাকিব খান, শবনম বুবলী * Channel i সকাল ১০:১৫ — প্রিন্স অভিনয়ে: শাকিব খান, তাসনিয়া ফারিণ * Boishakhi Television বেলা ২:৩০ — শিকারি অভিনয়ে: শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় * Maasranga Television বেলা ২:১০ — রাজকুমার * NTV সকাল ১০:১৫…
সময়পত্র ডেস্ক: ঈদুল আজহার ছুটিতে শুক্রবারও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। যারা কাজের চাপ বা ছুটি না পাওয়ায় ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা দিচ্ছেন। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রীরা জানান, ঈদের পর সড়কে যানজট কম থাকায় স্বস্তিতে ভ্রমণ করা যাচ্ছে। তাই অনেকেই ঈদের দ্বিতীয় দিন যাত্রা বেছে নিয়েছেন। আবার কেউ কেউ ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিন আত্মীয়-স্বজনের বাড়িতে যাচ্ছেন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে। এদিকে বাস টার্মিনালের পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়ক ও মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে।
সময়পত্র ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৭ জন শিশু। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮২৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ৫১ জনের। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৫৬৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৪৭৫ শিশু এবং নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৮৮ জন। এ সময়ে…
নিজস্ব প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের গ্রিন কার্ড আবেদনের নিয়মে বড় পরিবর্তন আনছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রিন কার্ড পেতে আবেদনকারীদের নিজ দেশে ফিরে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হতে পারে। শুক্রবার এ সংক্রান্ত ঘোষণা দেয় ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। সংস্থাটি দাবি করছে, এই পরিবর্তনের মাধ্যমে অভিবাসন ব্যবস্থাকে আইনের মূল কাঠামোয় ফিরিয়ে আনা এবং বিভিন্ন ফাঁকফোকর বন্ধ করা হবে। তবে নতুন এই নীতির বিরোধিতা করেছেন অভিবাসন আইনজীবী ও সহায়তাকারী সংগঠনগুলো। তাদের আশঙ্কা, এতে লাখো অভিবাসীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। বাইডেন প্রশাসনের সময় ইউএসসিআইএস-এর সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা ডাগ র্যান্ড বলেন, বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য হলো গ্রিন কার্ড ও…
নিজস্ব প্রতিনিধি: হাম আক্রান্ত এলাকার হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক ও নার্সদের ঈদুল আজহার ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্ত শিশুদের ঈদের সময় ভিড় বা জনসমাগমে না নেওয়াই ভালো। একই সঙ্গে আত্মীয়-স্বজনের বাসায় যাতায়াত থেকেও বিরত থাকার অনুরোধ জানান তিনি। তিনি আরও বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আক্রান্ত শিশুদের আলাদা রাখার বিষয়ে সচেতন হতে হবে। টিকার ঘাটতির বিষয়ে মন্ত্রী অভিযোগ করেন, আগের সরকারের ব্যর্থতার কারণেই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে…
নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পথে একটি বালুবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা গরুবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পাঁচজনকে মৃত…
ক্রীড়া ডেস্ক: ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান ফরোয়ার্ড লুকাস পোডলস্কি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্ত জানান এই তারকা ফুটবলার। বর্তমানে পোল্যান্ডের ক্লাব গোরনিক জাব্রজের অধিনায়ক হিসেবে খেলছিলেন পোডলস্কি। সম্প্রতি দলটিকে পোলিশ কাপ জেতানোর পাশাপাশি ক্লাবটির মালিকানাও গ্রহণ করেন তিনি। এরপর থেকেই তার অবসর নিয়ে আলোচনা চলছিল। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে পোডলস্কি লেখেন, “একটি অধ্যায় শেষ হচ্ছে, নতুন এক যুগ শুরু হচ্ছে।” শনিবার রাদোমিয়াক রাদোমের বিপক্ষে ম্যাচটিই হবে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। বিদায়ী ভিডিওতে নিজের খেলা বিভিন্ন ক্লাবের জার্সি সাজিয়ে রাখেন এই জার্মান তারকা। পরে শান্ত ভঙ্গিতে বলেন, “ঠিক আছে, আজকের কাজ শেষ।” তার বিদায়ে…
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি পেতে এখন নিজ দেশে ফিরে আবেদন করতে হবে বলে জানিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন বিভাগ। তথ্যসূত্র: রয়টার্স শুক্রবার প্রকাশিত এক নতুন নীতিমালায় এ তথ্য জানানো হয়। মার্কিন কর্তৃপক্ষ বলছে, যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে অবস্থানরত কেউ গ্রিন কার্ডের আবেদন করতে চাইলে তাকে নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের আওতাধীন সংস্থা ইউএসসিআইএস জানিয়েছে, নতুন এই নীতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থা আরও কঠোরভাবে আইনের আওতায় পরিচালিত হবে এবং বিভিন্ন ধরনের অপব্যবহার বা ফাঁকফোকর ব্যবহারের সুযোগ কমবে। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে অন্যান্য অভিবাসন আবেদন দ্রুত নিষ্পত্তি করাও…
নিজস্ব প্রতিনিধি: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী জানান, ডিএনএ পরীক্ষা ছাড়া চার্জশিট দেওয়া হলে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। এ ধরনের মামলায় ডিএনএ রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের ডিএনএ রিপোর্ট পেতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগবে না। ঈদের আগেই চার্জশিট জমা দেওয়া সম্ভব হলে ঈদের পর মামলার বিচারকাজ শুরু করা যাবে। এতে জনমনে থাকা প্রত্যাশা পূরণ হবে বলেও মন্তব্য করেন…
অনুসরণ করুন
সম্পাদক ও প্রকাশক : এস এম সাবিহা জামান
নির্বাহী সম্পাদক : জাভেদ ওমর বেলিম
সহকারী সম্পাদক : মোঃ সাইফুল ইসলাম (তানভীর)
অফিস: বিজয় রাকিন সিটি, ৪–৫, কমার্শিয়াল বিল্ডিং, মিরপুর-১৫, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৮৯৬-২৭৬৭৩১
স্বত্ব © ২০২৬ দৈনিক সময়পত্র
Developed by ZAMAN IT
