নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন–এর প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন। তথ্যসূত্র: বগুড়া ব্যুরো
মঙ্গলবার (১৯ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এর আগে সোমবার (১৮ মে) রাতে মন্ত্রণালয়ের উপ-সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এ সিদ্ধান্ত অনুমোদন দেয়।
গেজেট প্রকাশের পর চলতি সপ্তাহেই নবগঠিত এই সিটি কর্পোরেশন প্রথম প্রশাসক পেল।

